আল্লাহকে সারা বিশ্বের রব বা প্রতিপালকও ঘোষণা করা হবে, আবার আল্লাহ তায়ালা ছাড়া বিশ্বের অন্য কারো কাছে নতি স্বীকার ও আনুগত্যও করা হবে এটা অসন্ভব। আল্লাহকে বিশ্বের সার্বভৌমত্বের মালিক বলে ঘোষণা করা হবে, আবার মানুষের ওপর অন্য কেউ নিজের আইন দিয়ে শাসনও করবে এটা অকল্পনীয় । যারা মানুষের তৈরী আইনের আনুগত্য করে অর্থাৎ আল্লাহ মুহূর্তের জন্যেও মুসলমান নয় । যারা আল্লাহ তায়ালা ছাড়া অন্য কাউকে সার্বভৌম শাসক ও মনে করে এবং আল্লাহর আইন ছাড়া আর কারো আইন অনুসারে জীবন পরিচালনা করে, তারা এক মুহূর্তের জন্যেও আল্লাহর দ্বীনের অনুসারী নয়। তারা তাদের ওই সার্বভৌম শাসকের গোলার্ম- আল্লাহর নয়। তারা শাসকের অনুগত- আল্লাহর নয়। এই সত্যের ভিত্তিতেই মৃসাকে নির্দেশ দেয়া হয় যে, তিনি যেন ফেরাউনের কাছ থেকে বনী ইসরাঈলের মুক্তি চান। তার এ দুটি কথা - “হে ফেরাউন, আমি বিশ্বজগতের প্রভুর পাঠানো রসূল" এবং “কাজেই আমার সাথে বনী ইসরাঈলকে পাঠিয়ে দাও" পরস্পরের সাথে অবিচ্ছেদ্যভাবে সম্পৃক্ত। এ কথা দুটোর একটা অন্যটার স্বাভাবিক ও অনিবার্য ফলশ্রুতি ৷ ফেরাউন ও তার দলবলের কাছে সারা বিশ্বের সর্বময় প্রভু একমাত্র আল্লাহ এই ঘোষণার তাৎপর্য মোটেই অজানা নয়। তাদের অজানা নয় যে, এই ঘোষণার মধ্যে ফেরাউনের সাম্রাজ্য ধ্বংসের ব্যবস্থা রয়েছে। তার শাসন ব্যবস্থা উৎখাতের উপকরণ রয়েছে। তার শাসনের বৈধতা অস্বীকার করা হয়েছে এবং তার আগ্রাসী ও স্বৈরাচারী কর্তৃত্বের মুখোশ উন্মোচন করা হয়েছে। কিন্তু ফেরাউন ও সভাসদদের হাতে তখনো এই সুযোগটুকু অবশিষ্ট ছিলো যে, হয়তো বা মৃসাকে মিথ্যাবাদী সাব্যস্ত করা যেতে পারে এবং বিশ্ব প্রতিপালকের প্রেরিত রসূল বলে তার দাবীকে প্রমাণবিহীন বলে খন্ডন করা যেতে পারে । তাই, | “সে বললো, তুমি যদি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো, তবে সেটা দেখাও তো যদি সত্যবাদী হয়ে থাকো।' (আয়াত ১০৬) কেননা সে ভেবেছিলো যে, বিশ্ব প্রতিপালকের প্রভুত্বের এই প্রচারক যখন তার দাবীতে মিথ্যুক প্রমাণিত হবে, তখন তার দাবী এমনিতেই নস্যাত হয়ে যাবে, তার প্রচারণা দুর্বল হয়ে যাবে এবং তা আর বিপজ্জনক থাকবে না| কেননা প্রচারক স্বয়ং প্রমাণবিহীন বক্তা সাব্যস্ত হওয়ায় তার আর কোনো গুরুত্ থাকবে না। কিন্তু মুসা জবাব দিলেন। “মুসা তৎক্ষণাত তার লাঠিটা ফেলে দিলেন। অমনি তা সাক্ষাত সাপ হয়ে গেলো । আর তিনি নিজের হাত পকেট থেকে বের করলেন। অমনি তা দর্শকদের চোখে উজ্জ্বল হয়ে দেখা দিলো ।” (১০৭-১০৮) এ এক বিস্ময়কর আকম্বিকতা। লাঠিটা এমনভাবে সাপ হয়ে গেলো যে, তার সাপ হওয়া সম্পর্কে কোনো সন্দেহ রইলো না । “মুবীন' অের্থাৎ প্রকাশ্য) শব্দটি দ্বারা এ কথাই বুঝানো হয়েছে। অন্য একটা সূরায় বলা হয়েছে, ' তৎক্ষণাত তা একটা চলন্ত সাপ হয়ে গেলো ।'(১) এরপর তিনি তার শ্যাম বর্ণের হাতটা পকেট থেকে বের করতেই তা সাদা হয়ে গেলো। তবে রোগব্যাধি জনিত (১ বর্তমান সূরার মূল শব্দটি 'ছু'বানুন” এবং অন্য সূরার উদ্ধৃত আয়াতে মূল শব্দ “হাইয়াতুন' 'রয়েছে। উভয় শব্দের অর্থই সাপ। প্রাণী বিজ্ঞানীদের কাছে হাইয়াতুন ও ছু'বানুন এই দুই ধরণের সাপের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে । তবে উভয়ে একই জাতের প্রাণী ৷ ///.091019021-0017
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।