Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

নন। এটি প্রত্যেক পরীক্ষারই বৈশিষ্ট্য । যারা একে পরীক্ষা বলে বুঝতে পারে, তারা এ পরীক্ষা সতর্কতা ও সচেতনতার সাথে অতিক্রম করে এবং হেদায়াত লাভ করে । আর যারা একে পরীক্ষা বলে বুঝতে পারে না, তারা এ থেকে যখন নিফৃতি পায়, তখন গোমরাহ তথা বিপথগামী হয়ে যায়। মূসা (আ.) আল্লাহর পরীক্ষায় পাস করার জন্যে আল্লাহর সাহায্য চাওয়ার ভূমিকা স্বরূপ বলেন, “তুমি তো আমাদের রক্ষক ।' অর্থাৎ তুমি যখন আমাদের রক্ষক, তখন আমাদেরকে তোমার পরীক্ষায় উত্তীর্ণ করো এবং ক্ষমা ও অনুগ্রহ করো । “অতএব আমাদেরকে ক্ষমা করো ও আমাদের ওপর অনুগ্বহ করো, তুমি তো সর্বোত্তম ক্ষমাকারী ।" “আর আমাদের জন্যে এই দুনিয়ায় ও আখেরাতে কল্যাণ লিখে দাও । আমরা তোমার দিকে প্রত্যাবর্তন করছি।' অর্থাৎ তোমার আশ্রয়স্থলে আশ্রয় নিচ্ছি এবং তোমার সাহায্য কামনা করছি। এভাবেই মূসা আ.) দয়া ও ক্ষমা প্রার্থনা করেন। এর শুরুতে তিনি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেন ও তার পরীক্ষার মহৎ উদ্দেশ্য স্বীকার করেন। আর পরিশেষে আল্লাহর দিকে প্রত্যাবর্তন ও তাঁর কাছে আশ্রয় গ্রহণ করেন। তাই আল্লাহর অনুগত সৎ বান্দারা কিভাবে তার কাছে দোয়া করেন এবং দোয়ার শুরুতে ও শেষে কিরূপ আদবের পরিচয় দিতে হয়, তার একটা উৎকৃষ্ট নমুনা হচ্ছে মূসা (আ.)-এর দোয়া। অতপর তার কাছে আল্লাহর জবাব আসে, “আল্লাহ বলেন, আমার আযাব যাকে দিতে চাই দেই। তবে আমার দয়া সব কিছুর চেয়ে প্রশস্ত ।' এ উক্তিতে আল্লাহর ইচ্ছা যে সম্পূর্ণ স্বাধীন ও বাধ্যবাধকতা বিহীন, সে কথাই ব্যক্ত করা হয়েছে। প্রকৃতির নিয়মাবলীকে তিনি স্বেচ্ছায় রচনা করেন ও স্বেচ্ছায় বাস্তবায়িত করেন। তবে এ কাজ তিনি স্বেচ্ছায় করলেও ন্যায়সংগতভাবে ও ইনসাফের সাথেই করেন। কারণ ইনসাফ ও ন্যায়বিচার আল্লাহর গুণাবলীরই একটি ৷ তাই তার ইচ্ছা যেখানে বাস্তবায়িত হয়, সেখানে তা ইনসাফ ও ন্যায়বিচারের সাথেই বাস্তবায়িত হয়। কেননা এটাও তার ইচ্ছা ও সিদ্ধান্ত। তার দৃষ্টিতে যে ব্যক্তি আযাবের উপযুক্ত তাকে আযাব দেয়াই তার ইচ্ছার আওতাভুক্ত । তবে তার রহমত বা দয়া সব কিছুর চেয়ে প্রশস্ত । আর এই দয়াও তীর দৃষ্টিতে যারা দয়ার উপযুক্ত তারাই পায়। তার ইচ্ছা- চাই তা রহমতের ইচ্ছাই হোক, বা আযাবের ইচ্ছাই হোক- বিনা বিচারে ও বিনা পরিকল্পনায় কার্যকরী হয় না। আল্লাহ তায়ালা যে কোনো নির্বিচার পদক্ষেপের উর্ধে । মোহাম্মাদ €-) সম্পর্কে বু পুর্বাভাস্ সত্তেও সদ্রুযন্দ্েক্স শেষ তেই আযাব, রহমত ও ইচ্ছা সংক্রান্ত মূলনতি বর্ণনা করার পর আল্লাহ তায়ালা স্বীয়নবী মূসা (আ.)-কে অনাগতকালের কিছু অজানা সত্য অবহিত করছেন। সেই অজানা সত্য হলো, শেষ নবীর উম্মাত সংক্রান্ত, যাদের জন্যে আল্লাহ তায়ালা তার প্রশস্ততম ও ব্যাপকতম রহমত নির্দিষ্ট করে রেখেছেন। তার রহমতকে তিনি তার বিশাল সৃষ্টিজগতের চেয়েও প্রশস্ত বলে উল্লেখ করেছেন। তার রহমতের সীমানা কতো প্রশস্ত তা কোনো মানুষের জানা নেই। তার রহমতের বিশালতা ও প্রশস্ততার পরিমাণ আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না। ///.091019021-0017

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।