Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

কিভাবে হয়েছিলো । আমরা জানি না আল্লাহ তায়ালা তার বান্দা মূসার সাথে কিভাবে কথা বলেছিলেন। জানিনা কোনো অংগ বা যন্ত্র দ্বারা মূসা (আ.) আল্লাহর কথাগুলো শুনেছিলেন। পৃথিবীতে আমাদের সীমাবদ্ধ শ্রবণেন্দ্রিয় দ্বারা এ কাজটা অসম্ভব বলেই আমাদের মনে হয়। তবে আল্লাহ তায়ালা প্রদত্ত আত্মার সূক্ষ্ম অনুভূতি শক্তিদ্বারা আমরা এটা কিঞ্চিৎ অনুভব করতে পারি। আর যখন মুসা আমার নির্ধারিত মেয়াদের জন্যে এলো এবং তার সাথে তার প্রতিপালক কথা -| বললেন, তখন সে বললো, হে আমার প্রতিপালক, তোমাকে দর্শন করার ক্ষমতা আমাকে দাও, আমি যেনো তোমাকে দেখি। তিনি বললেন, তুমি কখনো আমাকে দেখতে পাবে না। তবে পাহাড়ের ওপর তাকাও । পাহাড়টা যদি যথাস্থানে স্থির থাকে, তাহলে তুমি আমাকে দেখতে পাবে। অতপর যখনই তার প্রতিপালক পাহাড়ের ওপর নিজের আলো বিকিরণ করলেন, অমনি তাকে চূর্ণবিচূর্ণ করে দিলেন এবং মূসা বেহুশ হয়ে পড়ে গেলো। অতপর তার হুশ ফিরে এলে বললো, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। আপনার কাছে তাওবা করছি এবং আমি প্রথম ' (আয়াত ১৪৩-১৪৭) আমাদের সমগ্র সম্ত্বায়, স্বায়ুমর্ভলে ও কল্পনায় সেই বিরল ঘটনার দৃশ্য উপস্থিত করা প্রয়োজন, যাতে করে আমরা তার কল্পনার কাছাকাছি পৌছতে পারি এবং মূসা (আ.)-এর অনুভূতিকে কিঞিৎ অনুভব করতে পারি। “যখন মূসা আমার নির্ধারিত সময়ে এলো এবং তার প্রতিপালক তার সাথে কথা বললেন, তখন সে বললো, হে আমার প্রতিপালক, তোমাকে দেখবার ক্ষমতা আমাকে দাও, আমি তোমাকে মূসা (আ.) যখন আল্লাহর কথা সরাসরি শুনছিলেন, তখন এক চেতনা হরণকারী মুহুর্ত ছিলো। তার আত্মা ছিলো তখন স্বচ্ছতা, নৈকট্য ও আগ্রহের সর্বোচ্চ পর্যায়ে । তাই তিনি নিজের প্রকৃত পরিচয় ভুলে যান যে, তিনি কী বা কে। তাই তিনি এমন কিছু চেয়ে বসেন যা পৃথিবীতে কখনো কোনো মানুষ পায় না এবং অর্জনে সক্ষম হয় না। বাসনা, আগ্রহ, ভালোবাসা ও আগ্রহের আতিশয্যে তিনি আল্লাহর দর্শন প্রার্থনা করেন। কিন্তু আল্লাহ তায়ালা তাকে চূড়ান্তভাবে বলে দেন, “তুমি কখনো আমাকে দেখবে না ।' পরক্ষণেই আল্লাহ তায়ালা তার প্রতি একটু সহানুভূতিশীল হন এবং তাকে জানিয়ে দেন কোন কারণে তিনি তাকে দেখতে পারবে না। তার সে ক্ষমতাই নেই। “তবে তুমি পাহাড়ের দিকে তাকাও । পাহাড় যদি স্বস্থানে স্থির থাকে, তবে আমাকে তুমি দেখতে পাবে ।' ৮8875885508 প্রভাব গ্রহণকারী ও কম সাড়া দানকারী | তথাপি কী ঘটলো? “অতপর যখন তার প্রভু পাহাড়ের ওপর আলো বিকিরণ করলেন" কিভাবে বিকিরণ করলেন, সেটা বর্ণনা তো দূরে থাক, আমরা তা উপলব্ধি করতেও অক্ষম । যে সৃন্্রতম অনুভূতি আমাদেরকে আল্লাহর সাথে সংযুক্ত করে তা দিয়ে আমরা এ ঘটনাটা শুধু কল্পনা করতে পারি। আমাদের আত্মা স্বচ্ছ হলে এবং সামগ্িকভাবে তা তার উৎসমুখী হলে এটা কল্পনা করা দুঃসাধ্য থাকে না। তবে কেবল শব্দ দ্বারা এ সম্পর্কে কিছুই বুঝানো সম্ভব নয়। তাই ///.091019021-0017

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।