Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

ফেরাউন তার ক্ষমতা ও প্রতাপ প্রতিষ্ঠায় পৌত্তলিক ধর্ম থেকে সাহায্য পেতো । সে নিজেকে দেশের উপাস্য দেবতাদের পুন্র বলে দাবী করতো । এ পুত্রত্ব আসল নয়। কেননা লোকেরা ভালো ভাবেই জানতো যে, ফেরাউন মনুষ্যজাত পিতা মাতার সন্তান। ওই পুত্রত্ব ছিলো প্রতীকী এবং তা থেকে সে রাজত্ব ও শাসন ক্ষমতার শক্তি সঞ্চয় করতো । কিন্তু মূসা ও তার সম্প্রদায় যখন মিসরীয়দের উপাসিত এই সব দেবতাকে বাদ দিয়ে বিশ্বপ্রভু আল্লাহর এবাদাত করতে লাগলো, তখন তার অর্থ দাড়ালো এই যে, যে ভিত্তির ওপর দীড়িয়ে ফেরাউন তার দুর্বল জাতির ওপর আধ্যাত্মিক শাসন চালাতো, সেই ভিত্তিটাই ধসিয়ে দেয়া হয়েছে । এই জাতি তার আনুগত্য করতো এজন্যে যে, তারাও আল্লাহ্‌র সত্য দ্বীনের অবাধ্য ছিলো । আল্লাহ তায়ালা বলেন, “সে (ফেরাউন) তার জাতিকে. হতবুদ্ধি করে দিলো, ফলে তারাও তার আনুগত্য করতে লাগলো । তারা ছিলো ফাসেক (আল্লাহর অবাধ্য জাতি)। এটাই হচ্ছে ইতিহাসের যথার্থ ব্যাখ্যা । ফেরাউনের সম্প্রদায় যদি আল্লাহর দ্বীনের অবাধ্য না হতো, তা হলে ফেরাউন তাদেরকে হতবুদ্ধি করে তাদের আনুগত্য আদায় করতে পারতো না। আল্লাহর প্রতি ঈমান আনয়নকারীকে কোনো স্বৈরাচারী শক্তি হতবুদ্ধি করে দিতে পারে না এবং তার আনুগত্যও আদায় করতে পারে না। কেননা সে জানে যে, এটা আল্লাহর রচিত আইন নয়। এ কারণেই মূসা (আ.) কর্তৃক বিশ্ব প্রতিপালক আল্লাহর দিকে আহ্বান জানানো এবং জাদুকররা ও মূসার দলের কিছু লোক বিশ্ব প্রতিপালকের প্রতি ঈমান আনা ও তার এবাদাত করার কারণে ফেরাউনের গোটা শাসন ব্যবস্থা হুমকির সম্মুখীন হচ্ছিলো । অনুরূপভাবে, মানুষের ওপর মানুষের প্রভৃত্রে ভিত্তিতে প্রতিষ্ঠিত যে কোনো সমাজ ব্যবস্থা একমাত্র আল্লাহর প্রভুত্ প্রতি আহবান জানানোর কারণে অথবা আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো ইলাহ নেই এরপ সাক্ষ্য দেয়ার কারণে হুমকির সম্মুখীন হয়ে থাকে৷ অবশ্য এই সাক্ষ্য দেয়ার যে অর্থ প্রাথমিক যুগে ছিলো, যে অর্থে তৎকালে লোকেরা ইসলামে প্রবেশ করতো, সেই অর্থে যদি কেউ সাক্ষ্য দেয়, তবেই বাতিল ব্যবস্থা হুমকির সম্মুখীন হয়ে থাকে । নচেত এর যে প্রহসনমূলক অর্থ আজকাল চালু হয়েছে, সেই অর্থে ইসলাম গ্রহণ করলে বাতিল কোনো হুমকির সম্মুখীন হবে না। আর এ কারণেই এই কথাগুলো ফেরাউনকে উত্তেজিত করে এবং তার গোটা সাম্রাজ্যের ওপর ঘনিয়ে আসা সত্যিকার হুমকি সম্পর্কে তাকে সচকিত করে তোলে । তাই সে তার জঘন্য ও . বর্বরোচিত সংকল্পটি ঘোষণা করে। *সে বললো, আমি অচিরেই তাদের পুত্রদেরকে হত্যা করবো এবং মেয়েদেরকে বাচিয়ে রাখবো । তাদের ওপর আমরা অবশ্যই পরাক্রাত্ত।' বনী ইসরাঈল ইতিপূর্বে হযরত মূসার জন্মের সময় আরো একবার .এ ধরনের পাশবিক অত্যাচার ভোগ করেছিলো ফেরাউন ও তার দলবলের কাছ থেকে। সূরা কাসাসে আল্লাহ তায়ালা বলেছেন, “ফেরাউন পৃথিবীতে প্রতাপশালী হয়ে উঠেছে এবং তার দেশবাসীকে বিভিন্ন সম্প্রদায় বিভক্ত করেছে। তন্মধ্যে একটি গোষ্ঠীকে সে একেবারেই দুর্বল করে রেখেছে, তাদের পুত্রদেরকে হত্যা করিয়েছে এবং মহিলাদেরকে জীবিত রেখেছে। সে তো নৈরাজ্যবাদীদের অন্যতম ।” বস্তুত, এ ধরনের স্বৈরাশাসন সর্বকালের সকল দেশে দেখা যায়। এর উপায়-উপকরণে আজকের যুগ ও হাজার হাজার বছর আগেকার যুগের মধ্যে মৌলিক দিক দিয়ে কোনোই পার্থক্য নেই। [৭ সুলা আনল আরাফ ২০৯০ ______ পাল্সা ৯ লামিত্া ২. বিনাশ লস ১৪ তকে | ///.10910190781-0017

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।