Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

নির্দিষ্ট জাতিকে পরীক্ষা করা বা শাস্তি দেয়ার জন্যে পাঠিয়েছেন আল্লাহর নবীদেরকে প্রত্যাখ্যান করার শাস্তি হিসাবে বিপদ আপদ পাঠানো আল্লাহর চিরস্থায়ী নীতি । সেই নীতি অনুসারেই এ আযাব ও দুর্যোগগুলোকে পাঠিয়েছিলেন। ফেরাউনের জাতি যদিও অজ্ঞ ও পৌত্তলিক ছিলো এবং ফেরাউন তাদেরকে নিরুপায় মনে করে অবজ্ঞা করতো, কিন্তু তারা মূসা (আ.)-এর কাছে আসতো এবং আল্লাহ তায়ালা তাকে যে মর্যাদা দিয়েছেন, তার সুবাদে তাকে দোয়া করে মুসিবত থেকে উদ্ধার করার অনুরোধ জানাতো । অবশ্য প্রতিবার শাসক মহল বিপদ উদ্ধার হয়ে যাওয়ার পর প্রতিশ্র্তি ভংগ করতো এবং দাবী অমান্য করতো । কেননা জনগণের ওপর ফেরাউনের প্রভুত্বের ওপর ভর করেই তারা ক্ষমতায় টিকে ছিলো, আল্লাহর প্রভূত্বের কথা শুনতেই তারা জীতকে উঠতো | কেননা সেটা মেনে নিলে ফেরাউনের প্রভৃত্ের ভিত্তিতে শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে যেতো । কিন্তু আধুনিক যুগের জাহেলিয়াত এতোই হঠকারী যে, ফসলাদির ওপর আল্লাহর বিভিন্ন রকমের আপদ পাঠানো সত্তেও মানুষ আল্লাহর শরণাপন্ন হয় না। সাধারণ কৃষকরা যখন অনুভব করে যে, এই সব আপদের পেছনে আল্লাহর হাত রয়েছে, যা কিনা একটা স্বাভাবিক অনুভূতি, এমনকি কাফেরদের মনেও কঠিন বিপদের সময় এরূপ অনুভূতি জাগে, আর এরূপ অনুভূতির কারণে যখন কৃষকরা বিপদ উদ্ধারের দোয়া করতে আল্লাহর দিকে মনোনিবেশ করে, তখন তথাকথিত বিজ্ঞানের ধ্বজাধারীরা তাদেরকে বলে, এ ধারণা একটা কুসংঙ্কার মাত্র । শুধু তাই নয়, তাদেরকে নিয়ে তারা উপহাসও করে, যাতে করে পৌন্তলিকতার চেয়েও খারাপ ধরনের কুফরীর দিকে তাদেরকে ঠেলে দেয়া যায়। লী ইনসসন্রাঈজ্প জাতির পপুনলব্রস্থ্থান এরপর আসে চৃড়ান্ত শাস্তির পালা। সুখ ও দুঃখ দিয়ে পর্যায়ক্রমে পরীক্ষা করার পর কাফেরদেরকে চূড়ান্ত শাস্তি দেয়াই আল্লাহ্‌র রীতি। তাই আল্লাহ তায়ালা ফেরাউন ও তার তল্লিবাহক গোষ্ঠীকে নির্দিষ্ট পরিমাণ অবকাশ দেয়ার পর তাদেরকে ধ্বংস করে দেন। এভাবে বলদপী স্বৈরশাসকদেরকে ধ্বংস করার মধ্য দিয়ে তিনি ধৈর্যশীল নির্যাতিত জনগোষ্ঠীকে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করেন । ১৩৬ ও ১৩৭ নং আয়াতে বলা হয়েছে, “অতপর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম, তাদেরকে সাগরে ডুবিয়ে মারলাম । কেননা তারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করেছিলো এবং তার প্রতি উদাসীন ছিলো । আর আমি নির্যাতিত জাতিটিকে পৃথিবীর পূর্ব ও পশ্চিমের সেই অঞ্চলগুলোর উত্তরাধিকারী করলাম, যার ওপর আমি বরকত ও কল্যাণ নাধিল করেছি। ডুবিয়ে মারার ঘটনাটা এখানে সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে। অন্যান্য সূরায় যতোটা বিস্তারিতভাবে এ ঘটনা বর্ণনা করা হয়েছে, এখানে ততোটা করা হয়নি। কারণ এখানকার প্রেক্ষাপট দীর্ঘ অবকাশ দেয়ার পর চূড়ান্ত আঘাতের প্রেক্ষাপট | তাই বিস্তারিত কিছু বলার অপেক্ষা রাখে না। ত্বরিত চূড়ান্ত আঘাতের উল্লেখই এখানে হৃদয়কে অধিকতর প্রভাবিত করে এবং চেতনাকে অধিকতর সচকিত করে। “অতপর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম এবং তাদেরকে সাগরে ডুবিয়ে মারলাম ।” অর্থাৎ একটা আঘাতেই তারা ধ্বংস হয়ে গেলো । সকল গর্ব ও অহংকার অতল গহ্বরে নিক্ষিপ্ত হলো । অবিকল কর্মের অনুপাতে কর্মফল। 'কেননা তারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছিলো এবং তা থেকে উদাসীন ছিলো ।' এখানে নির্ধারিত পরিণতির সাথে নিদর্শনাবলীকে অস্বীকার ও তার প্রতি উদাসীনতার সংযোগ ] দেখানো হয়েছে। এ থেকে স্পষ্ট হয়ে গেছে যে, অজ্ঞ লোকেরা যেমন ধারণা করে থাকে, কোনো ///.109119021-0017

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।