Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

বস্তুত দীর্ঘস্থায়ী পরাধীনতা, শোষণ নিপীড়ন ও স্বৈরশাসন মানুষের মন মানসিকতাকে যতোখানি বিনষ্ট ও বিকৃত করে, ততোখানি আর কিছুতেই করে না। অনুরূপভাবে নির্যাতন ও নিপীড়ন থেকে রক্ষা পাওয়ার জন্যে পালিয়ে বেড়ানো, ভীতি ও সন্ত্রাসের পরিবেশে জীবন যাপন এবং সার্বক্ষণিক আতংক ও বিপদাশংকার মধ্যে অন্ধকারে চলাফেরা করার মতো স্বভাব বিনষ্টকারী উপকরণ আর কিছু হতে পারে না। বনী ইসরাঈল এই নির্যাতন ও নিপীড়নের পরিবেশে, সন্ত্রাস ও আতংকের পরিবেশে এবং ফেরাউনী পৌত্তলিকতায় আক্রান্ত সমাজে দীর্ঘকাল জীবন যাপন করেছে। ফেরাউন যখন তাদের পুরুষদেরকে তাদের সামনে হত্যা করেছে এবং স্ত্রীলোকদেরকে বাঁচিয়ে রেখেছে, তখনো তারা সেখানে জীবন ধারণ করেছে। আর এহেন পাশবিক রাষ্ত্রীয় সন্ত্রাসের অবসান ঘটার পরও তাদেরকে অবমাননা, লাঙ্কনা ও নির্বাসনের জীবন যাপন করতে হয়েছে । এর ফলে তাদের মন মানসিকতা, স্বভাব ও মেযাজ, চিন্তা ও ধ্যান-ধারণা বিকৃত হয়ে গেছে। তাদের মনে একাদকে কাপুরুষতা, নীচতা ও হীনমন্যতা এবং অপরদিক হিংসা বিদ্বেষ ও নিষ্ঠুরতা বাসা বেধেছে । এই দুই ধরনের মানসিক প্রবণতা পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সন্ত্রাস ও স্বৈরাচারের অধীনে দীর্ঘদিন জীবন যাপন করলে এগুলোর জন্ম অনিবার্ষ হয়ে ওঠে। হযরত ওমর (রা.) আল্লাহর অনুগ্রহে বিশেষ প্রজ্ঞার অধিকারী ছিলেন। মানুষের হৃদয়ের স্বভাব ও তার গুণবৈশিষ্ট্য সম্পর্কে তিনি অবহিত ছিলেন। তাই তিনি প্রাদেশিক শাসনকর্তা ও কর্মচারীদেরকে উপদেশ দিতেন যে, “অনাবৃত দেহের ওপর মানুষকে প্রহার করো না। কেননা তাতে তাদেরকে অপমানিত করা হবে ।' তিনি জানতেন যে, খালি গায়ে কাউকে পেটালে তাকে লাঞ্কিত ও অপমানিত করা হয়। তিনি অন্তরের অন্তস্তল দিয়ে উপলব্ধি করতেন যে, আল্লাহর রাজত্বে ও ইসলামী সরকারের অধীনে কোন মানুষ লাঞ্কিত হোক এটা ইসলামের কাম্য নয়। আল্লাহর রাজত্বে মানুষ সবচেয়ে সম্মানিত সৃষ্টি। তাকে সসম্মানেই রাখা কর্তব্য। তাকে অপমানজনক পন্থায় শাস্তি দেয়া শাসকদের অনুচিত ৷ কেননা তারা শাসকদের গোলাম নয়। তারা শুধু আল্লাহর গোলাম । আল্লাহ তায়ালা ছাড়া আর সবার কাছে সে সম্মান ও শ্রদ্ধার পাত্র । করা হতো। বরং সত্য বলতে কি, ফেরাউনী শাসনামলে সবচেয়ে কম যে নির্যাতন করা হতো, তা ছিলো নগ্র দেহের ওপর প্রহার । ফেরাউনী আমলে ও রোমক সাম্রাজ্যের আমলে এই লাঞ্কনাকর শান্তি সমানে চালু ছিলো । এ লাঞ্কুনা থেকে মানুষকে মুক্তি দিয়েছে কেবল ইসলাম । ইসলাম যেদিন মানুষকে মানুষের গোলামী থেকে মুক্ত ও একমাত্র আল্লাহর বান্দা বলে ঘোষণা করেছিলো, সেই দিনই তাকে সকল অপমান ও লাঞ্না থেকে মুক্তি দিয়েছে । মিসর বিজয়ী ও মিসরের প্রথম মুসলিম শাসক আমর ইবনুল আসের ছেলে যখন জনৈক মিসরীয় কিবতির ছেলেকে প্রহার করলো, তখন কিবতী পিতা তার ছেলের পিঠে পতিত একটা বেত্রাঘাতের বিরুদ্ধে ফরিয়াদ করার জন্যে একটি উটনীর পিঠে চড়ে এক মাস ধরে সফর করে । রোমক শাসনের আমলে কয়েক বছর আগেও কতো বেত্রাঘাত তারা নীরবে হজম করেছে, কে তার ইয়ত্তা রাখে। কিন্তু আজ একটা বেত্রাঘাতও তাদের সহ্য হয়নি। এ ছিলো মিসরীয় কিবতীদের জীবনে এবং সকল মানুষের জীবনে একটা বিপ্লব এবং তাদের অন্তরে ইসলামী উদ্দীপনা সঞ্চারের মোজেযা । এমনকি যারা ইসলাম গ্রহণ করেনি তাদের জন্যেও ইসলাম এই সম্মান নিশ্চিত করেছে। এই মোজেযা মানবাস্বাকে হাজার হাজার বছরের পুরানো লাঞ্কনা ও অপমান থেকে মুক্তি দিয়েছে । ইসলাম ছাড়া আর কোনো //4.091019021-0017

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।