আকফগসীল কী বিশাব্পিশল কোনলআন তবে কোরআনের এ আয়াত আমাদের কাছে একটা বিষয় আকম্মিকভাবে উপস্থাপন করে হযরত মূসার মতো আমাদেরকেও হতবাক করে দেয়। আত্মবিশ্বাস ও বেপরোয়া ভাবটি যখন আমাদের দৃষ্টিগোচর, ঠিক সেই সময় আমাদের সামনে নিপুণ ও দক্ষ জাদুর ভীতিকর উপস্থাপনা আমাদেরকে হতবাকও করে দেয়, “তারা যখন জাদু নিক্ষেপ করলো, তখন তারা মানুষের চোখের ওপর জাদু করলো, তাদেরকে আতংকিত করলো এবং এক ভয়ংকর জাদু দেখালো ।” কোরআন নিজেই যখন তাকে “ভয়ংকর জাদু বলেছে, তখন এ থেকেই আমরা বুঝে নিতে পারি যে, জাদুটা কেমন ছিলো .। আমরা এও জানতে পারছি যে, তারা “মানুষের চোখের ওপর জাদু করেছিলো" এবং তাদের মধ্যে আতংকের সৃষ্টি করেছিলো, যাতে জাদুটা কেমন ছিলো, তা ধারণা করতে পারি। “ইসতারহাবা” শব্দটা যেন পরিস্থিতির ছবি এঁকে দিয়েছে । অর্থাৎ জাদুকররা দর্শকের মধ্যে আতংক সৃষ্টি করেছিলো । সূরা তোয়াহার অন্য একটি আয়াত থেকে আমরা জানতে পারি যে, হযরত মুসা মনে মনে ভয় পেয়ে গিয়েছিলেন। এ থেকেও আমরা কল্পনা করতে পারি যে, জিনিসটা কি ধরনের ছিলো । কিন্তু এর পরপরই আর একটি অতর্কিত ঘটনা ফেরাউন, তার লোকজন, জাদুকর ও পুরোহিতরা এবং জাদু প্রদর্শনের বিশাল ময়দানের দর্শকদেরকে হতভম্ব করে দেয়। “আর আমি মূসাকে ওহী যোগে বললাম যে, হে মৃসা, তোমার লাঠিটা ফেলে দাও । লাঠিটা ফেলে দেয়া মাত্রই তা জাদুকরদের বানানো জিনিসগুলোকে গিলে খেয়ে নিক্ষেপ করো । সত্য প্রতিষ্ঠিত হয়ে গেলো এবং জাদুকরদের জাদু বৃথা গেলো । জাদুকররা সেখানে পরাজিত হলো এবং তারা লাঞ্কিত হলো ।' (আয়াত ১১৭, ১১৮, ১১৯) বস্তুত বাতিল এভাবেই চোখ ধাধিয়ে দেয়, চোখের ওপর জাদু করে এবং অন্তরে ভীতির সঞ্চার করে। আর মানুষকে ধারণা দেয় যে, সে বিজয়ী হতে যাচ্ছে এবং সে বিজীয় হয়ে বিরোধীদেরকে নিশ্চিহ্ন করে দেবে । অথচ বাতিল শান্ত, ভাবগন্তীর ও আত্মবিশ্বাসী সত্যের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে এমনভাবে ধ্বংস হয়, যেমন পানির সংস্পর্শে এসে আগুন নিভে যায়। এই সংঘর্ষে প্রমাণিত হয় যে, বাতিলের চেয়ে সত্যের ওযন বেশী, ভিত্তি মযবৃত এবং শেকড় গভীর। এখানে কোরআনের ভাষা থেকে এই ধারণা পাওয়া যায়। এতে সত্যকে একটা ভারী বাস্তবতা হিসাবে চিত্রিত করা হয়েছে। “সত্য প্রতিষ্ঠিত হয়ে গেলো' অর্থাৎ সত্য স্থিতিশীল ও টেকসই হলো এবং সকল অসত্য অপসৃত ও অস্থিত্হীন হয়ে গেলো । “জাদুকরদের সকল জাদু বৃথা হয়ে গেলো” অর্থাৎ বাতিল পরাজিত, লাঙ্কিত, ও স্তিমিত হয়ে গেলো । অথচ একটু আগে তা কতো প্রতাপই না দেখাচ্ছিলো এবং মানুষের চক্ষুকে কিভাবে ঝলসে দিচ্ছিলো, “তারা সেখানে পরাজিত হলো ও লাঞ্চিত হলো ।' কিন্তু আকন্মিকতায় হতচকিত হওয়ার পালা তখনো শেষ হয়নি। আরো একটা বিস্বয় বরং বৃহত্তম বিস্বয় তখনো বাকী ছিলো। সেটি হলো, “জাদুকররা সেজদায় পড়ে গেলো । তারা বললো, বিশ্ব প্রতিপালক, মূসা ও হারূনের প্রতিপালকের ওপর আমরা ঈমান আনলাম ।'(আয়াত ১২০, ১২১, ১২২) এ অবস্থাটাকে বলা যায় বিবেকের অভ্যন্তরে সত্যের বিপ্রব। স্বায়ুমন্ডলে আলোর ঝলকানি এবং সত্য, আলো ও বিশ্বাস লাভের জন্যে প্রস্তুত হৃদয়ের সত্যের পরশ লাভ। একথা বলাই বাহুল্য যে, জাদুকররা তাদের জাদুবিদ্যা সম্পর্কে সবচেয়ে ব্যাপক ও সৃন্ধু গুণের অধিকারী হওয়াই স্বাভাবিক । তারাই ভালো জানে যে, জাদুর ক্ষমতা কতখানি । মূসা (আ.) যে জিনিস দেখিয়েছেন, //4.09119021-0017
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।