Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

ঘটনাই অপরিকল্পিত বা কাকতালীয়ভাবে ঘটে না। বরং প্রতিটি ঘটনার পেছনে সুনির্দিষ্ট কার্যকারণ থাকে। চূড়ান্ত সিদ্ধান্তের প্রেক্ষাপটের সাথে সমন্বয় সাধনের লক্ষ্যে আয়াতে ঘটনার পরবর্তী ধাপটা তাৎক্ষণিকভাবে বর্ণনা করা হয়েছে। এই পরবর্তী ধাপ হচ্ছে নির্যাতিত বনী ইসরাঈল জাতিকে ফেরাউন ও তার স্বজনদের স্থলাভিষিক্ত করার ধাপ। প্রসংগত উল্লেখ্য যে, বনী ইসরাঈলকে যখন ফেরাউনের দলবলের স্থলাভিষিক্ত করা হয়েছিলো, তখন পর্যস্ত তারা সততার সর্বোত্তম মানের কাছাকাছি অবস্থান করছিলো এবং তখনো তারা বিকৃতি ও ভ্রষ্টতার দরুন অপমান, লাঞ্না ও বিক্ষিপ্ততার শিকার হয়নি । আরো উল্লেখ্য যে, তারা ফেরাউনের দেশ মিসরে নয় বরং সিরিয়াতে গিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলো ৷ তাদের জীবনে এই উত্থান ঘটেছিলো ফেরাউন ও তার দলবলের ডুবে মরার কয়েক দশক পরে, হযরত মুসার ইন্তেকালের পরে এবং মরন্ভূমিতে চল্লিশ বছর ধরে ভবঘুরে জীবন কাটানোর পরে । এ সব ঘটনার বিবরণ অন্য সূরায় এসেছে। কিন্তু এখানকার বর্ণনায় সময় ও ঘটনাবলীকে সংক্ষিপ্ত করে তুলে ধরা হয়েছে। পরবর্তী দুটি ধাপের সাথে সমন্বয় সাধনের লক্ষ্যে স্থলাভিষিক্তকরণ তথা ক্ষমতায় অধিষ্ঠানের বিষয়টা ত্বরিত এগিয়ে আনা হয়েছে। “আমি নির্যাতিত জাতিটাকে পূর্ব ও পশ্চিমের সেই সব অঞ্চলে স্থলাভিষিক্ত করেছিলাম, যার ওপর আমি কল্যাণ বর্ষণ করেছি। (আয়াত ১৩৭) আমরা নশ্বর মানুষ কালের গন্ডীতে আবদ্ধ । তাই আমরা যখন “আগে' বা 'পরে' বলি, তখন সেটা এজন্যেই বলি যে, যে ঘটনা আমাদেরকে অতিক্রম করে যায় এবং যে ঘটনাকে আমরা অনুভব করি, তার দিনটাকে আমরা চিহ্নিত করে রাখতে চাই। এ জন্যেই আমরা বলি যে, নির্যাতিত জাতিটাকে ক্ষমতায় অধিষ্ঠিত করার ঘটনা ফেরাউনের ডুবে মরার ঘটনার পরে ঘটেছে। এটা আমাদের মানবীয় অনুভূতির অভিব্যক্তি । তবে মহান আল্লাহ যেহেতু অনাদি অনন্ত ও অবিনশ্বর সত্ত্বা এবং তার জ্ঞানও অসীম, তাই তার কাছে কোনো 'আগে' ও “পরে' নেই। তার কাছে ইতিহাসের সব পাতাই উন্মুক্ত । কোনো পাতাই স্থান ও কাল দ্বারা সীমাবদ্ধ নয়। বস্তুত আল্লাহর দৃষ্টান্তই সর্বোচ্চ । মানুষকে সামান্যই জ্ঞান দেয়া হয়েছে। এভাবে একদিকে ধ্বংসের এবং অপরদিকে গড়ার ও নব উথানের দৃশ্যের যবনিকাপাত ঘটেছে। স্বৈরাচারী বলদর্পা ও যুলুমবাজ ফেরাউন এবং তার তন্লিবাহক গোষ্ঠী ডুবে মারা গেলো। তাদের নির্মিত সকল জীবনোপকরণ, বড় বড় দালান কোঠা, ফলমূলের বাগান ইত্যাদি সবই চোখের নিমেষে ধ্বংস হয়ে গেলো । ূ এ দৃষ্টান্তটা আল্লাহ তায়ালা মক্কার মুষ্টিমেয় সংখ্যক মোমেনের জন্যে পেশ করেছেন। মোশরেকদের হাতে নিপীড়িত মোমেনদের মনে এ দৃষ্টাস্ত আশার আলো জ্বালাতে পারে। ফেরাউনের গায়ে স্বৈরাচারীদের দ্বারা নিম্পেষিত প্রত্যেক যুগের মুসলিম জনগোষ্ঠীর জন্যে এ দৃষ্টান্ত উদ্দীপনার সঞ্চার করতে পারে । অতপর আল্লাহ তায়ালা তাদের ধৈর্যের প্রতিদান স্বরূপ তাদেরকে পৃথিবীতে ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারেন এবং তারপর তারা কেমন আচরণ করে তা দেখতে পারেন। ///.09119021-0017

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।