কাজেই তুমি আমাদেরকে ক্ষমা করো ও আমাদের ওপর দয়া করো। তুমিই তো সর্বশ্রেষ্ঠ ক্ষমাকারী ...... (আয়াত ১৫৫, ১৫৬, ১৫৭) এই সাক্ষাতকারের উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন রেওয়ায়াতে বিভিন্ন বক্তব্য এসেছে। খুব সম্ভবত এটি তওবা ঘোষণা এবং বনী ইসরাঈল যে কুফরী ও পাপাচারে লিপ্ত হয়ে পড়েছিলো তা থেকে তাদের জন্যে ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে নির্ধারিত হয়েছিলো । সূরা বাকারায় বলা হয়েছে যে, বনী ইসরাঈলের এই সব পাপাচারের কাফফারা বা প্রায়শ্চিত্ত স্বরূপ তাদেরকে ব্যাপকভাবে হত্যা করার আদেশ দেয়া হয়েছিলো । যারা আল্লাহর অনুগত, তাদেরকে আদেশ দেয়া হয়েছিলো অবাধ্য ও পাপাচারীদেরকে হত্যা করতে । আল্লাহর পরবর্তী নির্দেশের মাধ্যমে হত্যা বন্ধ না করা পর্যন্ত এই হত্যাকান্ড অব্যাহত ছিলো । তাদের কাফফারা গৃহীত হয়েছিলো । নির্বাচিত এই সত্তর জন ছিলেন বনী ইসরাঈলের প্রবীণতম ও সর্বাপেক্ষা সং লোক অথবা বনী ইসরাঈলের প্রতিনিধি । এ সবের পরেও এই নির্বাচিত ব্যক্তিবর্গ কি ধরনের কান্ডকারখানা করলেন লক্ষ্য করুন। তাদের ওপর প্রবল ভূমিকম্প এলো এবং তারা বেহুশ হয়ে গেলেন। কারণ তারা মুসা আ.)-এর কাছে দাবী জানিয়েছিলেন যে, তাদেরকে যেন আল্লাহকে সরাসরি দেখানো হয়, যাতে তারা ফলকগুলোতে লিখিত আল্লাহর হুকুমগডুলো সত্য কিনা তা আল্লাহর কাছ থেকে জেনে নিতে পারেন। ভালো মন্দ নির্বিশেষে বনী ইসরাঈলের সবারই স্বভাব এরূপ ছিলো। এ ব্যাপারে মাত্রাভেদ ছাড়া আর কোনো পার্থক্য তাদের মধ্যে ছিলো না। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার এই যে, তারা তাদের অতীত পাপের জন্যে তওবা করতে ও ক্ষমা চাইতে গিয়েও এ ধরনের ধৃষ্টতাপূর্ণ দাবী করতে ইতস্তত বোধ করেনি । অন্যদিকে মূসা (আ.) আল্লাহর কাছে ক্ষমা ও অনুগ্রহ চাইলেন এবং নিজের আনুগত্য ও আল্লাহর অসীম ক্ষমতার স্বীকৃতি দিলেন। “যখন তারা ভূমিকম্পের কবলে পড়লো, তখন মূসা বললো, হে আমার প্রতিপালক, তুমি ইচ্ছে করলে ইতিপূর্বেই আমাকে ও ওদেরকে ধ্বংস করে দিতে পারতে ।' এ উক্তিটার মধ্য দিয়ে মূসা (আ.) মহান আল্লাহর অসীম ক্ষমতার কাছে নিজের আত্মসমর্পণেরই স্বীকৃতি দিলেন, অতপর তার জাতির ওপর থেকে তার গযব ও বিপদ মুসিবত দূর করার অনুরোধ জানালেন এবং কতিপয় নির্বোধ লোকের অপকর্মের দায়ে তাদের সবাইকে ধ্বংস করে না দেয়ার আবেদন জানালেন, “তুমি কি আমাদের কতিপয় নির্বোধের অপকর্মের দায়ে আমাদেরকে ধ্বংস করে দেবে? এখানে প্রশ্ন বোধক বাক্য ছারা নিজেদের বাচার আশা ও ধ্বংসকে সুদূর পরাহত করার আবেদন ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ হে আল্লাহ, তোমার দয়ার আলোকে এটা কিছুতেই ধারণা করা যায় না যে, তুমি আমাদের মধ্যকার কতিপয় নির্বোধের অপকর্মের দোষে আমাদের সবাইকে ধ্বংস করে দেবে। “এটা আসলে তোমার পরীক্ষা ছাড়া কিছু নয়। এ দ্বারা তুমি যাকে চাও গোমরাহ করো এবং যাকে চাও সুপথে চালাও ।' এ উক্তির মাধ্যমে. মূসা (আ.) ঘোষণা করছেন যে, তিনি চলমান ঘটনাবলীর প্রকৃত স্বরূপ ও ধরন উপলব্ধি করেছেন এবং তা যে পরীক্ষা ছাড়া আর কিছু নয়, তাও জানিয়ে দিচ্ছেন। সুতরাং তিনি অন্যান্য অবহেলাপ্রবণ ও উদাসীন মানুষের মতো আল্লাহর ইচ্ছা ও কাজ সম্বন্ধে উদাসীন ///.109119021-0017
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।