Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

আত্মাকে বহু সংখ্যক কল্পিত দেব দেবীকে, চন্দ্র, সূর্য ও নক্ষত্রকে, দুই খোদাকে ও পৌত্তলিকদের রষ্ট চিন্তার ফসলকে উপাস্য খোদা মেনে নেয় এবং এরূপ আরো বহু জাহেলী চিস্তাধারাকে প্রশ্রয় দেয়। তাই বলে আল্লাহর কাছ থেকে আগত নির্ভুল তাওহীদ বিশ্বাসকে আল্লাহর বিশুদ্ধ দ্বীন থেকে ্রষ্ট ওই সব জাহেলী আকীদা বিশ্বাসের সাথে মিশ্রিত করা যাবে না। কেননা তাওহীদ বিশ্বাসে সমগ্র মহাবিশ্বের জন্যে এক খোদা আর জাহেলী বিশ্বাসে বহু খোদা নির্ধারিত হয়েছে। এক একক খোদার তত্ব নিয়েই মূসা (আ.) ফেরাউন ও তার দল-বলের মুখোমুখি হয়েছিলেন। তার আগে ও পরের সকল নবী এই একই তত্ত্ব নিয়েই বাতিল আকীদা বিশ্বাসের মুখোমুখি হয়েছেন। যে তাওহীদ তত্ত্ব নিয়ে মূসা ফেরাউনের কাছে গিয়েছিলেন, ফেরাউন জানতো যে, ওই তত্ব ফেরাউন, তার সরকার, শাসন-ক্ষমতা ও রাষ্ট্র ব্যবস্থাকে সমূলে উৎখাত করতে চায় । কেননা সারা বিশ্বের ওপর একমাত্র আল্লাহর প্রতৃত্ব প্রতিষ্ঠার সর্ব প্রথম অর্থ হলো, আল্লাহর আইন ও বিধানের পরিবর্তে নিজস্ব মনগড়া আইন ও বিধান দ্বারা মানুষের ওপর ক্ষমতা প্রযোগকারী ও শাসন প্রতিষ্ঠাকারী সকল কর্তৃপক্ষের কর্তৃত্বকে অবৈধ ঘোষণা করা এবং আল্লাহর হুকুমের অনুগত নয় এমন প্রত্যেক তাণগুতী শক্তির মানুষের আনুগত্য লাভ এবং তার আইন মানতে বাধ্য করার চেষ্টা প্রতিহত করা । নিজেকে রব্বুল আলামীন তথা সারা বিশ্বের প্রভুও মনিব আল্লাহর রসূল আখ্যায়িত করে, এই সুদূরপ্রসারী তাওহীদ তত্ত্ব প্রচার করতে মূসা ফেরাউনের কাছে গিয়েছিলেন আর নিজেকে আল্লাহ তায়ালা সম্পর্কে সত্য ভাষণের জন্যে আর্দিষ্ট ও দায়িত্বশীল বলে পরিচয় দিয়েছিলেন । তিনি বলেছিলেন, কেননা আল্লাহ তায়ালা সম্পর্কে নির্ভুল তথ্য ও অকাট্য সত্য রসূলের চেয়ে বেশী কেউ জানে না। তাই তার পক্ষে আল্লাহ তায়ালা সম্পর্কে আসল সত্য'কথা ছাড়া কিছু বলা একেবারেই অশোভন ও অন্যায় । “আমি তোমাদের প্রতিপালকের নিকট থেকে অকাট্য প্রমাণ নিয়ে এসেছি ।" অর্থাৎ আমি যে আল্লাহর রসূল, সে সম্পর্কে অকাট্য প্রমাণ এনেছি। আর সেই অকাট্য প্রমাণ ও নির্ভুল তথ্য অর্থাৎ বিশ্ব জগতের একমাত্র মালিক ও মনিব আল্লাহ এই সত্যের দোহাই দিয়েই মুসা ফেরাউনের কাছে দাবী জানান যে, বনী ইসরাঈলকে মুক্তি দিয়ে তার সাথে চলে যাওয়ার অনুমতি দেয়া হোক। কেননা বনী ইসরাঈল ফেরাউনের ক্রীতদাস নয় । ওরা একমাত্র আল্লাহর গোলাম । কাজেই ফেরাউন তাদের গোলাম বানিয়ে রাখার অধিকারী নয়। মানুষ দুই খোদার এবাদাত ও দুই মনিবের দাসত্ব করতে পারে না। যে ব্যাক্তি আল্লাহর গোলাম সে অন্য কারো গোলাম হতে পারে না। যেহেতু ফেরাউন নিজের প্রবৃত্তির খেয়ালখুশী অনুসারেই বনী ইসরাঈলকে গোলাম করে রাখতে চাইছিলো । তাই মুসা ফেরাউনকে জানিয়ে দিলো যে, সমগ্র বিশ্ব জগত ও তার অধিবাসীদের মনিব আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ নয়। (আর এই অধিবাসীদের মধ্যে বনী ইসরাঈলও রয়েছে)। এই সত্য ঘোষণার স্পষ্ট অর্থ দীড়ায়, বনী ইসরাঈলকে ফেরাউনের গোলাম বানিয়ে রাখার. কোনো অধিকার ফেরাউনের নেই। | বস্তুত, সারা বিশ্বের একমাত্র প্রভু ও প্রতিপালক আল্লাহ- এই কথাটা ঘোষণা করা মানুষের স্বাধীনতা ঘোষণার শামিল। অর্থাৎ আল্লাহ তায়ালা ছাড়া অন্য সবার দাসত ও আনুগত্য থেকে স্বাধীনতা, মানুষের মনগড়া আইন, মানুষের প্রবৃত্তির খেয়ালখুশি, মানুষের এতিহ্য ও মানুষের শাসন থেকে স্বাধীনতা । ///.09119021-0017

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।