Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

কোনোক্রমেই জাহেলী জীবনের মতো হয় না। কেননা জাহেলী জীবনে আল্লাহর একক প্রভুত্ব ও কর্তৃত্ চলে না, চলে অন্যের প্রভূত ও কর্তৃত্ব । জাহেলী জীবনে সর্বত্র আল্লাহর বিধানের আধিপত্য চলে না - চলে অন্যান্য বিধানের আধিপত্য । , আল্লাহর দৃষ্টিতে এবং বিশ্ব প্রকৃতি-পার্থিব জীবন ও মানবেতিহাসে যে জিনিসের এতো গুরুত্ব তাকে দৃঢ়তার সাথে গ্রহণ করা যথাযথগুরুত্বের সাথে মেনে চলা যে অত্যন্ত জরুরী, তা বলার অপেক্ষা রাখে না। আল্লাহর এ বিধান মানুষের মনেও যেন যথাযথ গুরুত্ব ও স্পষ্টতা সহকারে বিরাজ করে এটাও নিশ্চিত করা জরুরী । আল্লাহর এ বিধানকে টিলেমি, অলসতা ও উদাসীনতার সাথে গ্রহণ করা কোনোক্রমেই শোভনীয় নয়। কেননা একে তো এ বিধান স্বভাবতই গুরুত্বপূর্ণ, তদুপরি এর আরোপিত দায়িতু ও কর্তব্যগুলোও খুব কঠিন । যাদের মেযাজ ও স্বভাব প্রকৃতিতে উদাসীনতা, টিলেমি ওদুর্ববতা ও আপোষকামিতা থাকে,তারা এই সব দায়িতৃ পালনে সক্ষম হয় না। তবে এর অর্থ স্বভাবতই হিংসৃতা, হঠকারিতা, একগুয়েমি, ও উপ্রতা প্রদর্শন করা নয় । কেননা এগুলো আল্লাহর দ্বীনের স্বভাবসুলভ উপাদান নয়। দৃঢ়তা ও কঠোরতার অর্থ হলো সাহসিকতা, আপোষহীনতা, স্পষ্টবাদিতা আর এ গুণগুলো হিংস্রতা, হঠকারিতা, একগুয়েমি ও উগ্ৰতার সমার্থক নয়। দীর্ঘকাল মিসরে পরাধীনতা ও গোলামীর জীবন যাপনের দরুন বনী ইসরাঈলের স্বভাব বিকৃত হয়ে যাওয়ায় তাদের জন্যে এ ধরনের নির্দেশ দানের প্রয়োজন হয়ে পড়েছিলো । এজন্যে আমরা দেখতে পাই যে, বনী ইসরাঈলের প্রতি যে নির্দেশই এসেছে, তা এ ধরনের কঠোরতা সহকারেই এসেছে, যাতে করে তাদের উদাসীন, টিলে, অলস ও বিকৃত স্বভাবকে স্পষ্ট, দৃঢ়, সঠিক ও সহজ সরল স্বভাবে রূপান্তরিত করা যায়। অন্যান্য যে সব জাতি বনী ইসরাঈলের মতো দীর্ঘস্থায়ী পরাধীনতা ও গোলামীর জীবন যাপন এবং সন্ত্রাস ও শ্বৈরশসনের কবলে জীবন যাপন হেতু চারিত্রিক বিকৃতির শিকার হয়েছে এবং যাদের মধ্যে পরিশ্রম এড়িয়ে সহজ কাজ করার মানসিকতা গড়ে উঠেছে, তারাও বনী ইসরাঈলেরই মতো । আমাদের যুগের বহু মানব গোষ্ঠীকে আমরা এরূপ অবস্থার শিকার দেখতে পাচ্ছি। তারা ইসলামী আকীদা বিশ্বাস থেকে দূরে সরে যাচ্ছে। কেননা এতে যে সব দায়িত্ব ও কর্তব্য ঘাড়ে চাপে, তা থেকে তারা নিরাপদে থাকতে চায়। তারা আদর্শহীন জীবন যাপনে আগ্রহী । কেননা এতে কোনো দায় দায়িত্ব বহন করতে হয় না। বরং স্বেচ্ছাচারপূর্ণ ও লাগামহীনভাবে জীবন যাপন করাযায়। এভাবে দৃঢ়তার সাথে আল্লাহর বিধানকে ধারণ করার বিনিময়ে মূসা ও তার জাতিকে আল্লাহ তায়ালা পৃথিবীতে ক্ষমতাসীন করা ও আল্লাহর অবাধ্য লোকদের পরিত্যক্ত ভূমির উত্তরাধিকারী করার ওয়াদা করেছেন । আয়াতের শেবাংশে একথাই বলা হয়েছে এভাবে, “তোমাদেরকে ফাসেকদের আবাসভূমি দেখাবো ।" খুব সম্ভবত এখানে বাইতুল মাকদেসের দিকেই ইংগিত করা হয়েছে, যা সে সময়ে পৌত্তলিকদের দখলে ছিলো । সন্ভবত এখানে বাইতুল মাকদেসে দখল লাভের সুসংবাদই দেয়া হয়েছে। অবশ্য বনী ইসরাঈল হযরত মূসার জীবদ্দশায় সেখানে প্রবেশ করতে পারেনি । কেননা তাদের চারিত্রিক ও নৈতিক সংশোধনের কাজটি তখনো সম্পূর্ণ হয়নি এবং তাদের স্বভাবের বক্রতা তখনো দূরীভূত হয়নি । তাই তারা পবিত্র ভূমি বাইতুল মাকদেসে সামনে দীড়িয়ে তাদের নবীকে বলেছিলো, “হে মুসা, ওখানে প্রবল ক্ষমতাশালী লোকেরা রয়েছে। তারা বেরিয়ে না যাওয়া পর্যন্ত //4.091190781-0017

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।