অবশেষে এক সময় আবেগ প্রশমিত, প্রকৃত সত্য উদঘাটিত, নির্বুদ্ধিতার স্বরূপ উন্মোচিত, বিভ্রান্তির স্বরূপ প্রকাশিত এবং অনুতাপ ও অনুশোচনা সমাগত হলো । “যখন তারা হতবুদ্ধি হয়ে পড়লো এবং বুঝতে পারলো যে, তারা বিপথগামী হয়েছে, তখন তারা বললো, “আমাদের প্রতিপালক যদি আমাদের ওপর দয়া না করেন ও ক্ষমা না করেন, তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে।' (আয়াত ১৪৯) মূল আয়াতে 'সুকেতা ফী আইদীহিম' কথাটা রয়েছে, যার অর্থ হলো, “যখন তারা বুঝতে পারলো যে তারা যা করেছে তার কোনো যুক্তি নেই।' আয়াতের শেষাংশে আল্লাহর দয়া ও ক্ষমার জন্যে বনী ইসরাঈলের আকুতি থেকে বুঝা যায় যে, তখনো পর্যস্ত তাদের মধ্যে কিছুটা সৎ প্রবৃত্তি অবশিষ্ট ছিলো । তখনো পর্যস্ত তাদের হৃদয় “পাথরের মতো বা তার চেয়ে বেশী পাষাণ' হয়নি, যা আল্লাহ তায়ালা তাদের পরবর্তী একটি স্তরে তাদের সম্পর্কে বর্ণনা করেছেন। বস্তুত তাদের স্বভাব চরিত্র সম্পর্কে আল্লাহর চেয়ে বেশী কেউ অবহিত নয় । আঘাতের মর্ম এই যে, যখন তাদের ভ্রষ্টতা তাদের কাছে স্পষ্ট হলো এবং তারা বুঝলো যে, তাদের এই অপকর্মের পরিণতি. থেকে তাদেরকে আল্লাহর দয়া ও ক্ষমা ছাড়া আর কোনো কিছু নিষ্কৃতি দিতে পারে না, তখন তারা দয়া ও ক্ষমা ভিক্ষা করলো । এটা প্রমাণ করে যে, তখনো তাদের সৎ ও ন্যায়ের পথে চলার যোগ্যতা অবশিষ্ট ছিলো। বনী ইসরাঈলের এই বিপথগামিতা যখন চলছিলো, তখন মৃসা (আ.) ছিলেন আল্লাহর সাথে বাক্যালাপে লিগ্ত। আল্লাহ তায়ালা না জানালে তার পক্ষে জানা সম্ভব ছিলো না যে, তার জাতি তার অনুপস্থিতিতে কোন্ নতুন বিভ্রান্তিতে লিপ্ত হয়েছে। এই পর্যায়ে কোরআন ত্রয়োদশ দৃশ্যটি উন্মোচন করে, “যখন মুসা ক্রোধাবিত ও দুঃখ ভারাক্রান্ত মনে তার জাতির কাছে ফিরে এলো, তখন বললো, আমার অনুপস্থিতিতে তোমরা আমার কেমন নিকৃষ্ট প্রতিনিধিত্ই না করলে! তোমরা তোমাদের প্রতিপালকের আদেশ থেকেও কি তাড়াহুড়ো করে ফেললে? অতপর মূসা ফলকগুলো (তাওরাত লেখা) ফেলে দিলো এবং নিজের ভাইয়ের চুল টেনে ধরে নিজের দিকে টানতে লাগলো । সে. বললো, হে আমার মায়ের ছেলে, জনগণ আমাকে দুর্বল মনে করেছিলো এবং আমাকে হত্যা (আয়াত ১৫০. ১৫১) অর্থাৎ মূসা অতিমাত্রায় ক্রুদ্ধ অবস্থায় ফিরে এসেছিলেন। তার ক্রোধের মাত্রা তার কথা ও কাজ দ্বারা প্রকাশ পাচ্ছিলো। তার জাতিকে তার বলা এই কথাটা দ্বারা তার ক্রোধের মাত্রা প্রকাশ পাচ্ছিলো যে, “তোমরা আমার অনুপস্থিতিতে আমার কেমন নিকৃষ্ট প্রতিনিধিত্ই না করলে । তোমরা তোমাদের প্রতিপালকের আদেশের ব্যাপারেও তাড়াহুড়ো করে ফেললে? তার ভাই হারুনকে তিনি যখন মাথার চুল ধরে টানছিলেন এবং তিরস্কার করছিলেন, তখন তার এই কাজ দ্বারাও তার ক্রোধের মাত্রা প্রকাশ পাচ্ছিল। 'সে তার মাথার চুল ধরে নিজের দিকে টানলো।' মূসা (আ.)-এর এই ক্রোধের যুক্তিসংগত কারণও ছিলো। কেননা তাদের এই আকস্মিক অপকর্মটি ছিলো অত্যন্ত নিকৃষ্ট ধরনের এবং ঈমান থেকে তার দূরত্ব ছিলো অনেক বেশী । “তোমরা আমার অনুপস্থিতিতে আমার কেমন নিকৃষ্ট প্রতিনিধিত্ই না করলে।' অর্থাৎ আমি তোমাদেরকে হেদায়াতের ওপর প্রতিষ্ঠিত রেখে গেলাম, আর তোমরা আমার অনুপস্থিতিতে ///.091019021-0017
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।