কিভাবে তাদের মন মূর্তিপূজা ও শেরকের দিকে ধাবিত হলো এবং মাত্র অল্প কদিন আগে তাওহীদের শিক্ষা গ্রহণ করা সত্তেও কিভাবে তাদের তাওহীদ বিশ্বাস নড়বড়ে হয়ে গেলো । তাই এ. জাতিকে প্রশিক্ষণ দানের জন্যে এবং তাদেরকে তাদের ভবিষ্যত গুরুদায়িতৃ পালনের যোগ্য করে গড়ে তোলার জন্যে একখানা বিস্তারিত গ্রন্থের প্রয়োজন দেখা দিলো । এই গ্রন্থ প্রদানের উদ্দেশ্যেই আল্লাহ তায়ালা তার বান্দা মূসা (আ.)-এর জন্যে সাক্ষাতের সময় নির্ধারণ করেন, যাতে তিনি এই সাক্ষাতের সময় প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারেন৷ এই সাক্ষাতকার স্বয়ং মূসা (স.)-কে তার গুরুন্দায়িত্ব পালনের যোগ্য করে গড়ে তুলতে পারবে। এই প্রস্তুতি ও প্রশিক্ষণ পর্বের মেয়াদ ছিলো প্রাথমিকভাবে ব্রিশটি রাত এবং পরে তার ওপর আরো দশরাত বাড়িয়ে দেয়া হয়। এভাবে তার মেয়াদ সাকল্যে চল্লিশ রাত হয়। এই সময়ে মুসা (আ.) প্রতিশ্রুত সাক্ষাতকারের জন্যে নিজেকে প্রস্তুত করতে পারবেন, পার্থিব জীবনের সকল ব্যস্ততা পরিত্যাগ করে আল্লাহর নির্দেশাবলী গ্রহণের কাজে সর্বাত্মকভাবে আত্মনিয়োগ করতে পারবেন, গোটা সৃষ্টি জগত-থেকে নিজেকে গুটিয়ে নিয়ে মহান স্রষ্টার আনুগত্যে নিরংকুশভাবে নিয়োজিত হতে পারবেন । তার আত্মা পবিত্র, স্বচ্ছ ও উজ্জ্বল হবে এবং প্রতিশ্রুত দায়িত্ব বহনে তার মন জোরদার হবে। মূসা (আ.) তার জাতির কাছ থেকে সাময়িকভাবে বিদায় গ্রহণের প্রাক্কালে নিজের ভাই হারূনকে এই বলে দায়িত্ব দিয়ে গেলেন যে, “তুমি আমার জাতির জন্যে আমার স্থলাভিষিক্ত হও, তাদেরকে সংশোধন করতে থেকো এবং অসৎ ও নৈরাজ্যবাদীদের পদাংক অনুসরণ করো না ।' মূসা যদিও জানতেন যে, হারূন তার সহযোগী একজন নবী, তথাপি এ কথা বলার কারণ এই যে, এক মুসলমান অপর মুসলমানের হিতাকাংখী হবে, এটাই তার স্বভাবসুলভ কর্তব্য । এক মুসলমানের জন্যে অপর মুসলমানের হিতকামী হওয়া শুধু অধিকার নয় বরং কর্তব্যও। এরপর মূসা আ.) উপলব্ধি করেন যে, স্থলাভিষিক্ত হওয়ার দায়িত্ব কতো কঠিন, বিশেষত, তিনি তার জাতির স্বভাব জানতেন । হারুন তার উপদেশ গ্রহণ করলেন। এ উপদেশকে তিনি কোনো ঝামেলা মনে করেননি । একে ঝামেলা মনে করে কেবল অসৎ লোকেরা । কেননা এটা তাদের কর্মকান্ডকে নিয়ন্ত্রিত করে। সদুপদেশকে সেই সব অহংকারী লোক বোঝা মনে করে, যারা আসলে নীচ ও ক্ষুদ্র। তারা মনে করে অন্যের সদুপদেশ গ্রহণ করলে নিজের মর্যাদাহানি ঘটে । আসল নীচাশয় মানুষ হলো সেই, যে নিজের বড়ত্ব জাহির করার জন্যে অন্যের সাহায্যের হাতও সরিয়ে দেয়। এরপর আসে ব্রিশ রাতের প্রসংগ ৷ ইবনে কাসীর স্বীয় তাফসীরে লিখেছেন, আল্লাহ তায়ালা উল্লেখ করেছেন যে, তিনি মূসার জন্যে ব্রিশ রাত নির্ধারণ করেছেন। তাফসীরকাররা বলেন যে, এই দিনগুলো মূসা রোযা রাখেন ও অভুক্ত থাকেন। যখন এই মেয়াদ পূর্ণ হলো, তখন তিনি একটি গাছের ডাল দিয়ে মেসওয়াক করলেন। অতপর আল্লাহ তায়ালা তাকে নির্দেশ দিলেন যেন আরো দশ রাত যোগ করে চল্লিশ রাত পূর্ণ করেন।" এরপর কোরআন নবম দৃশ্য তুলে ধরে। এটা একটা অতুলনীয় দৃশ্য, যা আল্লাহ তায়ালা কেবল মূসা (স.)-এর জন্যেই নির্দিষ্ট করেছিলেন। এটি হলো আল্লাহর সাথে তার এক বান্দার সরাসরি কথোপথনের দৃশ্য । অন্য কথায় বলা যায়, একটি সীমাবদ্ধ নশ্বর কণার অনাদি ও অনস্ত সত্তার সাথে মিলিত হওয়ার দৃশ্য। মহান স্রষ্টার কাছ থেকে একজন মানুষের প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যমে কোনো উপদেশ গ্রহণ 'এই পৃথিবীতে একটা ব্যতিক্রমী ঘটনা । আমরা জানি না এটা, ///.091019071-0017
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।