Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

এরপর ফেরাউন ও তার দলবল ষড়যন্ত্র পাকাতে থাকে এবং ষড়যন্ত্র ও হুমকি দানের তৎপরতাকে লুকিয়ে রাখতে থাকে । অতপর পঞ্চম দৃশ্যের অবতারণা হয়। তা থেকে আমরা বুঝতে পারি যে, ফেরাউন তার হুমকিকে কার্ষে পরিণত করেছে। এ দৃশ্যটা হলো, হযরত মূসার সম্প্রদায়ের সাথে তাঁর কথা বলার দৃশ্য । তিনি কথা বলেন নবী সুলভ হৃদয় ও ভাষা দিয়ে এবং আল্লাহর প্রকৃত পরিচয়, তার নিয়ম নীতি ও তার পরিকল্পনার ব্যাপারে নবীসুলভ জ্ঞান ও উপলব্ধি নিয়ে। তিনি তাদেরকে সম্ভাব্য নির্যাতনে ও বিপদ মুসিবতে ধৈর্যধারণ ও আল্লাহর কাছে সাহায্য চাওয়ার উপদেশ দেন। তাদেরকে প্রাকৃতিক সত্য অবহিত করেন। কেননা পৃথিবী মূলত আল্লাহর সম্পত্তি । তিনি যাকে খুশী তাকে তার ভোগ দখলের অধিরার দিয়ে থাকেন। কিন্তু চূড়ান্ত সৌভাগ্য আল্লাহর সেই সব বান্দার জন্যেই নির্ধারিত, যারা আল্লাহ তায়ালা ছাড়া আর কাউকে.ভয় করে না। তার জাতি যখন তাকে জানালো যে, তাদের এই সব বিপদ-মুসিবত ও যুলুম নির্যাতন তো মূসা আসার আগেও ছিলো, এখনও রয়েছে। এর তো কোনো শেষ দেখা যায় না। তখন তিনি বলেন যে, তিনি আশাবাদী যে, আল্লাহ তায়ালা তাদের শক্রকে ধ্বংস করে দেবেন এবং তাদেরকে পৃথিবীর খেলাফত দান করবেন, যাতে তারা এই আমানতের সাথে কেমন আচরণ করে তা পরীক্ষা করতে পারেন। “মূসা তার সম্প্রদায়কে বললো, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ও ধৈর্যধারণ করো * (১২৮ ও ১২৯ আয়াত) আল্লাহর গুণবৈশিষ্ট্য কিভাবে একজন নবীর দৃষ্টিতে প্রতিভাত হয় এবং তার অন্তরে উদভাসিত হয়, কিভাবে তিনি প্রাকৃতিক বাস্তবতাকে, প্রকৃতির জগতে তৎপর শক্তিগুলোকে/আল্লাহর প্রাকৃতিক নিয়ম বিধিকে ও তা থেকে ধৈর্যশীলরা কী প্রত্যাশা করতে পারেন- তা কিভাবে একজন নবী উপলব্ধি করেন, সেটাই এখানে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। এ আয়াত কয়টি থেকে জানা যায় যে, বিশ্ব প্রতিপালকের দিকে যারা দাওয়াত দিয়ে থাকে, তাদের একটিই মাত্র আশ্রয়স্থল আছে এবং সেটি সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত আশ্রয়স্থল । তাদের জন্যে একজনই বন্ধু ও পৃষ্ঠপোষক রয়েছেন এবং তিনি অসীম শক্তিশালী বন্ধু। তাদের সকলকে ধৈর্যধারণ করতে হবে সেই সময় পর্য্ত, যে সময়টাকে তিনি নিজের জ্ঞান ও কর্মকুশলতা দ্বারা তাদের সাহায্য করার সময় হিসাবে মনজুর করবেন । তাদের তাড়াহুড়া করা চলবে না, কেননা তারা অদৃশ্য জানে না এবং কিসে কল্যাণ আছে তা জানে না। পৃথিবী আল্লাহর সম্প্তি। ফেরাউন ও তার সম্প্রদায় এখানে মেহমান ছাড়া কিছু নয়। আল্লাহ তায়ালা তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা করেন, নিজের নির্ধারিত নিয়ম বিধি ও প্রজ্ঞা অনুসারে তাকে পৃথিবীর ভোগ-দখলের অধিকার দেন। কাজেই যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, তাদের সেই সব বাহ্যিক কার্যকারণগুলোর দিকে দৃষ্টি দেয়া উচিত নয়, যা দেখে মনে হয় যে, আল্লাহদ্রোহী স্বৈরশক্তি পৃথিবীতে স্থায়ী আসন গেড়ে বসেছে, এখান থেকে তারা কখনো উৎথাত হবে না। পৃথিবীর মালিক নিজেই স্থির করবেন কখন তাদেরকে উৎখাত করা দরকার । মনে রাখতে হবে যে, শেষ পরিণতি খোদাতীরু সৎ লোকদের জন্যেই চাই সে পর্যস্ত পৌছতে দীর্ঘ সময় লাগুক অথবা অল্প সময় । সুতরাং আল্লাহর দিকে আহ্বানকারীদের এ নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত নয় যে, শেষ পরিণতি কী দীড়াবে এবং কাফেরদের সুখ সমৃদ্ধি দেখে ভাবা উচিত নয় যে, তারা চিরস্থায়ী ৷ বস্তুত, এই মহা সত্যগুলোর প্রতি একজন নবী এভাবেই দৃষ্টি দিয়ে থাকেন এবং সঠিকভাবে উপলব্ধি করেন। ///.091019021-0017

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।