ধর্ম বা মতবাদ মানুষকে এ অবমাননা থেকে মুক্তি দেয়নি । মূসা (আ.) বনী ইসরাঈলকে নিয়ে সাগর পার হবার পর তাদের মন থেকে ফেরাউনী আমলের অবমাননা ও লাঞ্কনার কৃ-প্রভাব দূর করতে চেষ্টা করেছিলেন । উন্ছদীচকিত্রেক জঘন্যতম ব্প হযরত মুসার সেই চেষ্টা সাধনার বিবরণই আলোচ্য অংশে দেয়া হয়েছে । এই চেষ্টা সাধনা শুরু হয়েছে বনী ইসরাঈলকে নিয়ে হযরত মৃসার মিসর থেকে বেরিয়ে যাওয়া ও সমুদ্র পার হওয়ার পর থেকে । কোরআনের এই কাহিনীর মধ্য দিয়ে আমরা এই জনগোষ্ঠীর চরিত্রের বিভিন্ন দিকের সাক্ষাত পাই। আমরা দেখতে পাই যে, দীর্ঘ দিনের বদ্ধমূল বিকৃতি, জাহেলিয়াত, পরাধীনতা ও ভ্রষ্টতার কারণে বনী ইসরাঈল আল্লাহ তায়ালা প্রদত্ত নেয়ামত- স্বাধীনতা ও হযরত মূসার রেসালতকে তারা অবজ্ঞা ও প্রতিরোধ করেছে। আমরা দেখতে পাই যে, মূসা (আ.) বনী ইসরাঈলের দীর্ঘ দিনের মজ্জাগত কৃ-স্বভাবগুলো দূর করতে আপ্রাণ চেষ্টা করেন।- অথচ তারা এই কৃ-স্বভাবগুলো থেকে মুক্তি লাভ করার ইচ্ছা তো পোষণ করেই না, উপরন্ত এগুলোকে তারা এমন স্বাভাবিক মনে করে নিয়েছে যে, এর কোনো বিকল্প থাকতে পারে বলে তারা ধারণাই করে না। হযরত মুসার এই চেষ্টার মধ্য দিয়ে আমরা প্রত্যেক যুগের প্রত্যেক দাওয়াতদাতার চেষ্টা সাধনার প্রকৃতি বুঝতে পারি। দীর্ঘদিন ধরে কোনো আল্লাহদ্রোহী স্কৈরশাসকের অধীনে জীবন যাপনের কারণে যখন কোনো জনগোষ্ঠী কোনো খারাপ কাজে অভ্যস্ত হয়ে যায়, বিশেষত দাওয়াত দানকারী যে আদর্শের দিকে আহবান জানায় তা তাদের পরিচিত হওয়া সত্তেও দীর্ঘকাল প্রতিকূল পরিবেশে জীবন যাপনের কারণে তা যখন বিকৃত ও নিম্প্রাণ হয়ে যায়, তখন সেই জনগোষ্ঠীকে সুপথে ফিরিয়ে আনা স্বাভাবিক অবস্থার চেয়ে দ্বিগুণ কষ্টকর হয়ে থাকে । তজন্যে এরূপ ক্ষেত্রে দাওয়াত দানকারীর ধৈর্যের প্রয়োজন হয় দ্িগুণ। সব রকমের বিকৃতি ও ভ্রষ্টতা, ইতরামি ও গৌঁয়ার্তুমি এবং হীনতা, নীচতাকে বরদাশত করতে হয়। প্রতিটি পর্যায়ে এধরনের জনগোষ্ঠীর মাঝে যে অপ্রত্যাশিত নৈতিক অধোপতন দৃষ্টিগোচর হয় এবং উত্তেজনার প্রথম প্রকাশেই জাহেলিয়াতসুলভ চরিত্রের যে প্রতিফলন ঘটে, তাতে তার ধৈর্যধারণ ছাড়া গত্যন্তর থাকে না। মুসলিম জাতির কাছে বনী ইসরাঈলের কাহিনী এতো বিশদভাবে বারংবার বর্ণনা করার পেছনে আল্লাহর যে মহৎ উদ্দেশ্য নিহিত রয়েছে, তার একটি দিক হয়তো এটাই। এতে করে তারা হযরত মূসার অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে । আর যারা যুগে যুগে ইসলামের দাওয়াতের কাজে নিয়োজিত থাকবে, তাদের জন্যে হয়তো বা এতে মূল্যবান পাথেয় রয়েছে। আমি বনী ইসরাঈলকে সমুদ্রের ওপারে পার করিয়ে নিলাম। তারপর তারা এমন এক জাতির কাছে এলো, যারা তাদের দেবমূর্তিসমূহের সামনে ঝুঁকে বসেছিলো ৷ বনী ইসরাঈলরা বললো, হে মূসা, ওদের যেমন দেবমূর্তি রয়েছে, তেমনি আমাদের জন্যেও কিছু সংখ্যক দেবমূর্তি বানিয়ে দাও। মুসা বললো, তোমরা একটা মূর্খ জাতি । (আয়াত ১৩৮, ১৩৯, ১৪০, ১৪১) এ আয়াত কটিতে বনী ইসরাঈলের কাহিনীর সপ্তম দৃশ্য দেখানো হয়েছে। অর্থাৎ সমুদ্র পার হওয়ার পর বনী ইসরাঈলের আচরণ ও কর্মকাণ্ডের দৃশ্য। হযরত মূসার সংশোধন প্রচেষ্টা ও অমান্যকারী জাতির বিকৃত স্বভাব এখানে তুলে ধরা হয়েছে। তাদের এই বিকৃত স্বভাব সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে। ফেরাউন ও তার তল্লিবাহী জনগোষ্ঠীর পৌত্তলিক ও জাহেলী শাসনের আওতাধীন তারা যে শোচনীয় দুরবস্থায় পতিত হয়েছিলো, সে বেশী দিন আগের কথা ///.091190781-0017
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।