পরিচালিত হয়। মানুষ যখন একমাত্র আল্লাহর গোলামী করে, কেবল তখনই সে প্রকৃত স্বাধীনতা ভোগ করে । এজন্যেই আল্লাহ তায়ালা ফেরাউন ও তার দলবল সম্বন্ধে বলেন, “দেখো বিপর্যয় ও নৈরাজ্য সৃষ্টিকারীদের কেমন পরিণতি হয়েছে।' এমন প্রত্যেক স্বৈরাচারী তাগৃতী শক্তিই বিপর্যয় সৃষ্টিকারী ও নৈরাজ্যবাদী, যে বান্দাদেরকে আল্লাহর আইনের পরিবর্তে নিজের মনগড়া আইন মেনে চলতে বাধ্য করে। কেননা তারা পৃথিবীতে কেবল অরাজকতাই ছড়ায় । সংস্কার ও গঠনমূলক কিছু করে না। উল্লেখিত পদ্ধতিতে কাহিনীর বর্ণনা শুরু করা কোরআনের একটা স্থায়ী রীতি । এখানে এই কেননা এতে তাৎক্ষণিতভাবে শাস্তির উল্লেখ করা হয়েছে। এভাবেই তার উদ্দেশ্য সিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এই সংক্ষিপ্ত বিবরণ দেয়ার পর বিস্তারিত বিবরণ দেয়া শুরু হয়েছে। এরপর ঘটনাবলী কিভাবে চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে, তা আমরা স্পষ্ট দেখতে পাই। মূসা ও হদউনের মধ্যে কী সংঘটিত হয়েছিলো ? সেই প্রথম দৃশ্যটি নিম্নোক্ত আয়াতগুলোতে বর্ণিত হয়েছে, “মূসা বললো, হে ফেরাউন, আমি বিশ্ব জগতের প্রতিপালকের প্রেরিত রসূল । আল্লাহ তায়ালা সম্পর্কে সত্য ছাড়া আর কিছু বলা আমার জন্যে শোভা পায় না। আমি অকাট্য নির্দশন নিয়ে হাযির হয়েছি। কাজেই আমার সাথে বনী ইসরাঈলকে পাঠাও । (আয়াত ১০৪-১১২) এটা হক ও বাতিলের এবং ঈমান ও কুফরের প্রথম সংঘর্ষের দৃশ্য । এটা “বিশ্ব জগতের প্রতিপালক" আল্লাহর দিকে আহ্বান এবং আল্লাহকে অগ্রাহ্য করে নিজের খোদায়ীর দাবীদার তাগৃতী শক্তির মধ্যে প্রথম সংঘাতের দৃশ্য । “মূসা বললো, হে ফেরাউন, আমি বিশ্ব প্রভুর প্রেরিত রসূল এখানে হযরত মূসা “হে ফেরাউন' বলেছেন, “হে আমার মনিব' বলেননি, যেমন প্রকৃত মনিবকে যারা চেনে না, তারা বলে থাকে । তবে তিনি ফেরাউনের নাম ধরেও ডাকেননি, বরং তার রাজকীয় উপাধি 'ফেরাউন' বলে শালীনতা বজায় রেখে সম্বোধন করেছেন। কেননা তিনি তার প্রকৃত অবস্থান প্রকাশ করতে চান, যেমন তার কাছে নিজের অবস্থানও প্রকাশ করেন । আর এটি ' বিশ্ব জগতের সবচেয়ে গুরুতৃপূর্ণ সত্য ৷ সেটি হলো, “আমি বিশ্ব প্রভুর প্রেরিত রসূল । এই মহা সত্য নিয়ে মুসা আ.) একাই আসেননি, বরং তার পূর্বেও বহু রসূল এসেছেন। এ মহা সত্য হলো, আল্লাহ তায়ালা সারা বিশ্বের একক ও সর্বময় প্রভু প্রতিপালক । এই প্রভুত্বের অর্থ হচ্ছে সকল বিষয়ে একমাত্র আল্লাহর কর্তৃত্ব ও প্রভূত এবং সকল সৃষ্টির পক্ষ থেকে আল্লাহর যাবতীয় হুকুমের সর্বাত্মক আনুগত্য ও দাসত্ব । বিভিন্ন পথভ্রষ্ট “ধর্ম তাত্তিক' ও তাদের অনুসারীরা বলে থাকে যে, রসূলরা আল্লাহর কাছ থেকে যুগে যুগে যে আকীদা ও আদর্শ নিয়ে এসেছেন, তা আগাগোড়াই ক্রমবিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে এবং ভিন্ন ভিন্ন যুগে তা ভিন্ন ভিন্ন রূপে আবির্ভূত হয়েছে । এ কথা আদৌ ঠিক নয়। নবী ও রসূলরা যে আকীদা বিশ্বাস নিয়ে এসেছেন, তা সর্বকালে এক ও অপরিবর্তনীয়। সে আকীদা বিশ্বাসে সমগ্র সৃষ্টি জগতের সার্বভৌম মনিব, প্রভু খোদা হিসাবে এক আল্লাহকেই ঘোষণা করা হয়েছে। আগে বহু খোদা ছিলো, তার পর দুজন হয়েছে এবং অবশেষে একজনই হবে এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত । মানুষের চিন্তাধারা যখন তাওহীদ বিশ্বাস থেকে পথত্রষ্ট হয়, তখন তা জাহেলী ধ্যান ধারণায় পর্যবসিত হয় এবং তার বিকৃতি ও বিভ্রান্তির আর কোনো সীমা থাকে না। বিভিন্ন সময়ে তা বিভিন্ন কাল্পনিক ভৌতিক সত্তাকে, ///.091190781-0017
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।