Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

ছাড়া আর কেউ দেখেও না, বুঝেও না, বুঝতেও পারে না। এই ঈমানদাররা জানে যে, এই মহাবিশ্বকে অকারণে ও উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করা হয়নি, উদ্দেশ্যহীনভাবে তা চলেও না, বরং আল্লাহর দুর্লঘ্য আইন দ্বারা এ মহাবিশ্ব পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে । আর এটাই হচ্ছে সত্যিকার বৈজ্ঞানিক মানসিকতা, যা আল্লাহর অদৃশ্য তত্বকে অস্বীকার করে না । কেননা সত্যিকার বৈজ্ঞানিক চিন্তাধারার সাথে অদৃশ্য তত্বের কোনো বিরোধ নেই। ঈমানী মানসিকতা যার আছে, সে বাস্তব জীবন ও ইসলামী মূল্যবোধের মধ্যে সম্পর্ক অস্বীকার করে না। এর পেছনে রয়েছে সর্বশক্তিমান ও আপন ইচ্ছা অনুসারে সদা সক্রিয় আল্লাহ তায়ালা, যিনি তার বান্দাদের কাছ থেকে ঈমান ও পৃথিবীতে তার খেলাফত প্রতিষ্ঠা কামনা করেন। তিনি তাঁর বান্দাদের জন্যে এমন এক শরীয়ত রচনা করে দিয়েছেন, যা প্রাকৃতিক নিয়মাবলীর সাথে সংগতিপূর্ণ ও মানানসই । এতে করে তিনি চান পৃথিবীতে তার বান্দাদের তৎপরতা ও তাদের হৃদয়ের তৎপরতার মাঝে কোনো অসাম স্য নাথাকুক। ফেরাউন ও তার স্বজনেরা এ কথাও বুঝলো না যে, তাদের কুফরী ও আন্মাহর দ্বীনের অবাধ্যতা এবং আল্লাহর বান্দাদের ওপর তাদের অত্যাচার ও স্বৈরাচারের সাথে অজন্মা ও শস্যহানির সম্পর্ক অত্যন্ত অবিচ্ছেদ্য । বিশেষত, মিসরের মতো উর্বর মাটিতে অজন্মা ও দুর্ভিক্ষ যে আল্লাহর সাক্ষাত শাস্তি, তা বুঝা খুবই সহজ ছিলো। এই দেশে শস্যহানি একমাত্র তার অধিবাসীদের নাফরমানীর কারণেই হওয়ার কথা, যাতে তারা শিক্ষা গ্রহণ করে। আল্লাহ তায়ালা নিজের রহমত ও দয়ার বশে এ ধরনের দুর্যোগ দিয়ে তার বান্দাদেরকে শিক্ষা দিতে চেয়েছিলেন। কিন্তু তারা সুখ শাস্তি ও সমৃদ্ধি এলে বলতো, এটা তাদের ন্যায্য পাওনা ও স্বাভাবিক অধিকার । আর কোনো দুর্যোগ দুর্বিপাক হলে এবং শস্যহানি ও দুর্ভিক্ষ হলে মুসা ও তার সাথীদের দুর্ভাগ্যকে সে জন্যে দায়ী করতো । মানুষের সহজাত স্বভাব ও মেযাজ যখন আল্লাহর প্রতি ঈমান থেকে পথভ্রষ্ট হয়ে যায়, তখন সে বিশ্ব জগতের পরিচালনার পেছনে আল্লাহর হাতকে সক্রিয় দেখতে পায় না এবং কোনো ঘটনার পেছনে আল্লাহর পরিকল্পনা ও অদৃষ্টকে কার্যকর দেখতে পায় না। এ কারণেই সে আল্লাহর চিরস্থায়ী ও আবহমান কাল ধরে সক্রিয় প্রাকৃতিক নিয়মাবলীকেও উপলব্ধি ও অনুভব করতে পারে না। ফলে ঘটনাবলী সম্পর্কে সে অসংলগ্ন ব্যাখ্যা দেয়। সে ব্যাখ্যা কেবল ভিত্তিহীন কল্পনার সাথেই সংগতিশীল এবং কোনো নিয়ম বা ব্যবস্থার সাথে তা সামরঞ্জস্যশীল হয় না। এ ধরনের অসংলগ্ন ব্যাখ্যার একটি উদাহরণ হলো ক্রুশ্চেভের প্রকৃতির বিরোধিতার তন্ত্ব। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা এই নেতা শস্যহানির কারণ বলতে গিয়ে এই ব্যাখ্যা দিয়েছিলেন। অনুরূপ ব্যাখ্যা তার বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অন্যান্য প্রবক্তারাও বলে থাকেন। তারা আল্লাহর অদৃষ্ট পরিকল্পনাকে অস্বীকার করে, আর এ সত্তেও, আল্লাহর প্রতি ঈমানের মূলনীতিগুলোকে অস্বীকার করা এবং অদৃশ্য বিষয়গুলোকে অস্বীকার করা সত্তেও তাদের অনেকেই নিজেকে মুসলমান বলে দাবী করে থাকে। ফেরাউন ও তার দলবলও এভাবেই ঘটনাবলীর ব্যাখ্যা দিতো । সুখকর কিছু হলে সেটা তাদের ন্যায্য প্রাপ্য সৌভাগ্য আর দুঃখজনক কিছু.হলে সেটা মূসা ও তার সংগীদের কারণে সংঘটিত দুর্ভাগ্য ও অশুভ ঘটনা বলে আখ্যা দিতো। আরবী তাতাইয়ুর' শব্দটির মূল অর্থ হলো পাখী দ্বারা ভাগ্য নির্ণয়। জাহেলী যুগের পৌত্তলিকরা আল্লাহর প্রাকৃতিক নিয়ম ও অদৃষ্ট সম্পর্কে অজ্ঞ থাকার কারণে এসব কাজ করতো । ///.10910190781-0017

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।