Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

বীজ বপন করার মাধ্যমে । আর এ বিভেদ যাতে দীর্ঘস্থায়ী হয়, সে জন্যে তারা মুসলিম উম্মাহর মাঝেই এর উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার কাজে নিয়োজিত রয়েছে। তবে এ পরিস্থিতি কোনো মতেই চিরস্থায়ী হবে না। এই অভাব থেকেই তাদের চৈতন্যোদয় হবে৷ যে হাতিয়ার নিয়ে মুসলমানদের পূর্ববর্তীরা বিজয়ী হয়েছিলো, পরবর্তীরা অচিরেই সেই হাতিয়ার সং্হ করবে। এটাও বিচিত্র নয় যে, গোটা মানব জাতিই ইহুদী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দীড়াতে পারে । এভাবে তাদের সম্পর্কে আল্লাহর হুমকি বাস্তবায়িত হতে পারে এবং আল্লাহর নির্ধারিত লাঙ্কনা ও অপমান তাদের ওপর নেমে আসতে পারে । আর সমগ্র মানব জাতি যদি রুখে নাও দাড়ায়, তবে মুসলমানরা একদিন রুখে দীড়াবেই- এ ব্যাপারে আমরা নিশ্চিত । চলতি একাদশ দৃশ্যের মাঝখানে এটি ছিলো বাছুরপূজারী ও আল্লাহর ওপর মিথ্যা অপবাদ আরোপকারীদের পরিণতি সংক্রান্ত একটি মন্তব্য । এরপর পরবর্তী আয়াত থেকে পুনরায় এ দৃশ্যটির বর্ণনা দেয়া শুরু হয়েছে। “যখন মূসার রাগ প্রশমিত হলো, তখন ফলকগুলো তুলে নিল। ওগুলোতে যা কিছু লেখা ছিলো তাতে ছিলো সেই লোকদের জন্যে পথনির্দেশিকা ও অনুগ্ুহ, যারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছে এবং তাকে ভয় করে।' আয়াত ১৫৪) কোরআনের বাচনভংগি এখানে ক্রোধকে একজন জীবন্ত ব্যক্তির রূপ দিয়েছে । যেন এই জীবন্ত ব্যক্তি তার ওপর চড়াও হয়েছিলো এবং তাকে চালিত ও প্ররোচিত করছিলো । অবশেষে যখন সে “শান্ত' হলো এবং মৃসাকে একলা ছেড়ে দিয়ে সরে দীড়ালো, তখন মূসা নিজেকে সামলে নিলেন এবং নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেলেন। তাই ইতিপূর্বে রাগের বশে তিনি যে ফলকগুলো ফেলে দিয়েছিলেন, সেগুলো তুলে নিলেন। এরপর কোরআন পুনরায় বলছে যে, এই ফলকগুলোতে হেদায়াতের বাণী লেখা ছিলো এবং আল্লাহর রহমত ছিলো। এই রহমত ও হেদায়াত ছিলো তাদের জন্যে, যারা আল্লাহকে ভয় করে। তাই তাদের মন হেদায়াত লাভের জন্যে উন্মুক্ত হয়ে যায় এবং তারা রহমত লাত করে । হেদায়াত স্বয়ং একটা রহমত । হেদায়াতের আলো থেকে বঞ্চিত বিপথগামী হৃদয়ের চেয়ে হতভাগা হৃদয় আর নেই । আর হেদায়াত ও বিশ্বাস থেকে বঞ্চিত উদত্রান্ত আত্মার মতো হতভাগা আত্মা আর নেই। আল্লাহর ভয়ই হচ্ছে মানুষের মনকে হেদায়াতের জন্যে উন্মুক্ত করার একমাত্র চাবি, তাকে উদাসীনতা ও স্থবিরতা থেকে মুক্ত করার একমাত্র হাতিয়ার এবং ঈমানের দাওয়াত গ্রহণ ও ঈমানের ওপর অবিচল থাকার শক্তির একমাত্র উৎস। হৃদয়ের সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালাই এই সত্যের ঘোষক । যিনি হৃদয়ের স্রষ্টা ও প্রতিপালক, হৃদয়ের সমস্যা সম্পর্কে তার চেয়ে বেশী আর কেউ অবহিত হতে পারে না। ২৩০ জনে আঅনোনক্ল ও তান আহত এরপর আমরা এই কাহিনীর দ্বাদশ দৃশ্যের মুখোমুখি হতে যাচ্ছি। যাতে মূসা (আ.) কর্তৃক আল্লাহর সাথে সাক্ষাতকারে মিলিত হওয়ার জন্যে ৭০ জন লোককে নির্বাচনের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। “মূসা তার জাতির মধ্য থেকে সত্তর ব্যক্তিকে মনোনীত করলো আমার প্রতিশ্রুত সময়ের জন্যে । তারপর যখন তারা ভূমিকম্পের কবলে পড়লো, তখন মুসা বললো, হে আমার প্রভু! তুমি ইচ্ছা করলে তাদেরকে ও আমাকে এর আগেই ধ্বংস করে দিতে পারতে । আমার সম্প্রদায়ের কিছু নির্বোধ লোকের অপকর্মের জন্যে কি তুমি আমাদেরকে ধ্বংস করবে? এ সবই তোমার পরীক্ষা । এ দ্বারা তুমি যাকে চাও বিপথগামী করো এবং যাকে চাও সঠিক পথে রাখো । তুমি আমাদের রক্ষক । //4.09119021-0017

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।