একেবারেই অন্যায়ভাবে এই মূর্তিটা বানালো । অতপর যখন তারা হতবুদ্ধি হয়ে পড়লো এবং বুঝতে পারলো যে, তারা সত্যিই গোমরাহ হয়ে গেছে .....' (আয়াত ১৪৮-১৪৯) ক্রমাগত ভুল করতে করতে একেবারে বিপথগামী হয়ে গিয়ে তারপর অনুতাপ ও অনুশোচনা করা, সক্রিয়তাবে রসূলের নেতৃত্ব থেকে ক্ষণেকের জন্যেও বঞ্চিত হলে অমনি বিপথে ধাবিত হওয়া এবং রসূলের উপস্থিতিতেও স্থুল দৃষ্টির উর্ধে উঠে ঈমানী ও আকীদাগত প্রেরণায় উজ্জীবিত হয়ে ন্যায়ের পথে চলতে না পারা- এ সবই ছিলো বনী ইসরাঈলীদের মজ্জাগত স্বভাব । ইতিপূর্বে হযরত মূসা (আ.) তাদের সাথে উপস্থিত থাকা অবস্থাতেই ক্ষণেকের জন্যে একটি পৌত্তলিক জাতির মূর্তিপূজা দেখে তারা এতোই বেসামাল হয়ে গিয়েছিলো যে, তাদের নবীর কাছে একটা মূর্তি তৈরী দেয়ার জন্যে আবদার জুড়ে দেয়। হযরত মূসা (আ.) তাদেরকে কঠোরভাবে | ভ€সনা করে তা থেকে বিরত রেখেছিলেন। অতপর তারা যখন কিছু সময়ের জন্যে নবীর সাহচর্য | থেকে মুক্ত হলো এবং সামেরী নামক এক বিশ্রান্ত ব্যক্তির বানানো একটা স্বর্ণময় বাছুরের মূর্তি হাতে পেলো, আর তাকে সে এমনভাবে তৈরী করেছিলো যে তা থেকে হাম্বা হাম্বা শব্দও বেরুচ্ছিলো, তখন আর যায় কোথায়। সেই বাছুরের মূর্তির ওপর তারা প্রবলভাবে ঝুঁকে পড়লো । আয়াতে “জাসাদ' অর্থাৎ দেহ বা মূর্তি শব্দটির উল্লেখ করা হয়েছে, যা দ্বারা বুঝা যায় যে, ওটা ছিলো একটা প্রাণহীন মূর্তি মাত্র! এই মূর্তি নির্মাণকারী সামেরী ছিলো সামেরার আশ্বাসী। তার সম্পর্কে সূরা তা-হা-য় বিশদ বিবরণ আসছে। সামেরী মূর্তিটা বানিয়ে বনী ইসরাঈলীদেরকে বলেছিলো, 'এটি তোমাদেরও খোদা এবং মৃসারও খোদা' যার সাথে সাক্ষাতের জন্যে মূসা রওনা | হয়ে গেছে, কিন্তু মূসা এই সাক্ষাতের দিনক্ষণ ভুলে গেছে। সম্ভবত মেয়াদের ব্রিশ দিনের ওপর আরো দশদিন যুক্ত হওয়ার কারণে এমনটি হয়ে থাকবে । কেননা বনী ইসরাঈলের এই দশদিন বৃদ্ধির খবর জানা ছিলো না। ব্রিশদিন অতিবাহিত হওয়ার পর যখন মূসা ফিরলেন না, তখন কুচক্রী সামেরী তাদেরকে বললো, “মূসার যে আল্লাহর সাথে সাক্ষাতের দিন ধার্য ছিলো তা সে ভুলে হয়তো অন্য কোথাও চলে গেছে। তাই আল্লাহ তায়ালা এখানে চলে এসেছেন। এই যে সেই আল্লাহ।” সামেরীর এই কথা তারা বিশ্বাস করলো। অথচ তাদের নবী যে ইতিপূর্বে তাদেরকে এতো করে বলেছেন যে, তোমরা সব সময় সেই আল্লাহর এবাদাত করবে, যাকে চর্মচক্ষু দিয়ে দেখা যায় না এবং যিনি সারা বিশ্বের প্রতিপালক, সে কথা তারা একেবারেই ভুলে গেলো । শুধু তাই নয়, তাদেরই একজন অর্থাৎ সামেরীর তৈরী করা এই বাছুর কেমন বস্তু তাও তারা লক্ষ্য করলো না। আসলে বনী ইসরাঈল ছিলো এমন একটি মানবগোষ্ঠীর নমুনা, যার ওপর কোরআন বিস্বয় প্রকাশ করছে এবং মক্কার পৌত্তলিকদের সামনে তাদের সেই নমুনা পেশ করে বলছে, “তারা কি লক্ষ্য করলো না যে ওই বাছুর তাদের সাথে কথাও বলে না এবং তাদেরকে পথও দেখায় না? তারা একেবারেই যুলুম ও অবিচারমূলকভাবে সেটিকে গ্রহণ করেছিলো ।” বস্তুত মানুষের ও মানুষের তৈরী করা সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ, এ কথা জেনেও যে ব্যক্তি মানুষের হাতে গড়া কোনো জিনিসের পূজা করে তার চেয়ে যালেম ও অবিচারকারী আর কে হতে পারে? | মুসা (আ.)-এর অনুপস্থিতিকালে তাদের মধ্যে হযরত হারুন (আ.) উপস্থিত ছিলেন। কিন্তু তাদেরকে এই জঘন্য গোমরাহী থেকে তিনি ফেরাতে পারেননি তাদের মধ্যে বেশ কিছু বুদ্ধিমান লোকও ছিলো। কিন্তু তারাও এই অপকর্ম ঠেকাতে পারেনি । সম্ভবত বনী ইসরাঈলের আসল খোদা যে স্বর্ণ, সেই স্বর্ণের তৈরী বলেই এই মূর্তির প্রতি তাদের এমন অদম্য আকর্ষণ সৃষ্টি হয়ে গিয়েছিলো । //4.09119021-0017
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।