কোনো ব্যক্তি কোনো কাজ করতে চাইলে পাখির বাসার কাছে এসে তাকে উত্যক্ত করতো যাতে সে উড়ে যায়। অতপর যদি সে ডান দিকে উড়তো, তাহলে বুঝতো, কাজটা তার জন্যে শুভ। অতপর সে সামনে এগুতে, আর যদি বাম দিকে উড়ে যেতো, তাহলে সেটাকে অশুভ মনে করতো । ডানদিকে উড্ডয়নকে তাদের ভাষায় “সানেহ' এবং বামদিকের উড্ডয়নকে “বারেহ' বলা হতো । অশ্তভ মনে হলে সে কাজে আর অগ্রসর হতো না। কিন্তু ইসলাম এই ভ্রান্ত রীতিকে বাতিল বলে আখ্যায়িত করেছে এবং এর স্থলে “বিজ্ঞানসম্মত' রীতি চালু করেছে। সেই রীতিটা হলো, সব কিছুকে বিশ্ব-জগতে প্রচলিত আল্লাহর প্রাকৃতিক নিয়ম ও অদৃষ্টের হাতে সোপর্দ করা । ইসলাম. সব কিছুকে “বৈজ্ঞানিক' ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছে, যার আওতায় মানুষের নিয়ত বা উদ্দেশ্য, কাজ, তৎপরতা ও চেষ্টাকেই মানদন্ড ধরা হয় এবং তাকে আল্লাহর স্বাধীন ইচ্ছা ও সর্বব্যাপী অদৃষ্টের আলোকে তার সঠিক স্থানে স্থাপন করা হয়। আল্লাহ তায়ালা বলেন, “মনে রেখো তাদের ভাগ্য আল্লাহর কাছে রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।" বস্তুত, সকল ঘটনার উৎস একটাই এবং তা হচ্ছে আল্লাহর নির্দেশ ৷ এই উৎস থেকে মানুষের সুখ-শান্তি আসে পরীক্ষার উদ্দেশ্যে এবং দুঃখ-দুর্দশাও আসে পরীক্ষার উদ্দেশ্যে । আল্লাহ তায়ালা বলেন, “আমি ভালো ও মন্দ উভয়টা দিয়েই তোমাদেরকে পরীক্ষা করি। এই একই উৎস থেকে কর্মফল হিসাবে শান্তিও আসে। “কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।' যেমন “বৈজ্ঞানিক যুক্তিবাদ', এর নামে যারা অদৃশ্য জগতকে ও অদৃষ্টকে অস্বীকার করে, তারা এবং যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে প্রাকৃতিক দুর্যোগকে প্রকৃতির বিরুদ্ধাচরণ বলে আখ্যায়িত করে তারা । এরা সবাই অজ্ঞ ও মূর্খ । ফেরাউনের স্বজনেরা তাদের গোয়ার্তুমি ও হঠকারিতা অব্যাহত রাখে, পাপাচার ভিত্তিক আত্মসম্মানবোধের কারণে দুর্যোগ ও দুর্দশা তাদের দান্তিকতা ও একগুয়েমিকে বাড়িয়ে দেয় । তাই “তারা বলে, তুমি আমাদেরকে জাদু দ্বারা বীকরণ করতে যতো নিদর্শনই দেখাও না কেন, আমরা তোমার প্রতি ঈমান আনবো না ।' অর্থাৎ তারা এমনই ধিদ ধরেছিলো যা কোনো আলাপ আলোচনা ও যুক্তি প্রমাণ দ্বারা নমনীয় হবার নয়। তারা কোনো চিস্তা ভাবনা ও বিচার বিবেচনা করতেও প্রস্তুত ছিলো না। তারা প্রমাণ দর্শনের আগেই বলে দিয়েছে যে, তারা প্রত্যাখ্যান করবেই, যাতে প্রমাণ আসার পথটাই রদ্দ্ধ হয়ে যায়। এটা এক ধরনের মনস্তাত্ত্বিক অবস্থা যা দ্বারা স্বৈরাচারীরা আক্রান্ত হয়ে থাকে । স্বৈরাচারীরা এই অবস্থায় আক্রান্ত হয় তখনই, যখন সত্য তাদেরকে পর্যুদস্ত করে দেয়, অকাট্য প্রমাণ তাদেরকে হতবুদ্ধি করে দেয় এবং তাদের আবেগ, স্বার্থ, ক্ষমতা ও রাজত্ব সবই সত্যের বিরুদ্ধে অবস্থান নেয়। আর ঠিক এরূপ অবস্থাতেই আল্লাহ তায়ালা তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে প্রকাশ্যে হস্তক্ষেপ করেন । এ হস্তক্ষেপের উদাহরণ এ আয়াতে দেখুন, “অতপর আমি তাদের ওপর পাঠালাম বন্যা, পংগপাল, উকুন ব্যাং, রক্ত পৃথক পৃথক নিদর্শন হিসাবে ।' সতর্ক করা ও পরীক্ষা করার জন্যে 'পৃথক পৃথক নিদর্শন হিসাবে" অর্থাৎ সুস্পষ্ট, সুসমবিত ও ধারাবাহিকভাবে এবং প্রত্যেক পরবর্তী নিদর্শন পূর্ববর্তী নিদর্শনের সমর্থক হিসাবে এসেছিলো । এখানে আয়াতে সব কটা নিদর্শনকে সবিস্তারে উল্লেখ করা হয়েছে। এগুলো একে একে ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে। প্রত্যেকটি দুর্যোগ আসার পর তারা মুসার কাছে গিয়ে ///.091019021-0017
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।