প্রতিবার তাকে প্রতিশ্রণতি দিতো যে, বিপদটা সরে গেলেই বনী ইসরাঈলকে তার সাথে যেতে দেবে। “যখনই তাদের ওপর দুর্যোগ আসতো অমনি বলতো, হে মূসা, তোমার প্রতিপালকের কাছে দোয়া করো । এই বিপদটা যদি তুমি হটিয়ে দাও, তবে আমরা তোমার ওপর ঈমান আনবোই এবং তোমার সাথে বনী ইসরাঈলকে অবশ্যই যেতে দেবো ।' কিন্তু প্রতিবারই তারা প্রতিশ্রুতি ভঙ্গ করতো এবং দুর্যোগ হটানোর আগে তারা যেমন ছিলো, হটানোর পর আবার সেই অবস্থায় ফিরে যেতো । চূড়ান্ত শাস্তি যতোক্ষণ না আসে, ততোক্ষণ আল্লাহর দেয়া অবকাশের অপব্যবহার করে তারা কুফরী করতেই থাকতো । আল্লাহ তায়ালা বলেন, “অতপর যখনই আমি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের ওপর থেকে আযাব হটিয়ে দিলাম, তখনই তারা প্রতিশ্রুতি ভংগ করতে লাগলো ।' (আয়াত ১৩৫) এখানে একটি আয়াতে ফেরাউনের জাতির ওপর পাঠানো নিদর্শনাবলী তথা আযাবগুলোকে একব্রে এমনভাবে উল্লেখ করা হয়েছে যেন সব কটা এক সাথেই এসেছে এবং যেন তারা একবারই প্রতিশ্রতি ভংগ করেছে । আসলে এর কারণ এই যে, তাদের ব্যাপারে সব সময়ই একই রকম অভিজ্ঞতা অর্জিত হয়েছে এবং সব কটির শেষ ফল এই রকম ছিলো । এটি কোরআনের কেসসা কাহিনী বর্ণনার একটি অন্যতম পদ্ধতি । প্রত্যেক ঘটনার সূচনা এক রকম এবং শেষও এক রকম হওয়ায় এগুলোকে একত্রে উল্লেখ করা হয়ে থাকে । কেননা বিকৃত ও রুদ্ধ মন-মগজ রকমারি অভিজ্ঞতার সম্মুখীন হলেও কোনোটা দ্বারাই সে উপকৃত হয় না ও শিক্ষা লাভ করে না বিধায় সবগুলোকে একটিই ধরে নেয়া হয়। | এই নিদর্শনাবলী তথা আযাব ও দুর্যোগগুলো কিভাবে সংঘটিত হয়েছিলো, সে ব্যাপারে কোরআনের বর্ণনার বাইরে আমরা নির্ভরযোগ্য কোনো তথ্য পাই না। কোনো প্রামাণ্য হাদীস থেকেও এ সংক্রান্ত কোনো তথ্য জানা যায় না। এজন্যে তাফসীর “ফী যিলালিল কোরআনের" স্থায়ী রীতি অনুসারে আমি শুধু কোরআনের বর্ণনার মধ্যেই সীমিত থাকতে চাই । কেননা কোরআন অথবা বিশুদ্ধ হাদীস ছাড়া এ সংক্রান্ত তথ্য লাভের আর কোনো উপায় নেই। ইসরাঈলী রেওয়ায়াত ও ভিত্তিহীন কল্প-কাহিনী থেকে আমি এ তাফসীরকে মুক্ত রাখতে চাই । দুঃখের বিষয় যে, প্রাচীন তাফসীরসমূহের একটিও এই সব ইসরাঈলী কল্প-কাহিনী থেকে মুক্তি পায়নি । এমনকি অত্যন্ত মূল্যবান ও মর্যাদাবান তাফসীর হওয়া সম্তেও ইমাম ইবনে জারীর তাবারী ও ইমাম ইবনে কাসীরের তাফসীরও এই বিপজ্জনক উপাদান থেকে মুক্ত হয়নি। এই আয়াতগুলোর ব্যাখ্যা প্রসংগে ইমাম আবু জাফর ইবনে জারীর তাবারীর তাফসীর গ্রন্থে ও ইতিহাস গ্রন্থে হযরত ইবনে আববাস, সাঈদ ইবনে জুবাইর, কাতাদাহ ও ইবনে ইসহাক থেকে একাধিক বর্ণনা উদ্ধৃত হয়েছে। তার একটি নিঙ্নরূপ, “.....মুসা (আ.) ফেরাউনের কাছে উপস্থিত হয়ে বললেন, বনী ইসরাঈলকে আমার সাথে পাঠিয়ে দাও। ফেরাউন অস্বীকার করলো। এরপর আল্লাহ তায়ালা তাদের ওপর বৃষ্টি ও বন্যা পাঠালেন। এই বৃষ্টি থেকে এমন কিছু বস্তু তাদের ওপর পতিত হলো, যার দরুন তারা ভয় পেয়ে গেলো । ভাবলো যে, এটা হয়তো বা একটা আযাব । তখন তারা মূসা (আ.)-কে বললো, তুমি তোমার প্রভুকে বলো, তিনি যেন আমাদের ওপর থেকে বৃষ্টি-বন্যা হটিয়ে দেন, তাহলে আমরা তোমার ওপর ঈমান আনবো এবং বনী ইসরাঈলকেও তোমার সাথে যেতে দেবো । ///.091019021-0017
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।