Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

শাসন প্রতিষ্ঠার আন্দোলন চলতে থাকলে সে দেশে স্বৈরাচারী শাসকদের শাসন ও কর্তৃত্ব স্থিতিশীলতা নিশ্চিত হতে পারে না। আল্লাহর আইনকে উৎখাত করে মানুষের ওপর থেকে আল্লাহর প্রতুত্ব ও সার্বভৌমত্বের বিলোপ সাধন করতে পারলেই স্বৈরশাসকদের রাজত্ব চালানো সন্তব হয়। তখন তারা নিজেদেরকে আল্লাহর আসনে বসিয়ে মানুষের জন্যে যেমন ইচ্ছা তেমন আইন রচনা করে এবং সেই আইন মেনে চলতে মানুষকে বাধ্য করে। আল্লাহর আইন ও মানুষের আইন সম্পূর্ণ ভিন্ন ভিন্ন দুটো ব্যবস্থা, যা এক সাথে চলতে পারে না। অনুরূপ আল্লাহর রচিত বিধান ও মানব রচিত বিধান সম্পূর্ণ পৃথক দুটো বিধান, যার একত্র হওয়া অসম্ভব । আইনদাতা হিসাবে মানুষ এবং আইনদাতা হিসাবে আল্লাহ তায়ালা সম্পূর্ণ, যাদের সহাবস্থান সন্ভব নয়। ফেরাউন ও তার দলবল এই সহজ সত্যটা জানতো । মূসা ও হারুনের পক্ষ থেকে বিশ্বপ্রভূর বিধানের প্রচার ও আহবানে তারা আগেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলো । আর এখন জাদুকররা সেজদায় পড়ে যাওয়া এবং বিশ্ব প্রতিপালক ও মৃসা হারূনের রবের ওপর ঈমান আনলাম বলে ঘোষণা করায় আরো বেশী ভয় পাওয়া ও আতংকিত হওয়া খুবই স্বাভাবিক । কেননা এই জাদুকররা পৌত্তলিক ধর্মের পুরোহিত ঠাকুর ছিলো। ফেরাউনকে তারাই রবের আসনে বসিয়েছিলো এবং ধর্মের নামে জনগণের প্রস্থ বানিয়েছিলো। তাদের এই আসকারা পেয়েই ফেরাউন এই ভয়াবহ ও হিংক্র হুমকি দিতে পেরেছিলো যে, এহেন নির্যাতন, লাগ্না ও গঞ্জনা আল্লাহদ্রোহী শ্বৈরশাসকদের চিরাচরিত স্বভাব । সত্যের বিরুদ্ধে যুক্তি প্রমাণ দিয়ে লড়তে অক্ষম হয়ে তারা এসব পন্থা অবলম্বন করে থাকে । সত্যের বিরুদ্ধে বাতিলের এগুলোই একমাত্র সম্বল । তবে মানুষের হৃদয় যখন ঈমানের বলে বলীয়ান হয়, তখন সে সকল পার্থিব শক্তির ওপর বিজয়ী হয়। আল্লাহদ্রোহী স্বৈরশাসকদের যুলুমকে সে অবজ্ঞা করে। জীবনের ওপর তার আদর্শ জয়ী হয় এবং চিরস্থায়ী জীবনের দিকে লক্ষ্য রেখে সে ক্ষণস্থায়ী জীবনের সকল দুঃখ-কষ্টকে উপেক্ষা করে। সে তখন এ প্রশ্ন নিয়ে মাথা ঘামায় না যে, তার জন্যে কোনটা গ্রহণযোগ্য ও কোনটা পরিত্যাজ্য! কিসে ক্ষতি ও কিসে লাভ! পথে তার কী কী বাধা বিদ্ব ও দুঃখ কষ্টের সম্মুখীন হতে হবে এবং কী কী ত্যাগ স্বীকার করতে হবে! কেননা গন্তব্য তার সামনে উজ্জ্বল হয়ে ভাসতে থাকে । তাই সে পথের কোনো জিনিসের দিকেই তাকায় না। “জাদুকররা বললো, আমরা আমাদের প্রতিপালকের কাছেই ফিরে যাবো । আমাদের কাছে আমাদের প্রতিপালকের নিদর্শন যখন এসে গেছে, তখন তার ওপর ঈমান এনেছি, এটাই আমাদের ওপর তোমার ক্ষোভের একমাত্র কারণ । হে আমাদের প্রভু! আমাদের ওপর ধৈর্য ঢেলে দাও এবং আমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যু দাও।' (১২৫-১২৬) বস্তুত, এ হচ্ছে আসল অটল ও অনড় ঈমান । এ ঈমান কারো কাছে নতি স্বীকারও করে না। কারো সাথে আপোষও করে না। এ ঈমান শেষ পরিণতি নিয়েই সত্ুষ্ট থাকে । মাঝপথের দুঃখ কষ্ট তাকে বিচলিত করে না। আপন প্রতিপালকের কাছে ফিরে যাওয়ার বিশ্বাস তাকে তার নৈকট্য লাভে আকৃষ্ট ও আশ্বস্ত করে। “তারা বললো, আমরা আমাদের প্রতিপালকের কাছে ফিরে যাবো ।” যে ব্যক্তি স্বৈরশক্তির সাথে মোমেনের লড়াইয়ের প্রকৃতি জানে, সে জানে যে, এটা আসলে আদর্শের লড়াই। তাই সে আপোষ করে না ও নতি স্বীকার করে না। যে শক্র আদর্শ ত্যাগ করা ///.091019021-0017

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।