“আমি ফেরাউনের স্বজনদেরকে দুর্ভিক্ষ ও ফসলের ক্ষতি দিয়ে শাস্তি দিয়েছিলাম । হয়তো তারা শিক্ষা গ্রহণ করবে । যখন তাদের সুখ-শান্তি আসতো, তখন বলতো, এটা আমাদের সৌভাগ্য । আর দুর্যোগ এলে মূসা ও তার সাথীদেরকে অপয়া বলতো । জেনে রেখো, তাদের * (আয়াত ১৩০-১৩৭) | সুতরাং বুঝা যাচ্ছে যে, ফেরাউন তার ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক কার্যকলাপ অব্যাহত রেখেছিলো, সে তার হুমকি ও শাসানি যথারীতি কার্যকরী করেছিলো, পুরুষদেরকে হত্যা করেছিলো ও নারীদেরকে জীবিত রেখেছিলো । আর মূসা ও তার জাতি নির্যাতন ভোগ করে চলছিলো, এবং মুসিবতে ধৈর্যধারণ করে চলছিলো । সামধিক পরিস্থিতিটা পর্যালোচনা করলে বলা যায়, ফেরাউন এমন এক পরিস্থিতির সৃষ্টি করেছিলো যার সারসংক্ষেপ দীড়ায় এরূপ ঈমানের সাথে কুফরের সংঘাত চলছিলো, ধৈর্য দ্বারা নির্যাতনের মোকাবেলা করা হচ্ছিলো এবং একটা পার্থিব শক্তি আল্লাহকে চ্যালেঞ্জ করছিলো । আর ঠিক এই পরিস্থিতিতে সর্ববৃহৎ শক্তি নির্যাতনকারী ও ধৈর্য ধারণকারাদের মধ্যে মীমাংসা করার জন্যে হস্তক্ষেপ করেছিলো । সেই হস্তক্ষেপটার শুরু হয়েছিলো এভাবে, আমি ফেরাউনের স্বজনদেরকে দুর্ভিক্ষ ও ফসলের ক্ষতি দ্বারা শাস্তি দিয়েছিলাম "দুর্ভিক্ষ ও ফসলের ক্ষতি ছিলো প্রথম সতর্কতা সংকেত । মূল আরবী শব্দ “সিনীন' অজন্মা, দুর্ভিক্ষ ও তীব্র অভাব- এ তিনটের প্রত্যেকটাকেই বুঝায় । এ জিনিসটা মিসরের মতো অসাধারণ উর্বর মাটির দেশে অত্যন্ত উদ্বেগজনক, ভীতিপ্রদ, চিন্তা ভাবনা ও চেতনার উদ্দীপক এবং শিক্ষাপ্রদ । কোনো স্বেরশাসক ও তার অধীনস্থ পাপাচারী জনতা যদি চিন্তা ভাবনা করার ইচ্ছা ও প্রেরণা একেবারেই হারিয়ে না ফেলে, অজন্া, দুর্ভিক্ষ ও শস্যহানিতে আল্লাহর হাত থাকার কথা যদি অবিশ্বাস না করে, প্রাকৃতিক নিয়ম, তার প্রতিশ্রুতি ও হুশিয়ারীকে ম্বরণ করতে যদি অসম্মত না হয় এবং ইসলামী মূল্যবোধ ও বাস্তব জীবনের ঘটনাবলীর মধ্যে সম্পর্ক অস্বীকার না করে, তাহলে তারা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। বস্তুত, ইসলামী মূল্যবোধ ও বাস্তব জীবনের ঘটনাবলীর মধ্যে যে সম্পর্ক, তা অদৃশ্য জগত থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে। কিন্তু যারা অদৃশ্যে বিশ্বাসই রাখে না তাদের অনুভূতি এতো কঠিন এবং তাদের মন এতো অচেতন যে, তারা অদৃশ্য জগতের কোনো জিনিস দেখতে পায় না। অথচ পশুরাও তা দেখে ও অনুভব করে থাকে। অদৃশ্য জগত থেকে আগত কোনো কিছু দেখলেও তারা আল্লাহর চলমান প্রাকৃতিক নিয়ম সম্পর্কে সচেতন হয় না এবং তাকে আল্লাহর ইচ্ছার প্রতিফলন বলে স্বীকার করে না বরং তাকে চলমান কাকতালীয় ঘটনা মনে করে এবং শাশ্বত প্রাকৃতিক নিয়মের সাথে তার কোনো সম্পর্ক নেই বলে বিশ্বাস করে ।€১) ফেরাউন ও তার স্বজনেরা আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহর রহমতের নিদর্শনকে চিনতে পারেনি এবং সতর্ক হতে পারেনি । এগুলো দেখেও অগ্রাহ্য করেছে এবং কুফরী ও পাপাচার চালিয়ে গেছে। কেননা পৌত্তলিকতা ও তার কুসংস্কারগুলো তাদের স্বভাব-প্রকৃতিকে বিকৃত করে দিয়েছিলো । ওটা তাদের মধ্যে এবং বিশ্ব-প্রকৃতি ও মানব জীবন পরিচালনাকারী নিয়মাবলীর মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলে! । ওই নিয়মাবলী আল্লাহর প্রতি যথার্থভাবে ঈমান আনয়নকারীরা (১) রাশিয়ায় এবং গোটা কমিউনিস্ট জগতে একবার ব্যাপক শস্যহানি ঘটেছিলো, তখন তদানিস্তন রুশ নেতা বলেছি- লেন জ্রুশ্চেভ, 'প্রকৃতি' আমাদের বিরুদ্ধাচরণ করছে। ক্ুশ্চেভ বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাস করতেন এবং “অদৃশ্যে' বিশ্বাস করতেন না। আল্লাহর অপ্রতিরোধ্য ক্ষমতাকে দেখার মতো দৃষ্টিশক্তি তার ছিলো না। কিন্তু এই প্রকৃতি জিনিসটা কী, যার কাছে মানুষের বিরুদ্ধাচরণ করার মতো স্বাধীন ইচ্ছাশক্তি রয়েছে? একথাটা ভার ///.09119021-0017
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।