Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু বনী ইসরাঈল নিজ খাসলাতে অবিচল ছিলো । তারা বললো, তুমি আসার আগেও যুলুমে ভূগেছি, আর তুমি আসার পরও ভূগছি।" এ কথাগুলোর ভেতরে চরম উদ্বেগ, উৎ্কষ্ঠা ও অস্থিরতা প্রকাশ পেয়েছে । অর্থাৎ তোমার আসার আগেও কষ্টে ভুগলাম। তোমার আসার পরে তাতে কোনো পরিবর্তন এলো না। দুঃখ-কষ্ট কেবল বেড়েই চললো এবং এর কোনো শেষ দেখা যায় না। নবী মুসা নিজস্ব নিয়মে তাদেরকে উপদেশ দিতে থাকেন, তাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন, আল্লাহর কাছে আশা-আকাংথা পেশ করতে বলেন, তাদের শত্রুর ধ্বংসের আভাস দেন ও পৃথিবীতে তাদের উত্তরাধিকারী হবার আশ্বাস দেন, সেই সাথে সাবধানও করে দেন যে, উত্তরাধিকারী হওয়ার পর যোগ্যতার পরীক্ষা দিতে হবে। “তিনি বললেন, আশা করা যায় তোমাদের প্রভু তোমাদের শক্রকে ধ্বংস করে দেবেন। তিনি নবীসুলভ দৃষ্টি দিয়ে আল্লাহর নিয়ম দেখতে পান, যা তার ওয়াদা মোতাবেক ধৈর্যশীল ও অস্বীকারকারী উভয় গোষ্ঠীর ক্ষেত্রে কার্যকর । আল্লাহর নিয়মবিধির মধ্যে তিনি দেখতে পান স্বৈরাচারী ও তার সমর্থকদের ধ্বংস অনিবার্ধ এবং আল্লাহর সাহায্য প্রার্থনাকারী ধৈর্যশীলদের ভোগদখলের অধিকার লাভ । তাই তিনি তার জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, যাতে আল্লাহর প্রাকৃতিক বিধানই তাদেরকে প্রত্যাশিত সফলতার দিকে নিয়ে যায়। তিনি শুরু থেকেই তাদেরকে এ শিক্ষাও দেন যে, আল্লাহ তায়ালা যদি তাদেরকে পৃথিবীর ভোগ দখলের অধিকার দেন, তবে তাও হবে একটা পরীক্ষা । তখন মনে করলে চলবে না যে তারা আল্লাহর সন্তান ও প্রিয়জন, তাই তারা গুনাহ করলেও তাদেরকে শাস্তি দেয়া হবে না। বরং পরীক্ষামূলক ভোগ দখলের অধিকার দেয়া হবে। এই অধিকার পাওয়ার পর তোমরা কেমন কাজ করো তা দেখা হবে। আল্লাহ তায়ালা সব কিছুরই আগাম খবর জানেন । তবে তিনি যা জানেন, তা মানুষ প্রকাশ্যভাবে না করা পর্যন্ত তাদেরকে তার প্রতিফল দেন না--এটাই আল্লাহর নিয়ম । ব্িত্রোতীদেক্স ওক আল্লাহর আবাব এরপর কোরআন মূসা ও বনী ইসরাঈলের প্রসংগ বাদ দিয়ে ফেরাউন ও তার দল বলের পরিণতি বর্ণনা করেছে। আল্লাহ তায়ালা কি ভয়ংকর ভাবে তাকে যুলুম ও স্বৈরাচারের শাস্তি দিলেন, মূসা (আ.) তার জাতিকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা কিভাবে বাস্তবায়িত করলেন, আল্লাহর কাছ থেকে মুসা যা প্রত্যাশা করছিলেন তা কিভাবে তিনি পূরণ করলেন এবং কিভাবে তার ঘোষিত সতর্কবাণীকে সত্যে পরিণত করলেন, তা দেখিয়ে দেয়া হয়েছে। বস্তুত, পুরো কাহিনীটাই এই সতর্কবাণীর সত্যতা প্রমাণ করার জন্যে তুলে ধরা হয়েছে। দৃশ্যটা মৃদু ও শান্তভাবে শুরু হয়। কিন্তু ক্রমান্ধয়ে তাতে ঝড়ের প্রবণতা বাড়তে থাকে। অতপর যবনিকাপাতের সময় ঘনিয়ে এলে সব কিছু ধ্বংস করে দেয়া হয় এবং তৃপৃষ্ঠকে শ্বৈরশাসকের অস্তিত্ থেকে মুক্ত করা হয়। আমরা জেনেছি যে, বনী ইসরাঈল ধৈর্যধারণ করেছিলো । তাই তারা তাদের ধৈর্যের সর্বোত্তম ফল ভোগ করেছে । আর ফেরাউন ও তার দলবল পাপাচারে লিপ্ত ছিলো। ফলে তারা তাদের পাপাচারের শান্তি হিসাবে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তায়ালা তার ওয়াদা ও হুমকি দুটোই কার্যকরী করেছেন। আল্লাহর রসূলকে প্রত্যাখ্যানকারীদেরকে প্রথমে বিপদ-মুসিবত তার পরে সুখ সমৃদ্ধি প্রদান এবং সবার শেষে ধ্বংস করার যে প্রক্রিয়া আল্লাহ তায়ালা আবহমানকাল ধরে চালিয়ে আসছেন এবং যা তার স্থায়ী নীতি, সেটা বাস্তবায়িত করেছেন। আল্লাহ তায়ালা বলেন, বিনাশ সম ১৪ বেট ///.09119021-0017

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।