মুসা (আ.) দোয়া করলে দুর্যোগ কেটে গেলো । কিন্তু তারা ঈমানও আনলো না এবং বনী ইসরাঈলকেও তার সাথে যেতে দিলোনা। এরপর আল্লাহ তায়ালা তাদের জন্যে এমন ফসল, ফলমূল ও ঘাস জন্মালেন, যা ইতিপূর্বে কখনো জন্মাননি। এতে ফেরাউনের লোকেরা পুলকিত হয়ে বললো, এটাই আমরা চেয়েছিলাম । এরপর আল্লাহ তায়ালা এই ফসল, ফলমূল ও ঘাসের ওপর পংগপাল পাঠিয়ে দিলেন। তারা যখন পংগপালের প্রভাবে ঘাসকে ক্ষতিগ্রস্ত হতে দেখলো, তখন ভাবলো যে, এর প্রভাবে সমস্ত ফসলাদি ধ্বংস হয়ে যাবে। তাই তারা পুনরায় মৃসা (আ.)-কে অনুরোধ করলো যে, তুমি দোয়া করে এই পংগপাল হটানোর ব্যবস্থা করো । আমরা তোমার ওপর ঈমান আনবো এবং তোমার সাথে বনী ইসরাঈলকে পাঠিয়ে দেবো । মূসা (আ.) আল্লাহর কাছে দোয়া করলেন। পংগপাল দূর হয়ে গেলো । এবারও তারা ঈমান আনলো না এবং বনী ইসরাঈলকে তার সাথে যেতে দিলো না। এরপর তারা ফসলাদি নিরাপদে ঘরে তুললো । অতপর সদন্তে বললো, আমরা ফসল ঘরে তুলেছি। এবার আল্লাহ তায়ালা উকুন বা ছারপোকা পাঠালেন । ফলে অবস্থা এমন বেগতিক হয়ে দীড়ালো যে, কোনো ব্যক্তি যদি দশ সের গম ভাংগাতে নিয়ে যায়, তবে সে তা থেকে তিন ছটাক আটাও ঘরে ফিরিয়ে আনতে পারতো না। (ওই পোকায় নষ্ট করে দিতো) তখন তারা আবার মূসা (আ.)-কে অনুরোধ করলো যে, আল্লাহর কাছে দোয়া করে আমাদেরকে এই পোকা থেকে উদ্ধার করো । আমরা এবার অবশ্যই ঈমান আনবো এবং বনী ইসরাঈলকে তোমার সাথে যেতে দেবো। তিনি দোয়া করলেন এবং এ দুর্যোগটাও কেটে গেলো । এবারও তারা বনী ইসরাঈলকে যেতে দিতে সম্মত হলো না। একদিন হযরত মূসা (আ.) ফেরাউনের কাছে বসে আছেন। সহসা ব্যাং-এর ঘ্যাংগর ঘ্যাং ডাক শুনতে পেলেন। তিনি ফেরাউনকে বললেন, এবার তুমি ও তোমার জাতি এই আপদ থেকে কিভাবে উদ্ধার পাও দেখবো । ফেরাউন বললো, ব্যাং আমাদের কী ক্ষতি করবে? এরপর দিন শেষে দেখা গেলো, ফেরাউনের লোকেরা যে যেখানে বসে, তার থুতনি পর্যন্ত ব্যাং-এর নিচে চাপা পড়ে যায়। এমনকি সে কথা বলতে গেলে ব্যাং তার মুখের ওপর লাফিয়ে পড়ে । এবার আবার তারা মূসা €(আ.)-কে বললো, আল্লাহর কাছে দোয়া করে ব্যাং-এর আপদ হটাও। আমরা তোমার ওপর ঈমান আনবো এবং তোমার সাথে বনী ইসরাঈলকে তোমার সাথে যেতে দেবো । মূসা (আ.) পুনরায় দোয়া করে তাদেরকে উদ্ধার করলেন। কিন্তু এবারও তারা ঈমান আনলো না। এবার আল্লাহ তায়ালা রক্ত পাঠালেন। ফেরাউনের লোকেরা নদীতে, পুকুরে বা অন্যান্য জলাশয়ে গেলেই দেখতো তা তাজা রক্তে থেথে করছে। এবার সবাই ফেরাউনকে জানালো যে, আমাদের ওপর রক্ত এসেছে নতুন আপদ হয়ে । কোথাও একটু খাবার পানি নেই। ফেরাউন বললো, মূসা তোমাদেরকে জাদু করেছে। জনতা বললো, “কোথা থেকে জাদু এলো? আমরা আমাদের কোনো জলাশয়ে তাজা রক্ত ছাড়া এক ফোটাও পানি পাচ্ছি না। তখন জনতা মূসা (আ.)-কে বললো, হে মৃসা, দোয়া করো, যেন আল্লাহ তায়ালা আমাদেরকে রক্ত থেকে উদ্ধার করেন। এবার আমরা তোমার ওপর ঠিকই ঈমান আনবো এবং বনী ইসরাঈলকে তোমার সাথে যেতে দেবো । মূসা (আ.) দোয়া করলেন এবং তারা নিষ্কৃতি পেলো। কিন্তু এবারও তারা ঈমান আনলো না এবং বনী ইসরাঈলকে তার সাথে যেতে দিলো না।' প্রকৃত ঘটনা কিরূপ ছিলো তা আল্লাহ তায়ালাই ভালো জানেন। এ আয়াতগুলোতে ঘটনা সম্পর্কে যে ধারণা পাওয়া যায়, বিভিন্ন বর্ণনায় তার স্বরূপ বিভিন্ন হলেও তাতে কিছু আসে-যায় না। আসল কথা হলো, আল্লাহ তায়ালা এ সব আযাবকে নিজ পরিকল্পনা অনুসারে নির্দিষ্ট সময়ে ///.09119021-0017
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।