Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

দেখানো হয়েছে, সে বিষয়ে সতর্ক না হলে প্রায় সময়েই এহেন কাফেলার ভাগ্যে দারুণ বিপর্যয় নেমে আসে যা তাদেরকে ওলট-পালট করে ধরাপৃষ্ঠ থেকে মুছে দেয়- এমন ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে অহংকারী ও না-ফরমান যাত্রীদের কপালে। এর সাথে সূরা দুটির মধ্যে বড় ও উল্লেখযোগ্য সাদৃশ্য হচ্ছে- সূরা দুটির উভয়ই মন্ধায় অবতীর্ণ । আর সম্ভবত এ পর্যায়ে সৃূরাটির বাস্তব কর্মসূচী ও উদ্দেশ্য সম্পর্কে উল্লেখ করে নিলে সূরাটির অধ্যয়ন করা এবং এর মধ্যে আলোচিত আকীদার বিষয়বস্তু বুঝা সহজ ও সুন্দর হবে, আর এ মহান আকীদা মানুষের ইতিহাসের প্রোতধারায় কি পরিবর্তন এনেছে তাও হৃদয়ংগম করা সহজ হবে। অবশ্য এটা ঠিক যে, মানবেতিহাসের মধ্যে এই আকীদার কাহিনীটি কি পরিবর্তন সাধন | করেছে, প্রধানত সূরাটি সে কথা পেশ করেনি এবং সৃষ্টির সূচনা থেকে নিয়ে এর প্ররিসমাপ্তি পর্যন্ত মানুষকে কি কি পর্যায় অতিক্রম করতে হবে সে বিষয়েও তেমন কোনো কিছু জানায়নি ।:শুধু জানিয়েছে পর্শায়ক্রমে সংঘটিত ঘটনাবলী, তাও অনেকটা কেসসা বর্ণনার পদ্ধতিতে । অবশ্য, জাহেলিয়াতের সাথে সংঘর্ষের কথা দৃঢ়তার সাথে জানিয়েছে । এরপর সৃরাটির বিভিন্ন দৃশ্য ও | গ্রহণযোগ্য বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। আর এই সমস্ত দৃশ্য ও পদক্ষেপের বর্ণনা ওইসব মানুষের কাছে তুলে ধরা হয়েছে সরাসরি যারা আল কোরআনের আহ্বান পাচ্ছিলো ৷ কোরআনুল করীম তাদের সামনে অতীতের ওইসব দীর্ঘ কাহিনী তুলে ধরছে- যার বর্ণনা মনে গভীর রেখাপাত করে । তাদেরকে সম্বোধন করে পবিত্র গ্রন্থ যখন কথা বলতে শুরু করেছে, তখন কখনও তাদেরকে উপদেশ দিয়েছে অথবা না-ফরমানীর কারণে আযাবের ভয় দেখিয়েছে । তাদেরকে একথাও বুঝিয়ে দেয়া হয়েছে যে তারা যে মত ও পথের ওপর রয়েছে তা পরিত্যাগ না করলে তাদের সাথে রসূল ও তার সংগী-সাথীদের সংঘর্ষ অনিবার্য এবং এ সংঘর্ষ শেষে তাদের ওপর ভয়ানক শাস্তি নেমে আসবে । জানানো হচ্ছে যে, এ শাস্তির মধ্যে অবশ্যই তাদেরকে পড়তে হবে যাদেরকে আল কোরআন সত্যের দিকে উদাত্ত আহ্বান জানিয়েছে এবং যারা এ আহ্বানকে জেনে বুঝে প্রত্যাখ্যান করেছে । আর তাদের সত্য বিরোধিতার কারণে এ শাস্তি তাদের ওপর নেমে আসবে মানজীবন শেষে সীমাহীন পরকালীন জীবনে এবং সত্য জানা সত্তেও তাতে সাড়া না দেয়ায় পরিশেষে এরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। আল কোরআনে বর্ণিত ঘটনাবলীর উদ্দেশ্য হচ্ছে ওই ঘটনার মাধ্যমে কোনো একটি বাস্তব | পরিস্থিতির মোকাবেলা করা । আর সত্য প্রতিষ্ঠার অর্থই হচ্ছে কোনো মিথ্যাকে দূরীভূত করা । জীবন্ত সমাজেই কোনো জীবন্ত আন্দোলন গড়ে ওঠে। সুখী-সমৃদ্ধিশীলী সমাজ গড়ার কাজের জন্যেই ইসলামের আন্দোলন । সুতরাং শুধু দর্শন ও চিন্তা ভাবনার উন্মেষ ঘটানোর জন্যেই ইসলামের আন্দোলন সৃষ্টি হয়নি, অথবা কোনো ঘটনার বর্ণনা অযথা শুধু গল্প বলার উদ্দেশ্যেই করা হয়নি বা কোনো সাহিত্য সৃষ্টির জন্যেও তা বলা হয়নি! অতীতের না-ফরমান জাতিসমূহের প্রতি আল্লাহর পক্ষ থেকে যেসব গযব নেমে এসেছিলো আল কোরআনে তার বর্ণনার উদ্দেশ্য হলো সন্ধিংসুদের উপদেশ দান এবং হঠকারী জাহেল ও ক্ষমতাগৰ্বা ইসলাম দুশমনদেরকে সতর্ক করা । এই উদ্দেশ্যকে কেন্দ্র করেই আল কোরআনের এসব ঘটনাবলীর অবতারণা । ঘটনার আলোকে আন্দোলনের সূচনা-বিন্দুকে কেন্দ্র করে যেমন কথা বলা হয়েছে তেমনি কথা বলা হয়েছে পরিসমাপ্তি বা পরিণতিকে কেন্দ্র করে। ইতিহাসের এসব কেসসাসমূহ। এসব জাতির মধ্যে মূসা (আ.)-এর জাতির ঘটনাটি এসেছে সবচেয়ে বিষদভাবে। ///.109119021-0017

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।