Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

এভাবেই ফেরাউন ও তার তল্লিবাহকরা হযরত মৃসার দাওয়াতের ফল কতো ভয়াবহ হতে পারে তা বুঝতে পেরেছিলো। প্রত্যেক যুগের স্বৈরশাসকরাই তা বুঝতে পারে । যখন রসূল (স.) আরবের জনসাধারণকে আল্লাহ ছাড়া আর কোনো মা'বুদ নেই এবং মোহাম্মাদ (স.) আল্লাহর রসূল এই মর্মে সাক্ষ্য দেয়ার আহবান জানালেন, তখন আহ্বানটা শুনে একজন আরব স্বতক্কুর্তভাবেই বলে উঠলো, 'রাজ-রাজড়াদের কাছে এ আহবান অবাঞ্থিত।' তার কথা শুনে আর _. “মোহাম্মাদের এ দাওয়াত বাস্তবায়িত হলে আরব ও অনারব গোটা দুনিয়াবাসী আমাদের সাথে যুদ্ধ করতে ছুটে আসবে ।' এই উভয় ব্যক্তি রসূলের (স.) দাওয়াতের মর্ম বুঝতে পেরেছিলো। তারা বুঝেছিলো যে, আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো মাবুদ নেই- এ কথা বলার মানেই হলো আল্লাহর আইন বাদে অন্য কোনো আইন ও বিধান বলে দেশ শাসনকারীদের বিরুদ্ধে বিদ্বোহ | করা- চাই এ শাসকরা আরবই হোক বা অনারবই। এই আরবদের অনুভূতিতে লা-ইলাহা ইল্লাল্লাহ কথাটার যথেষ্ট গুরুত্ব ছিলো । কেননা তারা তাদের ভাষার অর্থ ভালোভাবেই বুঝতো | লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই) কথাটা যে ব্যক্তি এবং যে জাতি বুঝে-শুনে বলবে, সেই ব্যক্তির মনমগযে ও সেই জাতির দেশে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইনের প্রতি ভক্তি ও বিশ্বাস থাকতে পারে না। তা থাকলে আল্লাহর সাথে আরো অনেক মা"বুদ মানা অনিবার্ধ হয়ে দীড়ায়। একজন সাধারণ আরব এটাই বুঝতো । আজকের যুগে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবী করে, তারা আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো মা'বুদ নেই- কথাটার অর্থ যেমন বুঝে আরবরা তেমন বুঝতো না। আজকের মুসলমানদের বুঝ খুবই অসম্পূর্ণ ও দুর্বল । সাক ওপভি জাদুকলদেক্স ঈমান আনা এভাবেই ফেরাউনের সম্প্রদায়ের প্রধানরা ফেরাউনের সাথে পরামর্শ করার সময় বললো, 'এতো একজন দক্ষ জাদুকর ।.......... অতপর তারা যে সিদ্ধান্তে উপনীত হলো তা হলো, “তারা বললো, তাকে ও তার ভাইকে একটু অবকাশ দাও । আর নগরে নগরে সংগ্রাহকদেরকে পাঠাও । যেন তারা তোমার কাছে সকল সুদক্ষ জাদুকরকে নিয়ে আসে ৷ (আয়াত ১১১-১১২) সেকালে মিসরের মন্দিরে মন্দিরে অসংখ্য ব্রাহ্মণ পুরোহিত,ঞ্ীকতো । তারাই আবার পেশাদার জাদুকরও ছিলো। আসলে সকল যুগের পৌত্তলিক ধর্মেই জাদুর সাথে ধর্মের অংগাংগি সম্পর্ক ছিলো। ধর্মীয় পুরোহিত ঠাকুররা এবং মন্দিরগুলো ছিলো জাদুর রক্ষক। আর এই কারণেই তথাকথিত 'ধর্মতান্তিকেরা' জাদুকে ধর্মের ক্রমবিকাশের একটি পর্যায় বলে মনে করে। এই ধর্মতাত্তিকদের মধ্যে যারা নাস্তিক, তারা আরো এক ধাপ এগিয়ে বলে থারক যে, জাদুর মতো ধর্মও একদিন বাতিল হয়ে যাবে। বিজ্ঞান জাদুর ন্যায় একদিন ধর্মেরও বিলোপ সাধন করবে। এভাবে “বিজ্ঞান'-এর দোহাই দিয়ে তারা আরো অনেক প্রলাপোক্তি করে থাকে। ফেরাউনের সম্প্রদায়ের শীর্ষ ব্যক্তিবর্গ এই সিদ্ধান্তে উপনীত হলো যে, ফেরাউনের উচিত মূসাকে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অবকাশ দেয়া এবং দেশের বিভিন্ন অঞ্চলে লোক পাঠিয়ে বড় বড় জাদুকরদেরকে সমবেত করা, যাতে মূসার জাদুকে অনুরূপ জাদু দিয়ে মোকাবেলা করা যায়। ফেরাউনের ম্বের শাসন সম্পর্কে যতো তথ্যই এ যাবত পাওয়া গেছে, তাতে বলা যায় যে, সে তার এই কাজটিতে বিংশ শতাব্দীর বহু স্বৈরশাসকের চেয়ে কম স্বৈরাচারীতার পরিচয় দিয়েছে। এ শতাব্দীতে যারা আল্লাহর আইনের শাসন প্রবর্তনের আহবান জানাচ্ছে এবং এই বিপজ্জনক //4.091190781-0017

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।