Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

কোনো পরিবর্তনের প্রতীক্ষায় থাকে না। বরং সে নিজেরই বস্তুগত জগতে পরিবর্তন আনে এবং বাস্তব জগতের মানুষকে তার কল্পনারও উর্ধের জগতে পৌছিয়ে দেয়। সেই অদৃশ্য শক্তির পরশই জাদুকরদের মধ্যে এমন আমূল পরিবর্তন এনেছিলো। ফলে সমস্ত হুমকি ধমকি, শাসানি ও চোখ-রাঙানি তাদেরকে দমনে ব্যর্থ হয়েছে এবং তাদের ঈমান অটল অনড় ও অবিকৃত থেকেছে। কোরআন এখানেই এ দৃশ্যের যবনিকাপাত ঘটিয়েছে। পরবর্তী ঘটনার বর্ণনা আর দেয়নি। আসলে ঘটনার ভয়াবহতা চরম পর্যায়ে উপনীত হয়। এভাবেই ঘটনার মনস্তাত্তিক উদ্দেশ্য ও উপস্থাপনার শৈল্পিক সৌন্দর্য একব্রিত হয়। আর এটাই কোরআনের বিশেষ বাচনভঙ্গি, যা সে শৈল্পিক সৌন্দর্যের ভাষা দ্বারা ঈমানী চেতনাকে সম্বোধন করার কাজে প্রয়োগ করে । আর এ ক্ষেত্রে সে এমন সুষ্ঠু সমন্বয় সাধন করে, যা কোরআন ছাড়া আর কোথাও দেখা যায় না।(১) তবে তাফসীরের এই পর্যায়ে এই আলোড়ন সৃষ্টিকারী দৃশ্যের সামনে আমাদের ক্ষণেকের জন্যে হলেও থেমে চিন্তাভাবনা করা উচিত। চিন্তাভাবনা করলে আমরা নিম্নোক্ত শিক্ষাগ্তলো লাভ সর্বপ্রথম আমরা লক্ষ্য করি যে, রব্বুল আলামীন আল্লাহর প্রতি জাদুকরদের ঈমান আনাকে ফেরাউন নিজের সরকার ও রাজত্বের জন্যে হুমকি স্বরূপ মনে করেছে। কেননা এ ঈমানের ভিত্তি এবং তার সরকারের ভিত্তি সম্পূর্ণ পরস্পর বিরোধী । আমি আগেও বলেছি এবং আবারো বলছি যে, সর্বজগতের প্রতিপালক আল্লাহকে প্রতিপালক ও মনিব বলে মেনে নেয়া আর মানব জীবনের জন্যে আইনদাতা ও সর্বময় শাসনকর্তা হিসাবে আল্লাহর কোনো সৃষ্টিকে স্বীকার করে নেয়া- এ দুটো কাজের সমাবেশ ঘটানো কোনো একই ব্যক্তি, একই দেশ ও একই সরকারের পক্ষে সম্ভব নয়। কেননা প্রথমটা একটা স্বতন্ত্র স্বয়ংসম্পূর্ণ জীবন ব্যবস্থা এবং দ্বিতীয়টাও একটা স্বতন্ত্র জীবন ব্যবস্থা । এরপর আমরা লক্ষ্য করি যে, জাদুকরদের হৃদয় ঈমানের আলোতে উদভাসিত হওয়া এবং ঈমান আনাকে তারা নিজেদের জীবনের পরিপূর্ণ আদর্শিক রূপান্তর বলে মেনে নেয়ার পর তারা বুঝেছে যে, ফেরাউনের সাথে তাদের লড়াইটা হওয়ার একমাত্র কারণ এটাই যে, তারা বিশ্ব প্রতিপালকের ওপর ঈমান এনেছে। কেননা তাদের এভাবে ঈমান আনা ফেরাউনের রাজত্, সিংহাসন ও সরকারকে এবং তার কাছ থেকে ক্ষমতার ভাগ লাভকারী তার অধীনস্থ কর্মকর্তাদেরকে প্রচন্ড হুমকির সম্মুখীন করে। অন্য কথায় বলা যায়, ফেরাউনের খোদায়ী ও প্রতুত্ব-কর্তৃত্ব এবং পৌত্তলিক সমাজের সকল মূল্যবোধ ও কৃষ্টিকে হুমকির সম্মুখীন করে। লড়াইয়ের এ চরিত্র ও প্রকৃতি এমন প্রতিটি ব্যক্তির জানা ও বুঝা দরকার, যে আল্লাহর একক প্রতুত্ব প্রতিষ্ঠার আহবান জানায় । কেননা একমাত্র এই উপলব্ধিই এ মোমেনদেরকে (জাদুকরদেরকে) সকল বাধাবিপত্তি উপেক্ষা করার যোগ্য বানিয়েছিলো। তারা হাসিমুখে মৃত্যুর দিকে এগিয়ে যেতে পেরেছিলেন শুধু তাদের এই বিশ্বাসের জন্যেই যে, তারা বিশ্ব প্রতিপালকের প্রতি ঈমান আনয়নকারী এবং তাদের শক্র ফেরাউন তাদের সম্পূর্ণ বিপরীত ধর্মাবলম্বী । কেননা সে নিজের আইন বাস্তবায়নের জন্যে শক্তি প্রয়োগ ও জনগণকে জোরপূর্বক বশ্যতা স্বীকারকারী বানানোর মাধ্যমে বিশ্ব প্রতিপালকের প্রভুতৃকে অমান্য করেছে। কাজেই সে শক্ররা কাফেরদের দলভূক্ত। বস্তুত মোমেনরা যতোক্ষণ এই দুটো কথা বিশ্বাস না €১) “আত্‌ তাসওয়ীর্ুল ফান্নী ফিল কোরআন" (কোরআনের শিক্ষাগত সৌন্দর্য) দ্রষ্টব্য ///.09119021-0017

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।