Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

শ্যদি সততার পথ দেখে তবে তা অবলম্বন করে না, যদি গোমরাহীর পথ দেখে, তবে তা অবলম্বন করে । অর্থাৎ তাদের স্বভাবটাই এমন হয়ে গেছে যে, সততা ও ন্যায়ের পথ যেখানেই চোখে পড়ুক, তা থেকে তারা দূরে সরে যায় এবং বিভ্রান্তির পথ যেখানেই দেখুক, তা গ্রহণ করে। যেন একটা যান্ত্রিক ব্যাপারে, এর মিশ্রণে যেন কোনো ব্যত্যয় ঘটে না। এই হচ্ছে সেই লক্ষণ, যা দ্বারা কোরআনে তাদেরকে চিহিত করা হয়েছে এবং এই অহংকারী শ্রেণীটিকে বিশেষিত করা হয়েছে। এই শ্রেণীর লোকদের সম্পর্কে আল্লাহর সিদ্ধান্ত এই যে, তিনি তাদেরকে তাদের ইচ্ছাকৃত প্রত্যাখ্যান ও গাফলতির শাস্তি স্বরূপ চিরদিনের জন্যে এ সব নিদর্শন ও আয়াত থেকে দৃষ্টি ফিরিয়ে দেবেন। এ ধরনের মানুষের সাথে কমবেশ সবারই সাক্ষাত ঘটে থাকে । সে দেখতে পায় যেন সে বিনা চিন্তায় বিনা পরিকল্পনায় বিনা কষ্টে ও বিনা চেষ্টায় সৎ পথ থেকে দূরে সরে যাচ্ছে। সে সৎ পথ থেকে যেন অন্ধ থেকে যাচ্ছে এবং বত্রতা ও গোমরাহীর পথটা খুব ভালোভাবে চিনে নিতে পারছে। সেই সাথে সে যেন আল্লাহর নিদর্শনাবলী থেকে দূরে নিক্ষিপ্ত । ফলে সে এগুলোকে দেখতেই পায় না, দেখলেও চিনতে পারে না এবং এর ইংগিত ও তাৎপর্য ও উপলব্ধি করে না। কী আশ্বর্য! কোরআনের বিস্বয়কর বর্ণনায় সৃষ্টির এই নমুনাটি এতো স্পষ্ট হয়ে আবির্ভূত হয় যে, পাঠক যেন স্বগততাবেই বলে ওঠে, “আমি সৃষ্টির এই শ্রেণীটিকে চিনি । সে তো অমুক ।' এই কথাগচলোতে যে গুণবৈশিষ্টের উল্লেখ রয়েছে, তা তার মধ্যে যথার্থই রয়েছে। আল্লাহ তায়ালা তার সৃষ্টির এই শ্রেণীটিকে যখন দুনিয়া ও আখেরাতে চরম শাস্তি দিয়ে ধ্বংস করেন, তখন তিনি মোটেই যুলুম করেন না। কেননা আল্লাহ তায়ালার নিদর্শনাবলীকে যে মিথ্যা সাব্যস্ত করে, অবহেলা করে, পৃথিবীতে বিনা অধিকারে অহংকার করে, সত্য ও ন্যায়ের পথ যেখানেই দেখে, তা এড়িয়ে চলে এবং যেখানেই খারাপ ও বিভ্রান্তির পথ দেখতে পায়, সেই দিকে ছুটে যায়, তার জন্যে এ শাস্তি অত্যন্ত ন্যায়সংগত | সে তার কাজের উপযুক্ত ফলই পায় এবং নিজের কর্মের দোষেই ধ্বংসের মুখে পতিত হয়। ১৪৭ নং আয়াতে 'হাবেতাত্‌ আ*মালুহুম' কথাটার অর্থ হলো তাদের সমস্ত কাজ অর্থাৎ সৎ কাজ ব্যর্থ হয়ে গেছে। 'হাবেতাত্' শব্দটি 'হুবুত' ধাতু থেকে নির্গত, যার মূল অর্থ হলো বিষাক্ত ঘাস খেয়ে উটের পেট ফেঁপে মরা । বাতিলের চরিত্রের সাথে এই শব্দের ধাতুগত অর্থের মিল রয়েছে। আল্লাহর আয়াত ও আখেরাতকে যারা অবিশ্বাস করে, বাতিলকে তারাই আশ্রয় প্রশ্রয় | দিয়ে থাকে । আর এই বাতিল তাদের আস্কারা পেয়ে এতো ফুলে ফেঁপে ওঠে যে, সবাই তাকে যথার্থ শক্তি ও মর্যাদার প্রতীক মনে করে । তারপর বিষাক্ত ঘাস খাওয়া উটের মতোই বাতিল এক সময় নিশেষ ও নিশ্চিহ হয়ে যায়। ূ্‌ এ আয়াতে বলা হয়েছে যে, অবিশ্বাসীদের করা সৎ কাজ বিনষ্ট হয়ে যাওয়াও শাস্তি হিসাবে ন্যায়সংগত । তখন স্বভাবতই প্রশ্ন জাগে যে, এই কাজ কিভাবে বিনষ্ট হয়ে থাকে। | আকীদাগতভাবে আমাদের বিশ্বাস করতে হবে যে, আল্লাহর প্রতিটি হুমকিই অকাট্য সত্য, | চাই তার বাহ্যিক আচরণ এই অনিবার্য পরিণতির যতোই বিপরীত মনে হোক না কেন। সুতরাং যখন কেউ আল্লাহর নিদর্শনসমূহকে অস্বীকার এবং আখেরাতে আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টি অস্বীকার করবে, তখন তার সমস্ত সৎকর্ম বাতিল ও বিফল হয়ে যাবে এবং তা চূড়ান্তভাবে ধ্বং হয়ে যাবে। ///.091019021-0017

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।