Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

তা জাদু কিনা এবং মানুষের ক্ষমতার আওতাভুক্ত না আওতার বাইরে । যে ব্যক্তি নিজের বিদ্যায় পারদর্শী ওই বিদ্যার আওতাধীন কোনো তত্ত্ব ও তথ্য যখনই তার সামনে উদ্ঘাটিত হবে, তখন তা মেনে নেয়ার যোগ্যতা তার মধ্যেই সর্বাধিক পরিমাণে থাকে । কেননা সেই তত্ব ও তথ্য বুঝবার ক্ষমতা তার মধ্যেই অপেক্ষাকৃত বেশী থাকে । যারা ওই বিদ্যায় তেমন পারদর্শী নয় বরং অল্প স্বল্প জ্ঞান রাখে । তাদের মধ্যে এই যোগ্যতা তেমন একটা থাকার কথা নয়। এ কারণেই জাদুকররা যেখানে একটু আগেই হযরত মৃসাকে চ্যালেঞ্জ দিচ্ছিলো, সেখানে সম্পূর্ণ রূপে আত্মসমর্পণ করে বসলো। কেননা তারা সত্যের সুনিশ্চিত ও অকাট্য প্রমাণ নিজেদের বিবেকের কাছ থেকেই পেয়ে গিয়েছিলো । পক্ষান্তরে স্বৈরাচারী ও স্বেচ্ছাচারী তাগুতী শক্তিগুলো বুঝতেই পারে না কখন কিভাবে সত্যের আলো মানুষের অন্তরে প্রবেশ করে । কিভাবে মানুষের মনে ঈমানের প্রেরণা সৃষ্টি হয় এবং কিভাবে প্রত্যয়ের উত্তাপে হৃদয় গলে যায়। তারা দীর্ঘকাল মানুষকে দাসদাসীর মতো খাটাতে খাটাতে ভেবে বসে যে, মানুষের মনকে যেমন খুশী ঘুরানো ফেরানোর ক্ষমতা তাদের পুরোপুরি করায়ত্ত। অথচ হাদীসে আছে যে, মানুষের মন আল্লাহর দুটো আংগুলের মধ্যে থাকে, তা দিয়ে তিনি মনকে যেমন খুশী ঘোরান। এ জন্যেই ফেরাউন জাদুকরদের ঈমান আনার আকম্বিকতায় ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। সে ঘুণাক্ষরেও এর কোনো আভাস ইংগিত পায়নি । ফেরাউনের কাছে আরো ভয়ংকর অপ্রত্যাশিত ঘটনা ছিলো জাদুকরদের সেজদা দিয়ে তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ । কেননা তারা শুধু জাদুকর ছিলো না, মন্দিরগুলোর পুরোহিতও ছিলো । তাদেরকে সমবেত করাই হয়েছিলো মূসা ও হারনের দাওয়াতকে নস্যাত করার জন্যে। সেই হারুন ও মূসার আল্লাহর কাছে আত্মসমর্পণের আকস্থিকতায় ফেরাউনের মসনদ কেঁপে উঠেছিলো । মসনদ ও শাসন ক্ষমতা হলো স্বৈরশাসকদের জীবনের সব কিছু । এই দুটোকে রক্ষা করার জন্যে তারা যে কোনো অপরাধ অকাতরে করতে পারে। “ফেরাউন বললো, আমি অনুমতি দেয়ার আগেই তোমরা ঈমান এনে ফেললে! নিসন্দেহে এটা তোমাদের চক্রান্ত । শহরের অধিবাসীদেরকে তাড়িয়ে দেয়ার জন্যেই তোমরা এ চক্রান্ত তোমাদের সবাইকে আমি শূলে চড়াবো।” (আয়াত ১২৩,১২৪) এভাবেই “আমার অনুমতি দেয়ার আগেই তোমরা ঈমান এনে ফেললে ।' ভাবখানা এই যে, তাদের অন্তর কখন সত্যের জন্যে উন্মুক্ত হয়ে যাবে, সে জন্যেও ফেরাউনের অনুমতি নেয়া জরুরী । অথচ এর ওপর ওই জাদুকরদের নিজেদেরও নিয়ন্ত্রণ নেই। ঈমানের আলোতে তাদের আত্মা উদ্ভাসিত হবে এবং তাদের হৃদয় প্রকম্পিত হবে । এর ওপর তাদের নিজেদেরই হাত নেই। অথচ এ ব্যাপারে নাকি ফেরাউনের অনুমিত নেয়া দরকার ছিলো । অন্তরের অন্তস্তল থেকে যে দৃঢ় প্রত্যয় সৃষ্টি হয়েছে, তাকে জোর পূর্বক দমন করা নাকি তাদের কর্তব্য ছিলো। আসলে ফেরাউন ছিলো এক নিবেধি অথচ অতি মাত্রায় দান্তিক স্বৈরাচারী । তার প্রকম্পিত গদি ও হুমকির সম্মুখীন সিংহাসন নিয়ে সে বেসামাল হয়ে পড়েছিলো । তাই বলেছিলো: “নিশ্চয়ই এ তোমাদের প্রধান জাদু শিক্ষক' । আসলে সমস্যাটা খুবই পরিস্কার । মূসা (আ.) যে বিশ্বপ্ভুর প্রতি ঈমান আনার দাওয়াত দিয়েছেন, তাতেই ফেরাউন ভয়ে অস্থির হয়ে পড়েছিলো । কেননা কোনো দেশে আল্লাহর আইন ও ///.091190781-0017

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।