শুরুতেই আমরা এমন কিছু উদাহরণ পেশ করতে চাই যেগুলোকে কেন্দ্র করে মহা গ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে। দেখুন কেমন করে সূরাটি শুরু হচ্ছে, “আলিফ লা-ম মী-ম সোয়াদ। এ হচ্ছে একটি কেতাব যা তোমার কাছে নাধিল করা হলো, অতএব এর প্রচারের ব্যাপারে তোমার মনের মধ্যে কোনো সংকীর্ণতা যেন না থাকে৷ এর উদ্দেশ্য হচ্ছে, তুমি যেন মানুষকে সতর্ক করতে পারো এবং মোমেনদের জন্যে এ কেতাব এক মহা উপদেশমালা । তোমরা তারই অনুসরণ করো, যা তোমার রবের কাছ থেকে তোমাদের কাছে নাযিল হয়েছে, আর আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কর্তৃপক্ষের অনুসরণ করো না। আসলে তোমরা খুব কমই তোমরা শিক্ষা গ্রহণ করে থাকো ।” | এখানে দেখা যাচ্ছে যে, প্রথমেই সম্বোধন করা হয়েছে রসূলুল্লাহ (স.)-কে এবং তার সেই .সাধীর্দেরকে যারা অন্যদের বিরুদ্ধে এই কোরআনের সাহায্যেই জেহাদ করে চলেছে। আর এরপর এখানে, মহাকাল ধরে মানুষের সফরের বর্ণনা এসেছে, এসেছে সুনির্দিষ্ট এই সফর শেষে তার প্রত্যাবর্তনের বর্ণনা । সৃষ্টির বুকে বিরাজমান যে সব দৃশ্যের বর্ণনা তার সামনে পেশ করা হয়েছে এবং কেয়ামতের দিনে যে অবস্থা হবে তাও জানানো হয়েছে । এসব কিছুর সম্বোধন হচ্ছে পরোক্ষ আর কখনও কখনও নবী (স.)-কে ও তার জাতিকে সতর্ক করার উদ্দেশ্যে এ উপদেশ দিতে গিয়ে তাকে প্রত্যক্ষতাবেও সম্বোধন করা হয়েছে। সূরাটির এই ছোট্ট শুরুর আয়াতটিতে যেমনটি দেখা গেছে। পু রসূলুল্লাহ সে.)-কে লক্ষ্য করে আল্লাহর ঘোষণা, এ হচ্ছে একটি কেতাব- যা তোমার নিকট নাযেল করা হলো, সুতরাং এর প্রচার ও প্রসারের ব্যাপারে তোমার মনের মধ্যে যেন কোনো 'সংকীর্ণতা না থাকে।” এ ছোট্ট আয়াতাংশে আল্লাহ তায়ালা এমন একটি অবস্থার ছবি এঁকেছেন যা আজকের সাধারণ লোকের পক্ষে বুঝা খুবই মুশকিল। তবে সে ঠিকই বুঝতে পারবে, যে অনুরূপ কোনো জাহেলী সমাজে বসবাস করছে কিংবা সে ওই জাহেলী সমাজের মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছ। তখন সে বুঝতে পারবে যে, কতো বড় কঠিন ও ভয়ানক কথা সে উচ্চারণ 'করছে- একথার লক্ষ্য কি, কতো কঠিন কাজ রয়েছে তার সামনে । তার লক্ষ্য হচ্ছে, ওদের মধ্যে এক মহান বিশ্বাসের ইমারত গড়ে তোলা, তাদেরকে এক বিশেষ চিন্তাধারার আলোকে গড়ে তোলা । তাদের জন্যে জীবনের নতুন মূল্যবোধ ও মানদণ্ড প্রতিষ্ঠিত করা, তাদের মধ্যে বিরাজমান জীবনের গতিধারা, কার্যকলাপ ও সমাজ সভ্যতার আমূল পরিবর্তন করে এক নতুন জীবনের সূচনা করা, সাথে সাথে তাদের অন্তরে বিরাজমান জাহেলিয়াতের অবশিষ্ট ভাবধারাকে সমূলে ঝোঁটিয়ে বের করে নেয়া তাদের চেতনায় যে জাহেলিয়াত বিরাজ করছে তা দূর করে দেয়া” তাদের জীবনে জাহেলিয়াতের যে মূল্যবোধ বাসা বেঁধে রয়েছে তাকে সম্পূর্ণভাবে ঝেড়ে মুছে ফেলা । তাদের অংগ প্রত্যংগ ও ধমনী থেকে জাহেলিয়াতের সকল প্রভাব দূর করে দিয়ে সর্বত্র ইসলামের ভাবধারা চালু করাই ছিলো মূলত সকল নবী রসূলের লক্ষ্য । তৎকালীন সমাজ যেহেতু এক বিশেষ ভাব ধারায় গড়ে উঠেছিলো এজন্যে প্রথম প্রথম তাদের কাছে নতুন এ জীবনধারা কঠিন মনে হচ্ছিলো, তাদের মনের ওপর প্রবল চাপ পড়ছিলো এবং অন্তরের গভীরে তারা ভীষণ কষ্টবোধ করছিলো । বাপ দাদার আমল থেকে চলে আসা নিয়মনীতি পরিত্যাগ করা তাদের কাছে খুবই কঠিন লাগছিলো । অপরদিকে নবী রসূলদের আনীত ব্যবস্থা সমাজের আংশিক সংস্কার সাধন করেই তৃপ্ত ছিলো না। তাদের কাজ ///.091190781-0017
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।