Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

অপরদিকে তাত্তিকভাবে দেখলে আমরা মানব জীবনে এর সুস্পষ্ট কারণ দেখতে পাই। যে মানুষটি বিশ্ব প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা, নবীদের নবুওতের মাধ্যমে প্রকাশিত অথবা নবীদের সাথে করে আনা নিদর্শনাবলীকে অস্বীকার করে এবং এর মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাত ও আখেরাতের জীবনকে অস্বীকার করে, সে এক বিকারগ্রস্ত প্রাণী । আল্লাহর প্রতি নিখাদ বিশ্বাসী এবং তার কাছে আত্মসমর্পণকারী এই বিশ্ব প্রকৃতি ও তার নিয়ম কানুনের সাথে এই বিকারপ্রস্ত ও রষ্ট প্রাণীর সকল সংযোগ ও সংশ্রব ছিন্ন হয়ে যায়। মহাবিশ্বের সাথে তার কোনো সংযোগ থাকে না। আর এই মহাবিশ্বের সৃষ্টির উদ্দেশ্য ও লক্ষ্যে উপনীত হওয়া নিশ্চিত করে এমন সকল তৎপরতা ও তার প্রেরণা থেকে সে বঞ্চিত থাকে । তাই এই বিকারগ্রস্ত সংযোগহীন প্রাণীর সব কাজ ব্যর্থ ও বিনষ্ট হতে বাধ্য, যদিও বাহ্যত মনে হয় যে, তা সফল। কেননা বিশ্ব জগতের ভিত্তিমূলের গভীরে যে প্রেরণা ও চেতনা সক্রিয় রয়েছে, তার কোনো কাজ সেই চেতনা ও প্রেরণা থেকে উৎসারিত নয় এবং গোটা বিশ্বের যে বৃহত্তর উদ্দেশ্য ও লক্ষ্য, (সৃষ্টিকর্তা আল্লাহর আনুগত্য ও সন্তুষ্টি) তার উদ্দেশ্য ও লক্ষ্য তা নয়। তার অবস্থা মূল উৎস থেকে বিচ্ছিন্ন ঝর্ণা বা নদীর মতো। আজ হোক বা কাল হোক, তা একদিন শুকিয়ে নষ্ট হয়ে যাবেই । মানবেতিহাসের গতিধারার সাথে ঈমানী মূল্যবোধের এই অবিচ্ছেদ্য সম্পর্ক যারা দেখতে বা. বুঝতে চেষ্টা করে না এবং এই মূল্যবোধ অস্বীকারকারীদের ব্যাপারে আল্লাহর নীতি ও সিদ্ধান্ত সম্পর্কে যারা উদাসীন, তারাই সেই সব হতভাগা মানুষ, যাদের সম্পর্কে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন যে, তাদেরকে তিনি তাঁর নিদর্শনাবলী ও প্রাকৃতিক রীতিনীতির উপলব্ধি থেকে দূরে সরিয়ে রাখবেন। আল্লাহর ফয়সালা তাদের ক্ষেত্রে কার্যকরী হবার অপেক্ষায় রয়েছে। অথচ তারা সে সম্পর্কে অচেতন। দুনিয়ার সীমিত ক্ষুদ্র জীবনে স্থল দৃষ্টিতে উক্ত ঈমানী মূল্যবোধ সম্পর্কে উদাসীন ও আস্থাহীন লোকদের সাফল্য ও সুখ-সমৃদ্ধি দেখে যারা প্রতারণার শিকার হয়, তারা বিষাক্ত ঘাস খাওয়া প্রাণীর স্বীত মোটা দেহ দেখে তাকে তার সুস্থতা ও সুখের আলামত ভেবে বিভ্রান্ত হয়ে থাকে। অথচ এই স্ষীতির শেষ ফল হলো অবধারিত ধ্বংস। অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলো এর জলন্ত উদাহরণ হয়ে আছে। কিন্তু তাদের স্থলাভিষিক্তরা তা থেকে শিক্ষা গ্রহণ করে না। আল্লাহর প্রাকৃতিক নিয়ম ও তার অদৃষ্ট ফয়সালা যে সচল ও সক্রিয় রয়েছে এবং আল্লাহ তায়ালা যে তাদেরকে চার দিক থেকে ঘিরে রেখেছেন, তা তারা মুসা (আ.) যখন আল্লাহর সান্নিধ্যে আলাপরত এবং এমন এক সাক্ষাতকারে নিয়োজিত, যা চর্মচক্ষু দিয়ে নয় বরং কেবলমাত্র অন্তরচক্ষু দিয়ে দেখা যায় ও চিস্তাশক্তি দিয়ে নয় বরং কেবল অন্তরাত্বা দিয়ে উপলব্ধি করা যায়, তখন মূসা (আ.)-এর অনুসারীরা তার এত দিনের শিক্ষাকে ভুলে গিয়ে বাছুরের মূর্তি বানিয়ে আল্লাহর বিকল্প উপাস্য হিসাবে গ্রহণ করে তার পূজা শুরু করে দেয়। এই পর্যায়ে কোরআন আমাদেরকে আকস্মিকভাবে নবম দৃশ্য থেকে দশম দৃশ্যে স্থানাত্তরিত করে। আর এটি আকাশ থেকে পাতালে স্থানান্তর করার মত ঘটনা । “মূসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলংকারাদি দ্বারা এমন একটা বাছুরের মূর্তি বানিয়ে নিলো, যা থেকে হাম্বা হাম্বা শব্দ বেরুচ্ছিলো। তারা কি. এও লক্ষ্য করলো না যে, সে বাছুরের মূর্তিটা তাদের সাথে কথাও বলছে না এবং তাদেরকে কোনো পথও দেখাচ্ছে না। তারা ///.091019021-0017

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।