Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

নয়। তাদের নবী ও নেতা হযরত মৃসা তাদেরকে সেই দুর্দশা থেকে উদ্ধার করলেন, বিশ্ব জগতের প্রতিপালক এক ও অদ্বিতীয় সেই আল্লাহর নামে উদ্ধার করলেন, যিনি তাদের শক্রকে ধ্বংস ও তাদের জন্যে সাগরকে দৃ' ভাগ করে রাস্তা করে দিলেন, তাদেরকে ভয়াবহ ও লোমহর্ষক অত্যাচার থেকে রক্ষা করলেন এবং মিসর ও তার পৌত্তলিকতা থেকে তাদেরকে বের করে এনেছেন সে বেশী দিন আগের কথা নয়। অথচ যেই তারা সাগর পার হয়ে এসেছে এবং একটা পৌত্তলিক জাতিকে মূর্তিপূজায় নিয়োজিত দেখেছে, অমনি মুসা (আ.)-এর কাছে একটি মূর্তি চেয়ে বসলো যেন নতুন করে তার পূজা করতে পারে । অথচ ইনিই বিশ্ব-প্রতুর প্রেরিত সেই মূসা, যিনি তাদেরকে ইসলাম ও তাওহীদের নামে মিসর থেকে যুক্ত করে বের করে এনেছিলেন। “আমি বনী ইসরাঈলকে সমুদ্র পার করে আনলাম । তারপর তারা মূর্তিপূজায় রত একটা জাতির কাছে এসে পড়লো । বললো, হে মুসা, ওদের যেমন মূর্তি আছে, তেমনি আমাদের জন্যেও একটা মূর্তি যোগাড় করো ।' ছোঁয়াচে রোগ যেমন দেহকে আক্রান্ত করে, তেমনি আত্মাকেও আক্রান্ত করে । কিন্তু আত্মাকে আক্রান্ত করে তখনই, যখন তা তার যোগ্য হয় এবং সেজন্যে প্রস্তুত হয়। বনী ইসরাঈলের স্বভাব-চরিত্র সম্পর্কে কোরআন বিভিন্ন প্রসংগে বিভিন্ন সময়ে যেরূপ বিবরণ দিয়েছে, তাতে বুঝা যায়, তারা সংকল্পে খুব টিলে এবং তাদের বিবেক অত্যন্ত দুর্বল ছিলো । গোমরাহীতে লিপ্ত না হয়ে তারা হেদায়াতের পথে আসত না। অধোপতন না হওয়া পর্যস্ত তারা উন্নতি ও অগ্রগতির পথে অগ্রসর হতো না। বক্রপথে না গিয়ে তারা সোজা পথে ধাবিত হতো না। উপরস্ত্ব তারা ছিলো নিষ্ঠুর, একগপ্য়ে ও হঠকারী স্বভাবের । সেই স্বভাব তাদের আজও বহাল রয়েছে। ফলে একটি পৌত্তলিক জাতির কাছ দিয়ে যাওয়ার সময় তাদের মূর্তিপূজা একটি বার দেখামাত্রই হযরত মুসার বিশ বছর ব্যাপী তাওহীদের শিক্ষা ভূলে গেলো । কোনো কোনো বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে, হযরত মূসা নবুওত লাভ করার পর সর্ব প্রথম যেদিন ফেরাউন ও তার সভাসদদেরকে দাওয়াত দেন, সেদিন থেকে বনী ইসরাঈলকে নিয়ে সমুদ্র পার হয়ে আসার দিন পর্যন্ত মিসরে সর্বমোট ২৩ (তেইশ) বছর কাটিয়েছিলেন। বিস্ময়ের ব্যাপার এই যে, বনী ইসরাঈল শুধু যে দুই দশকেরও বেশী সময় ধরে একজন নবীর প্রত্যক্ষ তদারকীতে প্রাপ্ত তাওহীদের শিক্ষা ভুলে গেলো তা নয়, বরং যে মুহূর্তে মূসা ও বনী ইসরাঈলকে অলৌকিকভাবে সমুদ্র পার করিয়ে প্রাণে রক্ষা করা হলো এবং ফেরাউন ও তার দলবলকে ধ্বংস করা হলো, সেই অবিন্বরণীয় মুহূর্তটিকেও তারা ভুলে গেলো। ধ্বংস হয়ে যাওয়া এই ফেরাউন ও তার জনগোষ্ঠী যে পৌত্তলিক ছিলো এবং এই পৌত্তলিকতার নামেই যে, তারা বনী ইসরাঈলকে পরাধীন করে রেখেছিলো তাতো বলারই অপেক্ষা রাখে না । সবচেয়ে অকাট্য প্রমাণ হলো ফেরাউনের সভাসদ কর্তৃক ফেরাউনকে এই বলে মূসা ও বনী ইসরাঈলের ওপর উস্কে দেয়ার চেষ্টা করা যে, “আপনি কি মূসা ও তার অনুসারীদেরকে দেশে অরাজকতা সৃষ্টি এবং আপনাকে ও আপনার দেব দেবীকে বর্জন করার অবাধ স্বাধীনতা দিয়ে দেবেন? অথচ এসব কিছুকে বেমালুম ভুলে গিয়ে তারা খোদ বিশ্ব প্রতিপালকের প্রেরিত রসূলের কাছেই দাবী জানাতে লাগলো যেন তিনি স্বয়ং তাদেরকে মূর্তি যোগাড় করে দেন। এটা না করে তারা নিজেরা যদি মূর্তি যোগাড় করে নিতো, তাহলেও সেটা এতো বড় বিন্ময়ের ব্যাপার হতো না। বোধ হয়, বনী ইসরাঈল বলেই তারা এতোটা বেয়াড়া। তাদের এই অত্যাশ্চর্য দাবী শুনে মূসা (আ.) স্বাভাবিকভাবেই রেগে যান। কেননা তিনি আল্লাহর একজন নবী, আর তারই জাতি কিনা আল্লাহর সাথে শরীক করে তার একত্র ওপর আগ্রাসন চালানোর ধৃষ্টতা দেখাচ্ছে! তাই তিনি উপযুক্ত ভাষায়ই মন্তব্য করলেন, ///.091019021-0017

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।