শব্দ দিয়ে এই বিকিরণের ব্যাখ্যা দিতে চেষ্টা করবো না। আর এর ব্যাখ্যা প্রসংগে যেসকল রেওয়ায়াত রয়েছে, তা আমাদের প্রত্যাখ্যান করাই সমীচীন। কেননা তার কোনোটা খোদ রসূল (স.) থেকে বর্ণিত নয় । আর কোরআন তো এ সম্পর্কে আমাদেরকে কিছুই বলে না। “যখন তার প্রতিপালক পাহাড়ের ওপর আলো বিকিরণ করলেন, অমনি তাকে চূর্ণ-বিচর্ণ করে পাহাড়ের উচু স্থানগুলো দেবে নীচু হয়ে যাওয়ায় মনে হতে লাগলো যেন তা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেছে। ফলে মূসা (আ.) আতংকগ্রস্ত হয়ে পড়লেন এবং তার দুর্বল মানবীয় সত্ত্রাটি আরো দুর্বল হয়ে গেলো! “এবং মুসা বেহুশ হয়ে পড়ে গেলো ।' অর্থাৎ তিনি অজ্ঞান ও অচেতন হয়ে পড়লেন । “অতপর যখন হুশ ফিরে পেলো' । অর্থাৎ প্রকৃতিস্থ হলেন, নিজের শক্তির দৌড় কতদূর তা বুঝতে পারলেন এবং তিনি যে আল্লাহকে দর্শন করতে চেয়ে নিজের সামর্থের সীমা অতিক্রম করেছেন, তা উপলব্ধি করলেন, তখন- “মূসা বললো, “তুমি পবিত্র' অর্থাৎ তুমি চর্মচক্ষুর দর্শন থেকে মুক্ত ও তার উর্ধে । “আমি তোমার কাছে তাওবা করছি।" অর্থাৎ নিজের “সাধ্যাতীত জিনিস চেয়ে আমি যে সীমা অতিক্রম করেছি, তা থেকে তাওবা করছি। 'এবং আমি প্রথম মোমেন ।” নবী রসূলরা সব সময় আল্লাহর মহত্ব ও মর্যাদায় এবং আল্লাহ তায়ালা তাদের কাছে যে ওহী নাধিল করেন, তাতে সর্বাগ্রে বিশ্বাস স্থাপন করে থাকেন। উপরস্তু আল্লাহ তায়ালা তাদেরকে এই বিশ্বাসের কথা ঘোষণা করতে আদেশ দেন এবং কোরআনের বিভিন্ন স্থানে তাদের এই ঘোষণা প্রকাশও করা হয়। এরপর মূসা (আ.) পুনরায় আল্লাহর অনুগ্হ লাভ করেন। তার কাছ থেকে এই মর্মে সুসংবাদ লাভ করেন যে, বনী ইসরাঈলের মুক্তির পর তাদের কাছে তার বার্তা পৌছানোর জন্যে তাকে মনোনীত করা হয়েছে। ইতিপূর্বে তাদের মুক্তির জন্যে তাকে ফেরাউন ও তার সহযোগীদের কাছে প্রেরণ করা হয়েছিলো । এ প্রসংগেই পরবর্তী আয়াতে বলা হয়েছে, “তিনি বললেন, হে মূসা, আমি তোমাকে সকল মানুষের কাছে আমার বার্তা পৌছানো ও আমার সাথে কথা বলার জন্যে মনোনীত করেছি। অতএব আমি যা তোমাকে দিয়েছি তা গ্রহণ করো এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও ।' (আয়াত ১৪৪) মূসা আ.)-কে সম্বোধন করে আল্লাহর উচ্চারিত “আমি তোমাকে সকল মানুষের কাছে আমার বার্তা পৌছানো ও আমার সাথে কথা বলার জন্যে মনোনীত করেছি' এ কথাটার মর্ম আমরা এটাই বুঝি যে, তিনি “সকল মানুষ" বলতে তার সময়কার সকল মানুষকেই বুঝিয়েছেন। কেননা হযরত মুসার আগে ও পরে বহু নবী-রসূল এসেছিলেন। এই প্রেক্ষাপটে এটা স্পষ্ট যে, মানৰ জাতির একটি প্রজন্মের জন্যে তিনি রসূল হিসাবে মনোনীত ছিলেন। তবে কথা বলা অর্থাৎ | সরাসরি বাক্যালাপের সুযোগটা তিনি একাই পেয়েছিলেন । আর আল্লাহ তায়ালা প্রদত্ত বিধানকে গ্রহণ করা তথা সযত্বে সংরক্ষণ করা এবং এই বিধান ও রসূল হিসাবে মনোনয়ন লাভের জন্যে কৃতজ্ঞ হওয়ার নির্দেশ দানের অর্থ হলো, জনগণকে ওই বিধান শিক্ষাদান ও তদনুসারে নির্দেশ দিতে তাকে আদেশ দেয়া হয়েছে। কেননা আল্লাহর এই নেয়ামতের যথোপযুক্ত কৃতজ্ঞতা এভাবেই ///.109119021-0017
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।