করবে যে, প্রথমত তারা মোমেন ও তারা কাফের এবং দ্বিতীয়ত তাদের শক্ররা তাদের ওপর মারমুখো ও ক্ষিপ্ত শুধু এই জন্য যে, তারা ইসলামের অনুসারী, ততক্ষণ তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দাওয়াত অব্যাহত রাখতে পারবে না। সর্বশেষে আমরা প্রত্যক্ষ করি জীবনের ওপর আদর্শের বিজয়, নির্যাতন ও দুঃখকষ্টের ওপর দৃঢ়তা ও আপোষহীনতার বিজয় এবং শয়তানের ওপর মানুষের বিজয়ের দৃশ্য । এটা সবচেয়ে ভয়ংকর দৃশ্য । সে দৃশ্যকে বর্ণনা করার ভাষা যে আমাদের নেই, তা স্বীকার করছি এবং এটাকে কোরআন যেভাবে চিত্রিত করেছে, সেভাবেই রেখে দিচ্ছি। স্বার্খতৌম শ্ষমতাল দাবীদাল ফেব্াডন . এবার আমরা পরবর্তী আয়াতসমূহের আলোচনায় প্রবৃত্ত হচ্ছি। এখানে নতুন একটা দৃশ্য দেখানো হয়েছে। এটা হচ্ছে গোপন ষড়মন্ত্র, অসদুদেশ্য প্রণোদিত সলাপরামর্শ এবং উক্কানি দানের দৃশ্য । ঈমান ও দ্বৈরতন্ত্রের লড়াইয়ে শোচনীয় ও কলংকজনক পরাজয়ের পর এই গোপন ষড়যন্ত্রের পথ বেছে নেয়া হয়। ফেরাউনের তল্লিবাহক গোষ্ঠীর এটা “সহ্য হয়নি যে, মূসা ও তার মোমেন সহচরবৃন্দ নির্বিঘ্নে ছাড়া পেয়ে চলে যাবেন। এ সময় মোমেন সহচরদের সংখ্যা বেশী ছিলো না। কোরআনের অন্যত্র বলা হয়েছে যে, ফেরাউনের অত্যাচারের ভয়ে মুষ্টিমেয় কিছু বনী ইসরাঈলী যুবক ছাড়া আর কেউ মূসার প্রতি ঈমান আনেনি । ফেরাউনের কুচক্রী সাংগো-পাংগরা দুক্র্ম ও পাপাচারের উদ্দেশ্যে গোপন সলাপরামর্শ শুরু করে দিলো এবং ফেরাউনকে মূসা ও তার সহচরদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে লাগলো । তারা তাকে বুঝাতে লাগলো যে, ওরা সমগ্র বিশ্বের সার্বভৌম ক্ষমতা আল্লাহর জন্যে নির্দিষ্ট করার যে নতুন মতবাদ প্রচার করে চলেছে, সে ব্যাপারে ওদেরকে বাধা না দিলে এবং উদারতা দেখালে তার ফল মোটেই শুভ হবে না। ফেরাউনের কোনো মর্যাদা বা ভয় জনগণের মধ্যে থাকবে না। আর যায় কোথায়। ংগ-পাংগদের' এই উষ্কানিতে ফেরাউন রেগে আগুন হয়ে গেলো এবং নিজের বিশাল রাষ্ট্রীয় ক্ষমতার ওপর ভর করে হুমকি ধমকি দিতে শুরু করে দিলো। “ফেরাউনের দলের প্রধানরা বললো, মুসা ও তার সম্প্রদায়কে কি আপনি পৃথিবীতে অরাজকতা ছড়াতে এবং আপনাকে ও আপনার উপাস্যদেরকে পরিত্যাগ করতে অনুমতি দিয়ে দেবেন? ফেরাউন বললো অচিরেই আমি ওদের পুত্রদেরকে হত্যা করবো এবং ওদের স্ত্রীদেরকে বাচিয়ে রাখবো । আমি তো ওদের ওপর পরাক্রমশালী ।' (আয়াত ১২৭) উল্লেখ্য যে, ফেরাউন কখনো এই অর্থে খোদায়ী দাবী করেনি যে, সে মহাবিশ্বের ্রষ্টা ও পরিচালক কিংবা প্রাকৃতিক জগতের উপায়-উপকরণের ওপর তার কোনো হাত আছে। সে শুধু তার দুর্বল জাতির ওপর এই অর্থে খোদায়ী দাবী করতো যে, সে তার নিজ আইন কানুন বলে তাদের সর্বময় শাসক এবং একমাত্র তার ইচ্ছা অনুসারেই দেশের সব কিছু চলে । সাধারণত এ রকম দাবী এমন সকল শাসকই করে থাকে, যারা নিজেদের আইন কানুন ও সংবিধান অনুসারে দেশ শাসন করে এবং যাদের ইচ্ছা অনুসারেই দেশের সব কিছু চলে । আর আরবী ভাষায় “রুবুবিয়াত' শব্দটির আভিধানিক ও পারিভাষিক অর্থ এটাই । অনুরূপ, মিসরের জনগণ যে ফেরাউনের গোলামী করতো, সেটা এ অর্থে নয় যে, তারা তার সামনে আনুষ্ঠানিক উপাসনা ও পূজা করতো । কেননা জনগণের পৃজা উপাসনা করার জন্যে আলাদা দেবতা এবং ফেরাউনের পূজা উপাসনার জন্যেও আলাদা দেবতা ছিলো । ফেরাউনকে তার ঘনিষ্ঠ লোকেরা যে বলেছিলো, “আপনাকে ও আপনার উপাস্যদেরকে ত্যাগ করার জন্যে মুসাকে কি অবাধ সুযোগ দেবেন'_ এ ///.09119021-0017
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।