মোশরেকদের দখলে ছিলো । এতো সব কিছুর পরও তারা কিভাবে তাদের নবীর কাছে মূর্তি চায়? অথচ আল্লাহর অনুগহ ও কৃপার মধ্যেই তাদের সার্বক্ষণিক অবস্থান । আল্লাহর বক্তব্যের সাথে আল্লাহ্র প্রিয়জনদের বক্তব্য সংযুক্তভাবে পেশ করার যে রীতি কোরআনে অনুসৃত হয়ে আসছে, সেই অনুসারে পরবর্তী আয়াতে মুসা (আ.)-এর বক্তব্যের হয়েছে। “আর যখন আমি তোমাদেরকে ফেরাউনের অনুসারীদের কবল থেকে মুক্ত করলাম, যারা তোমাদের ওপর ভয়াবহ নির্যাতন চালাচ্ছিলো, তোমাদের সন্তানদেরকে হত্যা করছিলো এবং তোমাদের নারীদেরকে বাঁচিয়ে রাখছিলো । আর এসব কিছুতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে কঠিন পরীক্ষা রয়েছে।' (আয়াত ১৪১) কোরআন আল্লাহর বক্তব্যকে ও আল্লাহর প্রিয়জনদের বক্তব্যকে এভাবে সংযুক্তভাবে পেশ করার মধ্য.দিয়ে যে এই প্রিয়জনদেরকে সম্মানিত করা হয়েছে, তাতে সন্দেহের অবকাশ নেই। এখানে বনী ইসরাঈলকে আল্লাহ তায়ালা নিজের যে অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, তা তখনো তাদের মনে ছিলো এবং স্নায়ুতন্ত্রী দিয়ে তারা তা অনুভবও করছিলো । আল্লাহর এই অনুগ্রহের কথা স্বরণ করা ও তীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে উদ্ুদ্ধ করার জন্যে যদিও তাদেরকে নতুন করিয়ে স্মরণ করিয়ে দেয়ার প্রয়োজন ছিলো না, তথাপি ওই পরীক্ষাগুলোতে যে শিক্ষা রয়েছে, সেদিকে তাদের মনোযোগ আকৃষ্ট করার জন্যেই তিনি তা নতুন করে স্মরণ করাচ্ছেন। নিকট অতীতে বনী ইসরাঈলকে দু'ভাবে পরীক্ষা করা হয়েছে, নির্যাতনের মাধ্যমে এবং নির্যাতন থেকে উদ্ধারের মাধ্যমে । প্রথমটি দুঃখের পরীক্ষা এবং দ্বিতীয়টি সুখের পরীক্ষা । সেই দুই ধরনের পরীক্ষার কোনোটাই অপরিকল্পিত ছিলো না, বরং তা ছিলো উপদেশ দান ও স্মরণ করানোর উদ্দেশ্যে, বাছাই করা ও প্রশিক্ষণ দানের উদ্দেশ্যে এবং কঠোর শাস্তি দেয়ার আগে অবকাশ দেয়ার উদ্দেশ্যে পরিকল্পিত। পরীক্ষা যদি তাদের অন্তরকে পরিশুদ্ধ করতে সফল না হয়, তাহলেই কেবল শাস্তি দেয়া হবে_ এই ছিলো আল্লাহর পরিকল্পনা । আক্লাহ সাত্ধে মুসা €আ.-)--এক স্াম্কষাত এই পর্যায়ে এসে মূসা (আ.) ও তার জাতির মধ্যকার দৃশ্যটির সমান্তি ঘটে । যাতে তার পরবর্তী দৃশ্যটি শুরু হয়। সেটি হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের জন্যে মূসা (আ.)-এর প্রস্তুতির দৃশ্য। সেই সাথে পার্থিব জীবনে তিনি যে নযিরবিহীন ঘটনার সম্মুখীন হতে যাচ্ছিলেন, তার জন্যে তার প্রস্তুতি এবং আল্লাহর সাথে তার সেই সাক্ষাতকারে যাওয়ার আগে তার ভাই হারুন (আ.)-কে নিজের স্থলাভিষিক্ত করাটাও এই দৃশ্যের অন্তর্ভূক্ত । “আমি মূসার জন্যে ব্রিশ রাত্রি নির্ধারিত করেছিলাম । অতপর তাকে আরো দশ রাত্রি দ্বারা পূর্ণ করেছিলাম | এভাবে তার প্রতিপালকের নির্ধারিত সময় চল্লিশ রাতে পূর্ণ হয়। ..... (আয়াত ১৪২) মূসা (আ.) যে দায়িত্ব পালনের জন্যে প্রেরিত হয়েছিলেন, তার প্রথম পর্ব শেষ হয়েছে। অর্থাৎ ফেরাউন ও তার সহযোগীদের লাঞ্কনা, অপমান, নিপীড়ন ও নির্যাতন থেকে বনী ইসরাঈলকে মুক্ত করা এবং তাদেরকে পরাধীনতা ও স্বৈরাচারের কবল থেকে উদ্ধার করে পবিভ্র ভূমিতে নিয়ে যাওয়ার পথে উন্মুক্ত মরু প্রান্তরে পৌছানোর পর্বটা শেষ হয়েছে। কিন্তু বনী ইসরাঈল তখনো আল্লাহর বিধান অনুসারে দেশ শাসন তথা খেলাফতের বৃহত্তম কাজটার প্রস্তুতি ও প্রশিক্ষণ লাভ করেনি। উপরস্তু আমরা দেখেছি, একটা জাতিকে মূর্তি পূর্জায় লিড দেখা মাত্রই ///.0910190781-0017
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।