ছাড়া আর কিছুতে খুশী হয় না। সে শক্রর কাছে সে ক্ষমা চায় না। কেননা সে তো একমাত্র এই আদর্শের কারণেই তার ওপর অত্যাচার নির্যাতন চালায় । “আমাদের প্রতিপালকের নিদর্শনাবলী যখন আমাদের কাছে এসে গেছে, তখন আমরা তার ওপর ঈমান এনেছি, এটাই আমাদের ওপর তোমার ক্ষোভের কারণ ।” লড়াইয়ের আসল লক্ষ্য কী ও কে, তা যে জানে, সে তার শক্রর কাছ থেকে নিরাপত্তার আশা করতে পারে না। সে শুধু বিপদে ও যুলুমে ধৈর্য ধারণ এবং মুসলমান অবস্থায় মৃত্যুই কামনা করতে পারে। “হে আমাদের প্রতিপালক, আমাদের ওপর ধৈর্য ঢেলে দাও এবং আমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যু দাও ।' ঈমান, স্থিরতা ও অটল প্রত্যয়ের সামনে স্বৈরশাসক নিরুপায় । স্বৈরশাসকরা মনে করে, তারা মানুষের দেহের ওপর যেমন কর্তৃত্ব করে, তেমনি তাদের মনের ওপরও কর্তৃত্ব করতে পারবে এবং দেহের ন্যায় মনের ওপরও যেমন.খুঁশী ক্ষমতা প্রয়োগ করতে পারবে। কিন্তু কার্যত তা পারে না। কেননা মানুষের মন শুধু আল্লাহর আদেশ দ্বারা নিয়ন্ত্রিত। আল্লাহ তায়ালা ছাড়া আর কারো কর্তৃত্ব তার ওপর চলে না। মন যখন আল্লাহর কাছে যেতে উদন্্রীব হয়, তখন স্বৈরশীসকরা আর কী করবে? মন যখন আল্লাহর আনুগত্যে অবিচল থাকে এবং শাসকদের কোনো জিনিসের প্রতি তার লোভ হয় না, তখন শাসকদের আর করণীয় কিছুই থাকে না। ফেরাউন ও তার দলবলের সাথে ঈমান আনয়নে অগ্রণী জাদুকরদের এই যে আপোষহীন বোঝাপড়াটা হলো, এটা মানবেতিহাসের এক গুরুতৃপূর্ণ ঘটনা । এটা এই দিক দিয়ে মানবেতিহাসের গুরুতৃপূর্ণ ঘটনা যে, এখানে জীবনের ওপর আদর্শের, দুঃখ কষ্টের ওপর দৃঢ়তার এবং শয়তানের ওপর মানুষের বিজয় সচিত হয়েছে। ' এটা মানবেতিহাসের গুরুতৃপূর্ণ ঘটনা এ জন্যে যে, এর মাধ্যমে সত্যিকার স্বাধীনতার জন্ম হয়েছে। স্বৈরশাসক ও বলদরশীদের বলপ্রয়োগের ওপর যখন আদর্শের জয় হয়। দেহের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী বস্তুগত শক্তি যখন অন্তরাত্বার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অক্ষম হয় এবং বস্তুগত শক্তি যখন হৃদয়ের ওপর শক্তি প্রয়োগে ব্যর্থ হয়, তখনই হৃদয়ে সত্যিকার স্বাধীনতার জন্ম হয়। এ ঘটনার মধ্য দিয়ে মানবেতিহাসে বস্তুগত শক্তিকে দেউলে ঘোষণা করা হয়েছে। কেননা এই মুষ্টিমেয় ক'জন জাদুকর, যারা একটু আগে বিজয়ের প্রতিদান হিসাবে পারিতোষিক ও সরকারের নৈকট্যও প্রার্থনা করছিলো, তারাই এখন ফেরাউনের ওপর নিজেদের শ্রেষ্ঠতৃ ঘোষণা করছে। তারাই এখন ফেরাউনের শাসানি ও চোখ রাঙানিকে বুড়ো আংগুল দেখাচ্ছে এবং ফেরাউনের শাস্তি ও শূলদন্ডকে ধৈর্যের সাথে হাসিমুখে গ্রহণ করছে। অথচ তাদের জীবনে বস্তুগত দিক দিয়ে কোনো পরিবর্তন আসেনি । তাদের আশপাশের পরিবেশেও কোনো নতুনত্ব আসেনি । পরিবর্তন যেটুকু এসেছে তা এসেছে কেবল তাদের অন্তরে । একটি অদৃশ্য শক্তির হালকা পরশ পেয়ে তাদের অন্তরে এই পরিবর্তন সূচিত হয়েছে। যে অদৃশ্য শক্তির পরশে একটি নক্ষত্র বিশাল সৌরমন্ডলের সাথে যুক্ত থাকে, একটি ঘূর্ণায়মান পরমাণু তার স্থির কেন্দ্রের সাথে সুদৃঢ় বন্ধনে আবদ্ধ থাকে, মরণশীল ব্যক্তি চিরন্তন ও শাশ্বত শক্তির সান্নিধ্যে পৌছে যায়, যে অদৃশ্য শক্তির পরশ একটি বোতাম টিপে দেয় ও তৎক্ষণাত অন্তরাত্মায় এক দুর্জয় শক্তির জোয়ার বয়ে যায়। বিবেক হেদায়াতের বাণী শুনতে পায়, দৃষ্টি আলোর প্রবাহ লাভ করে, যে শক্তির পরশ বস্তু জগতে ///.09119021-0017
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।