Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

সাদা নয়। আসলে এটা ছিলো একটা মোজেযা বা অলৌকিক ঘটনা । হাতটা আবার পকেটে চুকালেই আগের মতো শ্যাম বর্ণ ধারণ করলো । উল্লেখ্য যে, হযরত মৃসা শ্যাম বর্ণের মানুষ ছিলেন। যা হোক, এটি ছিলো মুসার এই দাবীর সত্যতার প্রমাণ যে, “আমি বিশ্ব প্রতিপালকের প্রেরিত রসূল ।" তবে এই ভয়ংকর দাবীর কাছে কি ফেরাউন ও তার দলবল আত্মসমর্পণ করতে পারে বিশ্ব প্রতিপালকের প্রভূত কি তারা মেনে নিতে পারে? যদি মেনে নেয়, তাহলে ফেরাউনের সিংহাসন, রাজমুকুট, রাজ্য ও সরকার কিসের ওপর টিকে থাকবে? কিসের ওপর টিকে থাকবে ফেরাউনের অনুসারী, ফেরাউনের প্রশাসন? বিশ্ব প্রতিপালক যদি আল্লাহই হয়ে থাকেন, তাহলে এ সব টিকবে কী করে? আল্লাহ তায়ালা যদি বিশ্ব প্রতিপালক" হন, তা হলে আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন অনুযায়ী শাসন চলবে না এবং আল্লাহর নির্দেশ ছাড়া আর কারো নির্দেশের আনুগত্য করা যাবে না। তখন, ফেরাউনের আইন ও শাসন কোথায় যাবে? সে তো আল্লাহর আইন মানে না এবং তার নির্দেশের তোয়াক্কা করে না। দেশবাসীর প্রভু ও মনিব যদি আল্লাহ তায়ালা হয়, তাহলে তাদের তো অন্য কোনো প্রভু ও মনিব থাকবে না, যার আইন, বিধান ও শাসনের আনুগত্য করা যাবে? দেশবাসী . কেবল তখনই ফেরাউনের আইন ও শাসন মেনে চলবে, যখন ফেরাউন তাদের প্রভূ ও মনিব. হবে । যে ব্যক্তি নিজের আইন ও আদেশ দ্বারা মানুষকে শাসন করে, সেই মানুষের রব" তথা প্রতিপালক, প্রভু ও মনিব। তখন জনগণ তারই দ্বীনের অনুসারী বলে বিবেচিত হবে, চাই সে যে-ই হোক না কেন। | | কোনো আল্লাহদ্রোহী স্বৈরাচারী তাগুত এভাবে, এতো দ্রুত ও এতো সহজে আত্মসমর্পণ করতে পারে না এবং নিজের শাসন ক্ষমতার বিনুত্তি ও নিজের রাজত্রে অবসান মেনে নিতে পারে না। মূসার ঘোষিত মহাসত্যের অর্থ বুঝতে ফেরাউন ও তার দলবল ভুল করেনি। বরং তা খোলাখুলিভাবে ব্যক্ত করেছে। তবে এর বিপজ্জনক সন্তাব্য ফলাফলের দিকে দৃষ্টি ফিরিয়ে দেয়ার মাধ্যমেই তা ব্যক্ত করেছে। মুসাকে একজন দক্ষ জাদুকর বলে অভিযুক্ত করে জনগণের দৃষ্টি অন্য দিকে ফেরানোর চেষ্টা করেছে ফেরাউন ও তার দলবল । “ফেরাউনের সম্প্রদায়ের প্রধানরা বললো, এতো (মূসা) একজন দক্ষ জাদুকর । এ তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এখন তোমরা কী পরামর্শ দেবে? (আয়াত ১০৯-১১০) মূসার ঘোষিত মহাসত্যের অর্থাৎ তাওহীদ তত্র অনিবার্ধ ভয়াবহ ফলটা স্পষ্ট করেই জানিয়ে দিলো ।.সে ফলটা হলো দেশ থেকে বহিষ্কৃত হওয়া, ক্ষমতা ও গদি হাতছাড়া হয়ে যাওয়া, শাসন ব্যবস্থা বিলুপ্ত হয়ে যাওয়া বা সরকার উৎখাত হয়ে যাওয়া । আধুনিক যুগের ভাষায় বিষয়টি এভাবেই ব্যক্ত করা হয়। যমীন আল্লাহর । বান্দারাও আল্লাহর । কাজেই আল্লাহর যমীনে যখন সার্বভৌম ক্ষমতা আল্লাহর কাছে ফিরিযে দেয়া হবে, তখন সেখান থেকে আন্লাহর আইনের পরিবর্তে অন্য কোনো আইন দ্বারা শাসনকারীরা স্বৈরাচারীরা উৎখাত হবেই। যারা নিজেদের মনগড়া আইন ও বিধানের জোরে মানুষকে গোলাম বানিয়ে নেয় এবং তাদের ওপর প্রভূত চালায়, তাদেরকে সেখান থেকে পাততাড়ি গুটাতে হবেই । যে সব তল্লিবাহক শাসকদের দয়ায় বড় বড় পদ ও চাকরি হস্তগত করে এবং তারা জনগণকে শাসকদের গোলামে পরিণত করার কাজে ব্যস্ত থাকে, তাদের ওই সব পদ ও চাকরি না ছেড়ে গত্যন্তর থাকবে না। ///.091190781-0017

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।