Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

আমরা প্রবেশ করবো না। তারা বেরিয়ে গেলে আমরা অবশ্যই প্রবেশ করবো ।' অতপর তাদেরকে যখন দু'জন খোদাভীরু মোমেন বান্দা পবিত্র ভূমিতে প্রবেশ করতে অনুরোধ করলো, তখন তারা কাপুরুষের মত ধৃষ্টতা দেখিয়ে বললো, 'আমরা কখনো ওই শহরে প্রবেশ করবো না যতোক্ষণ তারা ওখানে আছে। অতএব তুমি ও তোমার খোদা গিয়ে লড়াই করো । আমরা এখানে বসে রইলাম ।' এই বাক্যালাপ থেকে বুঝা যায়, তাদের স্বভাব চরিত্র কতখানি বিকৃত হয়ে গিয়েছিলো এবং মূসা (আ.)-এর শরীয়ত তাদেরকে সংশোধন করার কাজে কিভাবে ব্যাপৃত ছিলো । এ থেকে শক্তভাবে আল্লাহর বিধানকে ধারণ করা ও নিজ জাতিকে শরীয়তের দায় দায়িত্ব পালনের নির্দেশ দানের জন্যে আল্লাহ তায়ালা হযরত মৃসাকে কেন আদেশ দিয়েছেন, তাও বুঝা যায়। অসহৎকারের ভল্মাবহ পরিণতি এরপরের আয়াতে দান্তিকসুলভ আচরণকারী ও আল্মাহর নিদর্শন ও নির্দেশাবলী লংঘনকারীদের ভয়াবহ পরিণতি জানিয়ে দেয়া হয়েছে। সেই সাথে এই শ্রেণীর লোকদের চরিত্রের একটা নিখুঁত ছবি অংকন করা হয়েছে, যা মানব চরিত্রের বৈচিত্র্য সম্পর্কে কোরআনের অনুপম শৈল্পিক বর্ণনার একটা দৃষ্টান্ত । ৃ “আমি অচিরেই সেই সব লোকফে আমার নিদর্শনাবলী থেকে দূরে হটিয়ে দেব যারা পৃথিবীতে বিনা অধিকারে অহংকার করে, তারা যে নিদর্শনই দেখুক, তাতে বিশ্বাস স্থাপন করে না, সততা ও ন্যায়ের পথ দেখলে সে পথ অবলম্বন করে না, আর বক্রতা ও বিভ্রান্তির পথ দেখলে সে পথ অবলম্বন করে । ....... ' (আয়াত ১৪৬-১৪৭) আল্লাহ তায়ালা এখানে সেই সব লোক সম্পর্কে নিজের ইচ্ছা ও সিদ্ধান্তের কথা জানিয়ে দিচ্ছেন, যারা বিনা অধিকারে পৃথিবীতে অহংকার করে, সৎ পথ দেখলেও তা অবলম্বন করে না এবং খারাপ পথ দেখলেই তা অবলম্বন করে। এদের সম্পর্কে তীর সিদ্ধান্ত এই যে, তিনি তাদেরকে দৃশ্যমান প্রাকৃতিক জগতে বিরাজমান তীর নিদর্শনসমূহ ও তার রসূলদের ওপর নাযিল করা কেতাবের আয়াতসমূহ থেকে তাদের দৃষ্টি ফিরিয়ে দেবেন। ফলে তারা তা দ্বারা উপকৃতও হবে না, সেগুলোকে মেনেও নেবে না। কারণ তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে এবং সেগুলোর প্রতি উদাসীন থেকেছে। কোরআনের ভাষায় এই শ্রেণীর মানুষদেরকে এমনভাবে চিহিনত করা হয়েছে যেন তাদের চিহ্ত ও চালচলনের মধ্য দিয়ে আমরা তাদেরকে দেখতে পাই। “যারা পৃথিবীতে বিনা অধিকারে অহংকার করে ।' আসলে পৃথিবীতে আল্লাহর যে বান্দাই অহংকার করে, সে বিনা অধিকারেই তা করে । কেননা অহংকার হচ্ছে একমাত্র আল্লাহর বৈশিষ্ট্য । এতে তিনি কাউকে শরীক হিসাবে গ্রহণ করেন না। যখনই কোনো মানুষ পৃথিবীতে অহংকার করে, সে একটা অনধিকার চর্চাই করে । আর সবচেয়ে জঘন্য অহংকার হলো আল্লাহর বান্দাদের ওপর প্রভূত্বের দাবীদার হওয়া, সেই দাবী বাস্তবায়িত করার লক্ষ্যে বান্দাদের জন্যে আল্লাহর অনুমোদন ছাড়াই আইন রচনা করা এবং সেই অবৈধ আইনের আনুগত্য করতে মানুষকে বাধ্য করা। এই অহংকার থেকে অন্যান্য বিভিন্ন ধরনের অহংকার জন্ম নেয়। তাই মানুষের ওপর মানুষের প্রভুত্ব তথা মানুষের রচিত আইন অনুসারে মানুষের জীবন পরিচালিত হওয়াই হলো সকল অন্যায় ও অকল্যাণের উৎস ।.এখান থেকেই অন্যান্য লক্ষণগুলোও জন্ম নেয়। যথা, //4.091019021-0017

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।