গোমরাহীতে লিপ্ত হয়ে গেলে। আমি তোমাদেরকে এক আল্লাহর এবাদাতের ওপর প্রতিষ্ঠিত রেখে গেলাম, আর আমি চলে যাওয়ার পর তোমরা একটা বাছুরের মূর্তির পূজা করতে লেগে গেলে! “তোমরা কি তোমাদের প্রতিপালকের আদেশ থেকেও তাড়াহুড়া করে ফেললে? এর দু'রকম অর্থ হতে পারে, (১) আল্লাহর ফয়সালা ও শাস্তিকে ত্বরান্বিত করার জন্যে তার আদেশ লংঘন করলে? (২) আল্লাহর সাথে আমার আলাপ-আলোচনার যে সময় ও মেয়াদকাল নির্দিষ্ট ছিলো, তা শেষ হবার আগেই তাড়াছুড়ো করে এ অপকর্মটা করে ফেললে এবং আমার ফিরে আসার অপেক্ষাও করলে না? 'মৃসা) ফলকগুলো ফেলে দিলো এবং নিজের ভাই এর চুল ধরে নিজের দিকে টানলো ।" মূসা আ.)-এর এ কাজটি তার ক্রোধের তীব্রতা প্রকাশ করে। কেননা এই ফলকগুলোতে আল্লাহর বাণী লেখা ছিলো। তাই ক্রোধে দিশাহারা হয়ে যাওয়া ছাড়া এই ফলকগুলোকে তিনি ফেলে দিতে পারেন না। অনুরূপভাবে তিনি নিজের ভাইয়ের চুল ধরে টানলেন । অথচ তিনি ছিলেন অত্যন্ত সৎ ও পুণ্যবান বান্দা হারূন (আ.)। ওদিকে হারুন (আ.) মূসা (আ.)-এর অন্তরে ভ্রাতৃসুলভ ন্নেহমমতা জাগিয়ে তোলার চেষ্টা করছেন, যাতে তার রাগ প্রশমিত হয়, তার প্রকৃত অবস্থান কী ছিলো তা মূসা (আ.)-এর কাছে স্পষ্ট করা যায় এবং তিনি যে মূসার অনুপস্থিতিতে বনী ইসরাঈলকে সুপথে চালিত করা ও সদুপদেশ দেয়ার কোনো কসুর করেননি তা তাঁকে অবহিত করা যায়। “হারুন বললো, হে আমার মায়ের পুত্র, জনগণ আমাকে দুর্বল মনে করেছিলো এবং হত্যা করতে উদ্যত হয়েছিলো ।' এখানে থেকে আমরা বুঝতে পারি বনী ইসরাঈলীরা বাছুরের স্বর্ণমূর্তির আকর্ষণে এতো দূর উন্মত্ত হয়ে পড়েছিলো যে, তারা হারুন যখন তাদেরকে মূর্তিপূজা ও ধ্বংসের পথ থেকে ফিরিয়ে রাখতে চেষ্টা করেছিলেন, তখন তীকে হত্যা করতেও উদ্যত হয়েছিলো । “হে আমার মায়ের ছেলে!' সম্বোধনটি কতো মিনতিভরা ও স্নেহমমতার উদ্রেককারী ছিলো তা সহজেই অনুমেয় । ৃ আর “জনগণ আমাকে দুর্বল মনে করেছিলো ও হত্যা করতে উদ্যত হয়েছিলো" এ কথাটা তার অবস্থার সঠিক চিত্র তুলে ধরেছে। “সুতরাং তুমি আমার ওপর আর শক্রদের হাসিও না।' এখানে উপহাসরত শত্রুদের উপস্থিতিতে মূসা (আ.)-এর ভ্রাতৃসুলভ আবেগ ও ন্নেহময় মানসিকতাকে জাগিয়ে তোলার উদ্দেশ্যে হারূনের আরেকটি প্রয়াস লক্ষণীয় £ “আর আমাকে যালেম জাতির অন্তর্তৃক্ত গণ্য করো না।' অর্থাৎ আমাকে কুফরী ও গোমরাহীতে লিপ্ত বনী ইসরাঈলের দলভুক্ত গণ্য করো না। কারণ আমি তাদের সাথে কুফরী ও গোমরাহীতে শরীক হইনি । আমি তাদের অপকর্মের দায়মুক্ত। এবারে মূসা এ সব বিবরণ শুনে শান্ত হলেন, আল্লাহর দিকে মনোনিবেশ করলেন এবং নিজের জন্যে ও নিজের ভাই-এর জন্যে সর্বোচ্চ দয়াশীলের কাছে দয়া ও ক্ষমা ভিক্ষা করলেন। “মূসা বললো, হে আমার প্রভু, আমাকে ও আমার ভাইকে ক্ষমা কর এবং আমাদের উভয়কে তোমার দয়ার অন্তর্ভুক্ত করো । তুমি তো সবচেয়ে দয়াশীল ।' (আয়াত ১৫২) এই পর্যায়ে এসে মহান আল্লাহর চূড়াত্ত ফায়সালা ঘোষিত হচ্ছে। আল্লাহ তায়ালা নিজের বান্দা মূসার বক্তব্যের অব্যবহিত পর নিজের বক্তব্য দিচ্ছেন, যেমনটি কোরআনে বার বার দিয়ে বিশাম্ল নম ১৬ খে ///.091019021-0017
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।