কথা থেকেও সেটা বুঝা যায়। তাছাড়া ফেরাউন যুগের মিসরীয় ইতিহাসও এ কথাই বলে। আসলে তারা তার গোলামী করতো শুধু এই অর্থে যে, তারা তার ইচ্ছা ও আদেশের শর্তহীন আনুগত্য করতো, তার কোনো আইন বা আদেশ লংঘন করতো না। আর এটাই 'এবাদাত' শব্দটির আভিধানিক, পারিভাষিক ও বাস্তব অর্থ। যে ব্যক্তি কোনো মানুষের রচিত আইন গ্রহণ ও তার আনুগত্য করে, সে তার এবাদাত তথা শর্তহীন আনুগত্য ও গোলামী বা দাসতৃ করে। ইহুদী ও খৃষ্টানদের সম্পর্কে আল্লাহর উক্তি “তারা তাদের বিদ্বান ও সন্ন্যাসীদেরকে আল্লাহর বিকল্প “রব হিসাবে গ্রহণ করেছে' এর যে ব্যাখ্যা রসূল (স.) করেছিলেন, তাতেও তিনি একথাই বলেছিলেন। সাবেক খৃষ্টান আদী বিন হাতেম ইসলাম গ্রহণ করতে এসে যখন এ আয়াতটি শুনলেন, তখন বললেন, ইয়া রসূলাল্লাহ, ওরা তো বিদ্বান ও সন্যাসীদের এবাদাত করতো না। রসূল (স.) বললেন, “হ্যা, করতো । ওই বিদ্বান ও সন্যাসীরা হালাল জিনিসকে হারাম এবং হারাম জিনিসকে হালাল করলেও ইহুদী ও খৃষ্টানরা তা মেনে নিতো । এটাই তাদের এবাদাত । (তিরমিযী) তবে ফেরাউন যে বলেছিলো “আমি ছাড়া তোমাদের আর কোনো “ইলাহ' (মোবুদ) আছে বলে তো আমার জানা নেই", এর ব্যাখ্যা কোরআনের অন্য একটি আয়াত থেকে বুঝা যায়। মিসরের একচ্ছত্র রাজত্ কি আমার নয়। এই নদ নদীগুলো তো আমার অধীনেই চলে । তোমরা কি দেখতে পাও নাঃ আমি তো এই ব্যক্তির (মূসা) চেয়ে শ্রেষ্ঠ, যে অত্যন্ত দুর্বল এবং স্পষ্টভাবে কথাও বলতে পারে না। মুসাকে স্বর্ণবলয় কেন দেয়া হলো না এবং তার সাথে দলবদ্ধভাবে ফেরেশতারা এলো না কেন? এ থেকে স্পষ্ট বুঝা যায় যে, ফেরাউন নিজের রাজত্ব, সোনা-দানা ইত্যাদির সাথে মূসার রাজ ক্ষমতাহীনতাও এশ্চর্যহীনতার তুলনা করছিলো । আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে বলে তো আমার জানা নেই” এই কথা বলে সে শুধু এটাই বুঝাতে চাইছিলো যে, সে তাদের পরাক্রান্ত নিরংকুশ ও সর্বময় শাসক, সে যেমন খুশী তাদেরকে চালায় এবং কেউ তার কথার বিরুদ্ধে টু শব্দটিও করতে পারে না। এ অর্থে শাসন ক্ষমতা ও সর্বভৌমত্ত যার হস্তগত হয়, সে আভিধানিক ও পারিভাষিক সকল অর্থেই “ইলাহ' হয়ে যায় এবং তার এহেন ক্ষমতাকে উলুহিয়াত বলা যায়। অর্থাৎ ইলাহ হলো সেই ব্যক্তি বা সত্ত্বা, যে মানুষের জন্যে আইন রচনা করে ও তা বাস্তবায়িত করে, তাই সে নিজেকে ইলাহ বলুক বা না বলুক ।(১) এই বিশ্লেষণের আলোকে আমরা ফেরাউনের বিশিষ্ট উপদেষ্টাদের নিম্নোক্ত বাক্যটির তাৎপর্য বুঝতে পারি। ॥ আপনি কি মূসা ও তার দলবলকে পৃথিবীকে অরাজকতা সৃষ্টি করতে এবং আপনাকে ও আপনার “ইলাহ'দেরকে পরিত্যাগ করতে অবাধ অনুমতি দিয়ে দেবেন? তাদের দৃষ্টিতে এক আল্লাহর প্রভুত্ব মেনে নেয়ার দাওয়াত দেয়াটাই হলো পৃথিবীতে অরাজকতা ছড়িয়ে দেয়ার শামিল । কেননা এ দাওয়াতের ফলে ফেরাউনের শাসন ব্যবস্থা ও গোটা রাষ্ট্র ব্যবস্থার বৈধতা আপনা-আপনি বাতিল হয়ে যায়। এর কারণ এই যে, এই রাষ্ট্র ব্যবস্থা ফেরাউনের সার্বভৌমত্ব তথা তার জাতির জন্যে তার প্রভুত্ব বা কুবুবিয়াতের ভিত্তিতেই প্রতিষ্ঠিত । কাজেই আল্লাহর প্রভুত্ের দাওয়াত দেয়াটা তাদের দৃষ্টিতে পৃথিবীতে অরাজকতা সৃষ্টিরই নামাত্তর। কেননা এতে শাসন ব্যবস্থা পাল্টে যায় এবং এর স্থলে এর ঠিক বিপরীত এমন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, যাতে ক্ুবুবিয়াত তথা প্রভুত্ মানুষের নয়, আল্লাহর হয়ে থাকে । এ জন্যেই ফাসাদ বা অরাজকতাকে মূসা ও তার সহযোগীগণ কর্তৃক ফেরাউনকে ও তার দেবতাদেরকে ত্যাগ করার সুযোগ দানের সাথে যুক্ত করা হয়েছে। (১) উস্তাদ সাইয়েদ আবুল আলা মওদৃদীর রচিত' কোরআনের “চারটি মৌলিক পরিভাষা" বইটি পড়ুন। (মূল লেখকের টিকা) //4.091019021-0017
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।