নিশ্চয় তোমরা মূর্খ জাতি ।' কোন্ ব্যাপারে তারা মূর্খতা ও অজ্ঞতার পরিচয় দিয়েছে, সেটা তিনি উল্লেখ করেননি, যাতে তাদের মূর্খতা ও অজ্ঞতা যে সর্বব্যাপী, তা বুঝা যায়। আরবীতে 'জাহল" বা “জাহালাত্' শব্দ দুটো দ্বারা অজ্ঞতা ও নির্বৃদ্ধিতা এই দুই-ই বুঝানো হয়ে থাকে । আর এখানে শব্দটি যেভাবে ব্যবহৃত হয়েছে, তাতে অজ্ঞতা ও নির্বুদ্ধিতার চরম অবস্থা ও সর্বোচ্চ মাত্রাই বুঝায় । এ দ্বারা একথাও বুঝা যায় যে, পথভ্রষ্ট হয়ে তাওহীদ থেকে শেরকের দিকে ধাবিত হওয়ার পেছনে অজ্ঞতা ও নির্বুদ্ধিতা দুটোই দায়ী । জ্ঞান ও বৃদ্ধি মানুষকে আল্লাহর একত্র পথেই টেনে নিয়ে যায়। জ্ঞান ও বুদ্ধি কাউকে তাওহীদ ছাড়া অন্য কোনো দিকে টেনে নেয় না। জ্ঞান ও বুদ্ধি যখন মহাবিশ্বের মুখোমুখি দীড়ায়, তখন তার সমস্ত নিদর্শন ও প্রতীক একজন ্ষ্টা ও পরিচালকের অস্তিত্ব নির্দেশ করে এবং সেই স্রষ্টা ও পরিচালকের একতৃ নির্দেশ করে। পরিকল্পনা ও পরিচালনা- এই দুটো জিনিসই প্রাকৃতিক বিশ্বের সমস্ত নিদর্শনে ও নিয়ম কানুনে সুস্পষ্ট । আর একত্রে লক্ষণটাও প্রাকৃতিক নিদর্শনাবলীতে সুস্পষ্ট, যা সঠিক পদ্ধতিতে চিন্তা গবেষণা করলেই ধরা পড়ে । অজ্ঞ ও নির্বোধ লোকেরা ছাড়া কেউ এই চিন্তা গবেষণা এড়িয়ে চলে না, চাই তারা যতোই জ্ঞান ও বুদ্ধিমত্তার দাবিদার হোক না কেন। বস্তুত এ ধরনের অসার দাবীদারের সংখ্যাও কম নয়। মুসা আ.) শুধু “তোমরা মূর্খ' বলে রাগ ঝেড়েই ক্ষান্ত থাকেননি, বরং তাদের দাবীর মধ্য দিয়ে তারা যে চরম অপরিণামদর্শিতার পরিচয় দিয়েছে, তাও স্পষ্ট করে দিয়েছেন। যে জাতিটাকে তারা মূর্তিপূজা করতে দেখেই তাদের অনুসরণ করার আবদার জুড়ে দিয়েছে, তাদের পরিণাম অত্যন্ত খারাপ এ কথা বলার মাধ্যমেই বনী ইসরাঈলের নির্বৃদ্ধিতা ও অপরিণামদর্শিতা ধরিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, “এরা যে সমাজ ব্যবস্থার মধ্যে বসবাস করছে, তা ধ্বংসশীল এবং এদের কার্যকলাপ বাতিল।' অর্থাৎ শেরক, মূর্তিপূজা, শেরক ভিত্তিক জীবনাচার, অসংখ্য দেবদেবী, মন্দির ও পুরোহিত- এই সবের সমষ্টির ভিত্তিতে দেশ শাসনকারী শাসকমন্ডলী এবং এই তাওহীদত্দরষ্টতা থেকে সৃষ্ট আদর্শিক বিকৃতি ও সামষ্টিক জীবনের বিকৃতি- এই সবই ধ্বংসশীল ও বাতিল। অন্য সব ধ্বংসশীল ও বাতিল ব্যবস্থার পরিণাম যা হয়ে থাকে, এদের সমাজ ব্যবস্থার পরিণামও তাই হতে . বাধ্য । বনী ইসরাঈলের যধ্যে পৌত্তলিকতার মনোভাব মাথা চাড়া দিয়ে ওঠায় আল্লাহর মর্যাদা ক্ষুণ্র হওয়ার কারণে মূসা (আ.)-এর প্রতিবাদ, ক্ষোভ ও ক্রোধ এবং এই জাতি কর্তৃক আল্লাহর কাছ থেকে পাওয়া সুস্পষ্ট ও প্রকাশ্য নেয়ামতের কথা ভূলে যাওয়ায় মূসার (আ.)-এর বিস্ময় তার “তিনি বললেন, তোমাদের জন্যে আমি আল্লাহ তায়ালা ছাড়া অন্য উপাস্য খুঁজে দেবো, এ কেমন কথা? অথচ তিনি তোমাদেরকে সারা বিশ্বের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন ।" অন্যান্য মোশরেক জাতির মধ্য থেকে শুধু বনী ইসরাঈলকে তাওহীদ প্রচারের জন্যে নির্বাচন করাই সে যুগের সারা বিশ্বের ওপর শ্রেষ্ঠতৃ দান করার শামিল। এর চেয়ে বড় এবং এর সমান শ্রেষ্ঠত্ব ও অনুগহ আর কিছু হতে পারে না। অনুরূপভাবে আল্লাহ তায়ালা তাদেরকে এ জন্যেও নির্বাচন করেছেন যে, তাদেরকে পবিত্র তূমির উত্তরাধিকারী করবেন, যা তখনো পর্যস্ত ///.109119021-0017
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।