আদায় করা সন্ভব। আল্লাহর রসূলরা মানুষের নেতা ও আদর্শ হয়ে থাকেন । তাদের মধ্যে মানুষের জন্যে অনেক অনুকরণীয় ও শিক্ষণীয় বিষয় থাকে । তাদেরকে আল্লাহ তায়ালা যে বিধান দেন, তাকে কৃতজ্ঞতা সহকারে গ্রহণ করা সকল সমকালীন মানুষের কর্তব্য, যাতে আল্লাহর নেয়ামত আরো বৃদ্ধি পায়, অন্তরাত্মা সংশোধিত হয়, অহংকার ও দাস্তিকতা দূরীভূত হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক গড়ে ওঠে । তাওল্লাতের এ্রশীবিধান এরপর ১৪৫ নং আয়াতে বলা হয়েছে আল্লাহ তায়ালা প্রদত্ত সেই বিধানে কী কী ছিলো এবং তা কিভবে মৃসাকে দেয়া হয়েছিলো । “আমি ফলকগুলোতে তার জন্যে সকল বিষয়ে উপদেশ এবং সকল ব্যাপারে বিস্তারিত বিধান লিখে দিয়েছি।' বিভিন্ন বর্ণনায় ও বিভিন্ন মোফাসসেরের তাফসীরে এই ফলকগুলো সম্পর্কে বিভিন্ন মতামত ব্যক্ত করা হয়েছে। অনেকে এগুলোর এমন বিবরণ দিয়েছেন যা দেখে মনে হয় ওগুলো ইসরাঈলী জনশ্রুতি থেকে সংকলিত, যা অসাবধানতাবশত তাফসীরে ঢুকে পড়েছে। এগুলোর মধ্যে রসূল (স.)-এর কাছ থেকে উদ্ধত কোনো উক্তিই পাওয়া যায় না। তাই আমি শুধু কোরআনের নির্ভুল উক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকবো । এর বাইরে যাবো না। ফলকগুলো কী ধরনের, সে সম্পর্কে ওই সব বর্ণনায় উন্লেখযোগ্য কিছুই নেই। আর ওগুলো কী এবং কিভাবে লেখা হয়েছে, তা আমাদের জানবার প্রয়োজনও নেই । কেননা কোরআনের আয়াতে ও বিশুদ্ধ হাদীসে সে সম্পর্কে কিছুই বলা হয়নি। আসল গুরুতুপূর্ণ জিনিস হলো ফলকগুলোতে যা লেখা ছিলো । নবী ও রসূলের প্রচারযোগ্য বিষয় ও নবী রসূলের আগমনের উদ্দেশ্য তথা আল্লাহর বিধান বা শরীয়ত এবং মানব জাতির সংস্কার ও সংশোধনের জন্যে প্রদত্ত নির্দেশাবলীই ওই ফলকগুলোতে লিখিত ছিলো । পরাধীনতার গ্রানি ও দীর্ঘস্থায়ী বিভ্রান্তিতে লিপ্ত একটি জাতির জন্যে এগুলো ছিলো অত্যন্ত প্রয়োজনীয় । “অতএব এগুলোকে শক্তভাবে ধারণ করো এবং তোমার জাতিকে আদেশ দাও যেন তারা এগুলোর মধ্য থেকে যা উত্তম তাই গ্রহণ করে।' এখানে আল্লাহ তায়ালা মূসা (আ.)-কে তাওরাতের ফলকগুলো দৃঢ়তার সাথে গ্রহণ করার নির্দেশ দিচ্ছেন এবং ওই ফলকগুলোতে তাদের ওপর যে কঠিন দায়িতৃগুলো অর্পণ করা হয়েছে তাকে তাদের জন্যে উত্তম ও উপকারী আখ্যায়িত করে তা গ্রহণ করার আদেশ দিচ্ছেন। আদেশ দানের এই ভংগি থেকে একদিকে যেমন প্রতীয়মান হচ্ছে যে, পরাধীনতা ও দীর্ঘদিন ব্যাপী আল্লাহর বিধান পালনের অনভ্যন্ততা হেতু ইসরাঈলীদের মধ্যে সৃষ্ট নিস্ত্ীয়তা দূর করে তাদেরকে রেসালাত ও খেলাফাতের দায়িত্ গ্রহণের যোগ্য করে গড়ে তুলতে এরূপ দৃঢ় ও কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ছিলো, অপরদিকে এ ছারা এটাও বুঝা যায় যে, প্রত্যেক জাতির পক্ষেই তার কাছে আল্লাহর কাছ থেকে আগত আকীদা বিশ্বাসকে গ্রহণ করা ও মেনে নেয়া অপরিহার্য ৷ ইসলামী আকীদা বিশ্বাস আল্লাহর কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে, আল্লাহর পরিকল্পনার দৃষ্টিকোণ থেকে, “মানব জাতির' ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এবং তার ইহকালীন ও পরকালীন জীবনের দৃষ্টিকোণ থেকেও তা গুরুত্বপূর্ণ । আর আল্লাহর একত্বে তথা মানৰ জাতি যে শুধু তারই দাস এবং একমাত্র তিনিই যে মানব জাতির প্রভু প্রতিপালক ও সর্বময় কর্তা এ বিষয়ে বিশ্বাস স্থাপন করলে সেই বিশ্বাস থেকে স্বতক্ফুর্তভাবে যে বিধানের উদ্ভব ঘটে, তা গোটা মানব জীবনে সর্বাত্বক পরিবর্তন আনে এবং এই জীবনকে এমনভাবে গড়ে তোলে, যা ///.09119021-0017
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।