আহবান দ্বারা বাতিলের গদিকে হুমকির সম্মুখীন করেছে, তাদের মোকাবেলায় এ শতাব্দীর স্বৈর শাসকরা হঠকারিতা, হিংস্রতা ও যুলুম নির্যাতনে ফেরাউনকেও হার মানিয়েছে । ফেরাউন জাদুর মোকাবেলা জাদু দিয়ে করেছে। কিন্তু এ যুগের ফেরাউনরা শান্তিপূর্ণ আহবান ও প্রচারণার মোকাবেলা করে কামান ও মেশিনগান দিয়ে । এরপর ফেরাউন জাদুকরদের সমবেত করার জন্যে কি কি ব্যবস্থা নিল, তা কোরআন আর উল্লেখ করে না এবং প্রথম দৃশ্যটা উহ্য রাখে, যা পরবর্তী দৃশ্য দ্বারা বুঝা যায়। কেসসা কাহিনী বর্ণনার ক্ষেত্রে এটী কোরআনের এক চমকপ্রদ বাচনভগি। যেন এটা একটা চোখে দেখা ঘটনা, তাই শোনার প্রয়োজন নেই ।(১) জন্যে পুরস্কারের ব্যবস্থা থাকবে তো। ফেরাউন বললো, হাঁ, উপরস্ত তোমরা ঘনিষ্ঠ জনদের অন্তর্ভুক্ত হবে ।' (আয়াত ১১৩-১১৪) বস্তৃত তারা ছিলো ধর্মীয় পৌরহিত্য ও জাদু উভয়টাতেই পেশাদার । উভয়টাতেই তাদের লক্ষ্য হলো পুরস্কার । পেশাদার ধর্মাচারী তথা ধর্ম-ব্যবসায়ীদের কাজই হলো বিজয়ী তাগৃতী শক্তি ও ক্ষমতাসীন বাতিল শক্তির সেবাদাসগিরি করা ৷ যখনই পরিস্থিতি ও পরিবেশ একনিষ্ঠ আল্লাহর দাসত্ব ও আনুগত্য এবং আল্লাহর সর্বময় কর্তৃতৃ ও প্রভৃত্ প্রতিষ্ঠার প্রতিকূল হয়ে পড়ে এবং তাগৃতী বাতিল শক্তির শাসন আল্লাহর আইনের শাসনের স্থলাভিষিক্ত হয়, তখন তাগুতী শক্তি এই সব ধর্ম-ব্যবসায়ীর মুখাপেক্ষী হয়ে পড়ে । এই ব্যবসায়ের জন্যে ক্ষমতাসীন বাতিল শক্তির সাথে তাদের আপোস রফা হয়ে যায় এবং উভয়ে পরস্পরের স্বার্থ রক্ষা -করে। ধর্ম-ব্যবসায়ীরা ধর্মের নামে আল্লাহদ্রোহী শাসকের ক্ষমতাকে জায়েয বলে স্বীকৃতি দেয়, আর শাসক তাদেরকে এর বিনিময়ে দেয় অর্থ ও ঘনিষ্ঠ জনের মর্যাদা। ফেরাউন জাদুকরদেরকে আশ্বাস দিয়েছিলো যে, তাদের জাদুর জন্যে তারা পুরস্কার ও সমতাটের নৈকট্য দুটোই পাবে । এ দ্বারা তাদেরকে বাড়তি প্রলোভন দেয়া হয়েছে, যাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে তারা বিজয় ছিনিয়ে আনতে পারে । কিন্তু ফেরাউন স্বয়ং এবং জাদুকররা আদৌ জানতো না যে, ব্যাপারটা পেশাদারী দক্ষতা ও নৈপুণ্যের ওপর নির্ভরশীল ছিলো না । ব্যাপারটা ছিলো মোজেযার, রেসালাতের এবং সর্বোচ্চ ও অজেয় শক্তির সাথে সংযোগের । এটা জাদুকররা ও স্বৈরশাসক ফেরাউন উভয়েরই আয়ন্তের বাইরে । ূ্ জাদুকররা পুরস্কারের ব্যাপারে নিশ্চিত এবং ফেরাউনের ঘনিষ্ঠ জন হওযার ব্যাপারে আশ্বস্ত হয়ে মূসা (আ.)-কে চ্যালেঞ্জ দিলো। এরপর তারা তাদের জন্যে আল্লাহর বরাদ্দকৃত এক অকল্পনীয় সৌভাগ্য এবং অপ্রত্যাশিত পুরস্কার লাভ করলোঃ “তারা বললো,. ওহে মূসা, হয় আপনি ফেলুন (জাদুর খেলা) নচেত আমরা ফেললাম ৷ মূসা (আ.) বললেন, ঠিক আছে, তোমরাই ফেলো ।......... (আয়াত ১১৫-১১৬) জাদুকরদের মূসা (আ.)-কে প্রথমে জাদু দেখানোর সুযোগ দানের মধ্য দিয়ে একদিকে যেমন চ্যালেঞ্জটা স্পষ্ট হয়েছে, অপরদিকে তেমনি তাদের জাদুর ওপরও বিজয় লাভের ক্ষমতার ওপর তাদের আত্মবিশ্বাস ফুটে ওঠে । পক্ষান্তরে মুসার 'তোমরাই ফেলো" এই বলে পাল্টা চ্যালেঞ্জ দেয়া দ্বারা তার আত্মবিশ্বাস ও বিজয়ের ব্যাপারে নিশ্চিন্ত ভাব প্রকাশ পায়। এরূপ একটা শব্দ দ্বারা এতো ব্যাপক মনোভাব প্রকাশ করা একমাত্র কোরআনেরই বৈশিষ্ট্য ৷ (২) €১) আমার লেখা “আত্ তাসওয়ীরুল ফান্নী ফিল কোরআন” দেখুন। (২) “আত্ তাসওয়ীরুল ফান্নী ফিল কোরআন: দ্রষ্টব্য । ///.091019021-0017
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।