Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

করবো যারা পরহেযগার, যারা যাকাত দেয়, যারা আমার আয়াতগুলোতে ঈমান রাখে এবং যারা সেই নিরক্ষর নবীর অনুসরণ করে। যার কথা তারা তাওরাত ও ইনজীলে লিখিত দেখতে পায়, যিনি তাদেরকে সৎ কাজের আদেশ দেন ও অসৎ কাজ থেকে নিষেধ করেন, যিনি তাদের জন্যে পবিত্র জিনিসগুলো হালাল এবং অপবিভ্র জিনিসগুলো হারাম করেন এবং যিনি তাদের কাধের বোঝা হালকা ও কড়াকড়ি শিথিল করেন। বস্তুত যারা তার প্রতি ঈমান আনবে, তাকে শক্তি যোগাবে, তাকে সাহায্য করবে এবং তার কাছে নাধিল হওয়া আলোর অনুসরণ করবে, তারাই সফলকাম ।' নিসন্দেহে এটা একটা গুরুতৃপূর্ণ সংবাদ । এ থেকে প্রমাণিত হয় যে, শেষ নবী হযরত মোহাম্মদ (স.)-এর আগমনের সুনিশ্চিত আগাম সংবাদ বনী ইসরাঈল অনেক আগেই তাদের নবী মূসা (আ.) ও ঈসা (আ.)-এর মাধ্যমে পেয়েছিলো । শুধু তার আগমনের খবর নয় বরং তার গুণাবলী, তার রেসালাতের দায়িত্ব পালনের পদ্ধতি এবং তার উম্মাতের বৈশিষ্ট্যসমৃহও জানিয়ে দেয়া হয়েছিলো । বলা হয়েছিলো যে, তিনি সেই নিরক্ষর নবী, যিনি মানুষকে সৎ কাজের আদেশ দেবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন, পবিত্র জিনিসগুলোকে হালাল ও অপবিত্র জিনিসগুলোকে হারাম করবেন এবং বনী ইসরাঈলের মধ্য থেকে যারা তার ওপর ঈমান আনবে তাদের ওপর থেকে তিনি সেই সব কঠোর বিধিনিষেধ রদ করে দেবেন, যা তাদের গুনাহর কারণে তাদের ওপর আরোপ করা হবে বলে আল্লাহ তায়ালা জানতেন । এই নবীর অনুসারীরা অত্যন্ত খোদাতীরু হবে, নিজেদের সম্পদের যাকাত দেবে এবং আল্লাহর নিদর্শনাবলীতে বিশ্বাস রাখবে । তাদের কাছে এই মর্মেও অকাট্য খবর এসেছিলো যে, এই নিরক্ষর নবীর ওপর যারা ঈমান আনবে, তাকে সম্মান ও ভক্তি করবে, তাকে সাহায্য ও সহযোগিতা করবে এবং তার সাথে আগত পথ-প্রদর্শক আলোর (ওহীর) অনুসরণ করবে, তারাই হবে একমাত্র সফলকাম মানব গোষ্ঠী । বনী ইসরাঈলের কাছে তাদের নবী মূসা (আ.)-এর মাধ্যমে প্রেরিত এই ভবিষ্যত বার্তার মাধ্যমে আল্লাহ তায়ালা তার হ্বীন ইসলামের ভবিষ্যত, তার পতাকা বহনকারীর গুণবৈশিষ্ট্য, তার অনুসারীদের কর্মপদ্ধতি এবং তাঁর রহমতের উৎস সম্পর্কে বিশদভাবে অবহিত করেছেন। এই অকাট্য ও সুনিশ্চিত ভবিষদ্বাণী পাওয়ার পর পূর্ববর্তী আসমানী কেতাবধারীদের জন্যে আর কোনো ওযর-বাহানা করার অবকাশ থাকেনি । মূসা (আ.) ও তাঁর জাতির মধ্য থেকে আল্লাহ্‌র সাথে সাক্ষাতকারে যাওয়ার জন্যে নির্বাচিত সত্তর ব্যক্তির কাছে বিশ্ব-প্রভুর পক্ষ থেকে আগত এই অকাট্য পূর্বাভাস থেকে সৃষ্ট হয়ে গেছে যে, বনী ইসরাঈল এই নিরক্ষর শেষ নবীর সাথে ও তার আনীত দ্বীনের সাথে যে আচরণ করেছে, তা কী সাংঘাতিক অপরাধজনক আচরণ ছিলো । অথচ এই হ্বীনকে গ্রহণ করার মাধ্যমে তারা অনেক জটিল ও কঠিন বিধিনিষেধ থেকে রেহাই পেতো । সেই সাথে তাদের সাফল্যের সুসংবাদও এতে ছিলো। এই অপরাধ আরো গুরন্তর বিবেচিত হয় এজন্যে যে, এটি ছিলো তাদের সজ্ঞানে ও সচেতনভাবে কৃত অপরাধ । এ অপরাধ সংঘটিত করতে তারা কোনো অপচেষ্টাই বাদ রাখেনি । ইতিহাস সাক্ষী যে, রসূল (স.) ও তীর আনীত দ্বীনের বিরোধিতাকারীদের মধ্যে প্রথমে ইহুদীরা ও পরে খৃষ্টানরা ছিলো নিকৃষ্টতম মানবগোষ্ঠী ৷ রসূল (স.), ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তারা যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিলো, তা ছিলো অত্যন্ত নোতরা, প্রতারণাপূর্ণ, হিংস্র ও হৃদয়হীন যুদ্ধ । তারা সব সময় অব্যাহত রেখেছে এবং আজও চালিয়ে যাচ্ছে। ///.091019021-0017

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।