“নিশ্চয় যারা বাছুরের মূর্তিকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, পার্থিব জীবনেই তাদের ওপর আল্লাহর ক্রোধ ও লাঞ্কনা নেমে আসবে " (আয়াত ১৫৩, ১৫৪) এ আয়াত দুটিতে আল্লাহর ফয়সালা ও প্রতিশ্রুতি দুটোই রয়েছে। যে জাতি বাছুরের মূর্তি উপাস্য হিসাবে গ্রহণ করেছে, তাদের ওপর যেমন ক্রোধ ও লাঙ্কনা আসবে, তেমনি যারা গুনাহ করার পর তওবা করে, তাদেরকে আল্লাহ নিজ দয়া গুণে ক্ষমা করেন । এটা তাঁর চিরন্তন রীতি। এ থেকে বুঝা গেলো যে, যারা বাছুর পূজায় লিপ্ত হয়েছিলো, তারা তাওবা করবে না এবং তারা ওই চিরস্থায়ী রীতি দ্বারা উপকৃত হতে না পারে এমন কাজ করবে- এ কথা আল্লাহ তায়ালা জানতেন। বাস্তবে হয়েছিলোও তাই । বনী ইসরাঈল ক্রমাগত পাপের পর পাপ করেই যাচ্ছিলো এবং আল্লাহ |. তায়ালা তাদেরকে ক্ষমার পর ক্ষমাই করে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত তারা আল্লাহর চিরন্তন ক্রোধ ও অভিশাপের শিকার হলো । “এভাবেই আমি আল্লাহর প্রতি অপবাদ আরোপকারীদেরকে শাস্তি দিয়ে থাকি ।' অর্থাৎ কেন পর্যন্ত যতোবার আল্লাহর ওপর অপবাদ আরোপ করা হতে থাকবে, চাই বনী ইসরাঈল করুক বা অন্য কেউ করুক, তার এই শাস্তিই বিহিত হতে থাকবে । আর আল্লাহর সকল প্রতিশ্রুতিই অকাট্য সত্য । তিনি বাছুর পৃজারীদের জন্যে তার ক্রোধ ও লাঞ্কনার প্রতিশ্রুতি দিয়েছেন। তাদের জন্যে আল্লাহর সর্বশেষ প্রতিশ্রুতি ছিলো যে, তিনি তাদের ওপর নিকৃষ্টতম অত্যাচারী শাসক চাপিয়ে দেবেন। এ কথা যদিও সত্য যে, ইতিহাসের একটি বিশেষ পর্যায়ে এসে আজ ইসরাঈলী জাতি পৃথিবীতে দোর্দন্ড প্রতাপের অধিকারী হয়েছে এবং আখ্যায়িত করা হয়েছে। তারা অর্থনৈতিক সাম্রাজ্য, তথ্য ও প্রচার মাধ্যম সাম্রাজ্যের অধিকারী হয়েছে। তারা দেশে দেশে এমন পরিস্থিতির সৃষ্টি করেছে, যা তাদের ইচ্ছাকে বাস্তবায়িত করার উপযোগী, তারা আল্লাহর কিছু কিছু বান্দাকে তাদের দেশে লাঙ্্িত করে এবং কতককে দেশ থেকে. বিতাড়িত করে, আর সত্যত্রষ্ট জাতিগুলো তাদেরকে সমর্থন করে এবং আরো অনেক অনাচার আমরা আমাদের যুগে প্রত্যক্ষ করছি। কিন্তু এ দ্বারা এ কথা বুঝায় না যে, আল্লাহ তায়ালা তাদের বিরুদ্ধে যে সব হুমকি উচ্চারণ করেছেন, তা রদ হয়ে গেছে এবং তাদের জন্যে পৃথিবীতে যে অভিশাপ আল্লাহ তায়ালা নির্ধারণ করে রেখেছেন তা মাফ হয়ে গেছে। তারা তাদের এ সব কর্মকান্ড দ্বারা মানুষের মনে প্রতিশোধের আগুন জ্বালাচ্ছে, তাদের বিরুদ্ধে তাদের ক্রোধ পুঞ্জীভূত করছে এবং তাদের ধ্বংসের উপকরণ স্বরূপ মানুষের ক্ষোভ ও আক্রোশ ধূমায়িত করছে। ফিলিস্তীনের মতো দেশে তারা মুসলমানদের ওপর অত্যাচার চালাতে পারছে শুধু এজন্যে যে, তারা ইসলামের ওপর এঁক্যবদ্ধ হতে পারেনি এবং তারা আবার খাটি মুসলমান হয়নি। দুনিয়ার মুসণমানরা বিভিন্ন রকমের বর্ণ, বংশ ও জাতীয়তার পতাকাতলে সমবেত হয়ে পরম্পর থেকে বিভক্ত ও বিচ্ছিন্ন হয়ে আছে, ইসলামী ভাকীদা ও আদর্শের পতাকার নীচে সমবেত হতে পারেনি আজও । এজন্যে তারা ক্রমাগত ব্যর্থ হচ্ছে এবং ইসরাঈল তাদেরকে একটু একটু করে ধ্বংস করছে। তবে এ অবস্থাটা কোনোক্রমেই চিরস্থায়ী হবে না। একক সামরিক নেতৃত্, একক আদর্শিক নেতৃত্ব এবং একক পতাকা- এগুলোর সাহায্যেই মুসলমানরা হাজার বছর ব্যাপী বিজয় অর্জন করে এসেছে । আজ এই ক'টি জিনিসের অনুপস্থিতিই তাদের একমাত্র সমস্যা । এগুলোই চিরদিন তাদের বিজয় নিশ্চিত করেছে এবং এগুলোর অভাব তাদের পরাজয়কে অনিবার্য করে থাকে । আর এ অভাবটা ঘটিয়েছে ইহুদী ও খৃষ্টানরাই মুসলিম উম্মাহর অভ্যন্তরে বিভেদের বিষময় ///.091019021-0017
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।