Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

ছিলো মানুষকে মানুষের গোলামী থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে একমাত্র আল্লাহর দাসত্বের বন্ধনে আবদ্ধ করা । তাই আল্লাহপ্রদত্ত নির্দেশ অনুসরণ করে সর্বকালে নবী রসূলরা সারা বিশ্বে সামথিক বিপ্রব সাধন করতে চেয়েছেন এবং জীবনের সর্বত্র আল্লাহর বিধান কায়েম করার জন্যে তারা আপোষহীন সংগ্রাম করে গেছেন। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সবখানে চেয়েছেন তারা আল্লাহর বিধান ও আইন কানুন চালু করতে,.যেন সাধারণ মানুষ ইনসাফ পায় এবং দুর্বলরা সবলের দ্বারা শোষিত না হয়। মানব রচিত আইন কানুন যেহেতু কোনো ব্যক্তি বা শ্রেণীর স্বার্থ রক্ষায় নিয়োজিত এজন্যে সবার ত্রষ্টা মহান আল্লাহ তায়ালা কিছুতেই . তীর বান্দাদের অহংকারী, আত্মসেবী ও স্বার্থপর কোনো ব্যক্তি বা শ্রেণীর হাতে নিম্পেষিত হতে দিতে পারেন না, আর এই কারণেই নবী রসূলরা মানব জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান চালু করার উদ্দেশ্যে আমরণ আপোষহীন সংগ্রাম করে গেছেন। এ ব্যাপারে কারো অনীহা, অসহযোগিতা, বিরোধিতা বা আক্রমণাত্মক ভূমিকার কোনো পরওয়াই তারা করেননি। এমনকি বাস্তব যুদ্ধ করতেও তীরা পিছপা হননি। আর যেহেতু প্রতি যুগেই নতুন এ ব্যবস্থা মানুষের কাছে কঠিন লেগেছে, সমাজের শোষক শ্রেণী এ ব্যবস্থা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং সমাজের আমূল পরিবর্তনের লক্ষ্যে আগত এ অমোঘ ব্যবস্থাকে সর্বশক্তি দিয়ে প্রতিহত করার জন্যে রুখে দীড়িয়েছে, মুছে ফেলার চেষ্টা করেছে এ আকীদা বিশ্বাসের ধারক বাহকদেরকে ধরাপৃষ্ঠ থেকে- এজন্যে সত্যের পতাকাবাহী নবী ও তাঁর সংগী সাথীরা, সংখ্যা ও সরঞ্জামে অসম প্রতিদ্বন্দীদের বিরুদ্ধে সীসা-ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে দীড়িয়ে গেছেন এবং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সাহায্যের ওপর নির্ভর করে ঝাপিয়ে পড়েছেন বহু রক্তক্ষয়ী যুদ্ধে। আর এই সাক্ষাত সমরের শেষ পরিণতিতে যমীনে সত্য সুন্দর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার আবেগ উচ্ছাস নিয়ে, যারা ঘৃণা ভরে নিক্ষেপ করেছেন ব্যক্তি বা গোষ্ঠীগত সকল স্বার্থপরতাকে । অবশেষে, আল্লাহর রহমতে তারাই হয়েছেন বিজয়ী । এই সকল তথ্যের ধারা বিবরণী পর্যায়ক্রমে ফুটে উঠেছে আলোচ্য সূরার মধ্যে । দেখুন, কী চমৎকারভাবে তুলে ধরা হয়েছে অতীতের ঘটনাপঞ্জীকে- “কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি ....... ওরাই হচ্ছে তারা, যারা আমার আয়াতগুলোর সাথে যুলুম করার কারণে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে।' (আয়াত ৪-৯) এই ভূমিকার পর মূল কাহিনী শুরু হচ্ছে- এতে বলা হয়েছে পৃথিবীর বুকে মানব জাতির বসবাস কেমন করে সম্ভব হলো? এটা সম্ভব হয়েছিলো এইভাবে যে, মানব জাতির বসবাসের উপযোগী করে আল্লাহ রব্বুল আলামীন গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন। এর মধ্যে তিনি রেখে দিয়েছেন সকল দ্রব্য-সামগ্রী, উপায়-উপকরণ, প্রয়োজনীয় খাদ্য খাবার এবং মানুষকে এসব কিছু সংগ্রহ করার জন্যে বিবেক বুদ্ধি দান করেছেন। পৃথিবীর গোটা পরিবেশ ও আবহাওয়াকে তাদের প্রয়োজন মেটানোর উপযোগী বানিয়ে দিয়েছেন। মানব-প্রকৃতির মধ্যে দান করেছেন সেই সব উপাদান, যা দ্বারা সৃষ্টির সব কিছু থেকে সে নিজের সকল প্রয়োজন পূরণ করে নিতে পারে । তাকে দান করেছেন এমন জ্ঞান, যার দ্বারা সে বুঝে নিতে পারে পৃথিবীর সব কিছু থেকে কোন্টাকে কিভাবে ব্যবহার করতে হবে, কি কি খাদ্য সে গ্রহণ করবে এবং কিভাবেই বা তা উৎপাদন করবে- এসব জ্ঞানই আল্লাহ তায়ালা তাকে দিয়ে ///.091019021-0017

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।