Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

থেকে নেমে এলো ভয়ানক এক তিরঙ্কারবাণী। স্মরণ করানো হলো তাদেরকে পোশাক বূপ আল্লাহর নেয়ামত সম্পর্কে, যা তাদের লজ্জাস্থান ঢাকার সাথে সাথে সৌন্দর্যবর্ধক হিসাবেও দেয়া হয়েছিলো । আরো খেয়াল করতে হবে শয়তানের ফেতনা থেকে বাচার জন্যে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার হুঁশিয়ারীর কথা, যা তৎকালীন মক্কাবাসীদেরকে বিশেষভাবে সম্বোধন করে উচ্চারিত হয়েছে। বলা হয়েছে যে, তাদেরও লঙ্জা ঢাকার পোশাক ও সৌন্দর্যের জিনিসগুলো মরদৃদ শয়তান তেমনি করে খুলে দিয়ে তাদেরকে লজ্জা ও বিপর্যয়ের মধ্যে ফেলে দেবে- যেমন করে তাদের বাপ মায়ের সাথে তারা করেছিলো । শুধু তাই নয়, তাদেরকে সৌন্দর্য স্বরূপ যে নেয়ামতের বস্তুসমূহ আন্মাহ তায়ালা দিয়েছেন তার থেকেও ওই ভয়ানক শয়তান ধোকা দিয়ে তাদেরকে বঞ্চিত করে দেবে- যদি তার ধোকাবাজির জালে তারা পা রাখে । এখানে আর একটি বিষয়ের দিকে মনোযোগ আকর্ষণ করে, বলা হচ্ছে। আমাদের দেখা দরকার যে, আদম-হাওয়ার এই ঘটনাটিকে তৎকালীন জাহেল আরবের মোশরেক সমাজের সামনে তুলে ধরা হয়েছে। তারা প্রাচীন কালের আচার অনুষ্ঠান ও নিয়ম নীতি. অন্ধতাবে মানতে গিয়ে উলংগ হয়ে বায়তুল্লাহ_ শরীফের তওয়াফ করতো। হজ্জের সময় তারা বেশ কিছু খাদ্য খাবার ও বিভিন্ন ধরনের পোশাক নিজেদের জন্যে নিজেরাই হারাম করে নিয়েছিলো এবং তারা মনে করতো এবং বিশ্বাসও করতো যে, এগুলো আল্লাহরই নির্ধারিত ব্যবস্থা । যেগুলো তারা নিজেদের ওপর হারাম করে নিয়েছিলো, সেগুলো আসলে আল্লাহ তায়ালাই তাদের জন্যে হারাম করে দিয়েছিলেন। এই অবস্থার প্রেক্ষাপটে মানব সৃষ্টির সূচনালগ্নে বিবস্ত্র হওয়ায় তাদের মধ্যে যে লজ্জা ও অপ্রস্তুত হওয়ার অনুভূতি জেগেছিলো' এবং মানবতার স্বাভাবিক দাবী হিসাবে তাদের মধ্যে নিজেদেরকে আবৃত করার যে অস্থিরতার সৃষ্টি হয়েছিলো, তাকে সামনে রেখে জাহেল আরব সমাজ তথা গোটা মানবমন্ডলীকে জানানো হচ্ছে, লজ্জাস্থান ঢাকা ও সৌন্দর্যের জন্যে পোশাক ব্যবহার মানুষের প্রকৃতির ধর্ম। কাজেই প্রকৃতির এ স্বাভাবিক প্রবণতাকে উপেক্ষা করাটাই জাহেলিয়াত তথা মূর্খতা নয়? এবং উলংগতা ও শরীর খোলা রাখার অর্থই কি লজ্জাহীনতা এবং আন্রাহভীতির অভাব নয়? আর এই ঘটনাটি আল কোরআনে বর্ণিত বিভিন্ন দিকের মধ্য থেকে একটি দিককে চিন্তা করার জন্যে বিশেষভাবে বলা হচ্ছে যে, আল কোরআনের মধ্যে যতো উদাহরণ পেশ করা হয়েছে এবং যতো ঘটনা উদ্ধৃত করা হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে, ওই ঘটনার আলোকে মানুষ যেন বাস্তব জীবন পরিচালনার ক্ষেত্রে যথাযথ শিক্ষা নিতে পারে । যতোবারই এ ঘটনার উল্লেখ এসেছে ততোবারই.নির্দিষ্ট কোনো বিশেষ অবস্থার প্রেক্ষাপটে এর উল্লেখ এসেছে। আল কোরআনে বর্ণিত. এ ঘটনা কোনো বাস্তব অবস্থা মোকাবেলা বা সমস্যা সমাধানের জন্যে উপদেশ দান করা হয়েছে। আর এই বিষয় সম্পর্কে সূরায়ে আনয়ামের ৭ম রুকুর তাফসীরে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেখানে খুবই গুরুত্রে সাথে যে মূলনীতিটি পেশ করা হয়েছে তা হচ্ছে, কোরআনুল করীমে এমন কোনো কথা বলা হয়নি যার বাস্তব প্রয়োগ নাই, অথবা বাস্তব জীবনে যার কোনো ব্যবহার নাই। নিছক জ্ঞান গরিমার ঘর অথবা তথ্যের ভান্ডার হয়ে থাকাই আল কোরআনের কাজ নয়, এমন কিবাস্তর কোনো অবস্থাকে বযা্য করা অথবা ওই ঘটনার উপর ভে শিক্ষা বই কোনো কাহিনীর অবতারণা করা নয়। আর বর্তমানে মানব জাতির কাফেলা তার যাত্রাপথে রওয়ানা হওয়ার পূর্বে এদেরকে নবী রসূলরা কিতাবে সঠিক পথের সন্ধান দিয়েছিলেন এবং আদম (আ.) ও তার স্ত্রী তাদের দুইজনের প্রথম তুল কাজ করার অভিজ্ঞতার পর মানব জাতির ইতিহাসে যে দৃঢ় আকীদা সৃষ্টি হয়েছিলো ///.091019021-0017

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।