Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

দিয়েছেন। এজন্যে তাকে আল্লাহ তায়ালা প্রয়োজনীয় শক্তি সামর্থ ও দিয়ে দিয়েছেন । তাই তিনি ঘোষণা দিচ্ছেন_ “অবশ্যই আমি তোমাদেরকে পৃথিবীর বুকে ক্ষমতা দান করেছি এবং তোমাদের জন্যে সেখানে জীবিকা উপার্জনের বিভিন্ন উপায় বানিয়ে দিয়েছি, খুব কমই তোমরা শোকরগোযারী করো।' একথাগুলো মূল আলোচ্য বিষয় 'প্রথম সৃষ্টির বিষয়*টি বর্ণনার পূর্বে শুধুমাত্র ভূমিকা স্বরূপই পেশ করা হয়েছে । আর মানুষের জীবন যাত্রার সূচনা যে বিন্দু থেকে সুপরিকল্লিতভাবে শুরু হলো, বর্তমান এই সুরার মধ্যে সেই প্রসংগেই মূলত বর্ণনাকে কেন্দ্রীভূত করা হয়েছে এবং সৃষ্টির ঘটনাকেই পেশ করা হয়েছে। এ ঘটনা বর্ণনার উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার পরিণতি সম্পর্কে সতর্ক করা এবং তাকে সঠিক পথে চলার জন্যে উপদেশ দান যাতে করে এসকল অবস্থাকে সে কল্পনার চোখে দেখতে পায় এবং পর্যায়ক্রমে সংঘটিত ঘটনাবলী থেকে বলিষ্ঠ, প্রভাবপূর্ণ ও গভীর শিক্ষা গ্রহণ করতে পারে। দান করেছি, ....... । এখানেই তোমরা বেঁচে থাকবে, মৃত্যুও বরণ করবে এখানে আর এর থেকেই তোমাদেরকে (রোজ হাশরে) বের করা হবে ।' আয়াত ১১-২৫) এখানে মানব জাতির পথ পরিক্রমার বিবরণের মধ্যে যে সব দৃশ্য বর্ণনা করা হয়েছে, তাতে এ যাত্রার চমকারীত্ব এবং যাত্রীদের মহা এ সফরের সর্বপ্রকার বৈচিত্র ফুটে উঠেছে। আর এ বর্ণনাতে সুস্পষ্ট হয়ে উঠেছে যে, তাকে বরাবরই এক মহা সংঘর্ষের মোকাবেলা করেই জীবন সাগর পাড়ি দিতে হবে ... জীবনের দীর্ঘ এ সফরের কোনো পর্যায়েই এ সংঘর্ষ স্তিমিত হবে না। সকল আদম সন্তানকেই তাদের সবার প্রকাশ্য দুশমন শয়তানের সাথে বরাবরই ' সংঘর্ষে লিপ্ত থাকতে হবে । এই আলোচনা প্রসংগে মানুষের শাস্তির যে পর্যায় ক্রমিক দীর্ঘ ইতিহাস বর্ণিত হয়েছে, তাতে দেখানো হয়েছে যে, প্রতিবারে গযব নাযিল হওয়ার পূর্বে তাদেরকে বুঝানো হয়েছে, শাস্তির ভয় দেখানো হয়েছে এবং রোজ হাশরে বিচার শেষে চিরস্থায়ী শাস্তির ব্যাপারে তাদেরকে সময়মতো এবং যথাযথভাবে সতর্ক করা হয়েছে। সতর্ক করা হয়েছে সেই মরদূদ জেদী শয়তানের ধোকা থেকে বাচার জন্যে । সতর্ক করা হয়েছে যে, সে তাদের সবার বাপ-মা হযরত আদম (আ.) ও বিবি হাওয়া (আ.)-কে ধোকা দিয়ে জান্নাত থেকে বের করে নিয়ে এসেছিলো'। এরপর সতকঁকিরণ ও ভীতি প্রদর্শনের এক দীর্ঘ ফিরিস্তি পেশ করা হয়েছে। এই জেদী ও অহংকারী শয়তান কিভাবে মানবমন্ডলীর বাপ মাকে বিভ্রান্ত করেছিলো তার বিস্তারিত বর্ণনা এসেছে। আর বর্ণনার মধ্যে দেখা যায় মানব জাতির পিতামাতার সাথে শয়তান কেমনভাবে মুখোমুখি হয়েছে। আর এ মোকাবেলার ফলেই মানুষ সৃষ্টির প্রথম লক্ষ্য অর্জিত হলো । তাই আদম সন্তানকে ভীতি প্রদর্শন ও সতর্ক করার উদ্দেশ্যে বলা হচ্ছে তাদেরকে অবশেষে সেখানেই ফিরে যেতে হবে, যেখান থেকে তারা এসেছে। যার বর্ণনা নিঙ্গের আয়াতগুলোতে আসছে, “হে আদম সন্তানেরা, অবশ্যই আমি তোমাদের জন্যে এমন পোশাক পাঠিয়েছি, যা...... (আয়াত ২৬-২৭) আরো দেখুন তর্জমা (৩৫-৩৬) | আমাদেরকে অবশ্যই একটু খেয়াল করে ওই ঘটনার দিকে তাকাতে হবে যখন আমাদের পিতা মাতা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর বিবস্ত্র হয়ে গেলেন এবং তারা নিজেদের লজ্জাস্থান ঢাকার জন্যে লতা-পাতা ব্যবহার করতে লাগলেন । আর তারপর তাদের প্রতি আল্লাহর তরফ //4.09119021-0017

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।