Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

ধ্বংস হয়ে যাওয়ার পর মুসাকে পাঠানো হয়েছিলো । এ আয়াতটিতে ফেরাউন ও তার দলবল কর্তৃক হযরত মূসার রেসালাতের মুখোমুখি হওয়ার বিবরণ অতি সংক্ষেপে দেয়া হয়েছে। অতপর তারা কিভাবে মূসার দাওয়াতকে অভ্যর্থনা করেছে, তার সংক্ষিপ্তসার দ্রুত গতিতে ব্যক্ত করা হয়েছে। একই দ্রুততার সাথে ও সংক্ষেপে তাদের পরিণতি কী হয়েছিলো সেদিকে ইংগিত করা হয়েছে। বলা হয়েছে তারা আল্লাহর আয়াতসমূহের প্রতি অত্যাচার করেছে, অর্থাৎ কুফরীও প্রত্যাখ্যান করেছে । কোরআনে প্রায়ই কুফর বা শিরক শবের স্থলে “যুল্ম' (অত্যাচার) ও ফেস্ক (অবাধ্যতা ও পাপাচার) শব্দ প্রয়োগ করে থাকে । এ স্থানটাও সেই স্থানগুলোর অন্যতম, যেখানে কোরআন এই শব্দ ব্যাপকভাবে প্রয়োগ করে থাকে । উল্লেখিত প্রয়োগের কারণ এই যে, শেরক ও কুফর হচ্ছে নিকৃষ্টতম যুলুম বা অত্যাচার এবং জঘন্যতম পাপাচার ও অবাধ্যতা । যারা কুফরী বা শেরেকে লিপ্ত হয়, তারা জগতের সবচেয়ে বড় সত্যটি অর্থাৎ আল্লাহ তায়ালা বিশ্ব জগতের একমাত্র প্রভূ, মনিব ও মাবুদ- এই মহাসত্যটির ওপর অত্যাচার ও যুলুম করে। তারা নিজেদের ওপরও অত্যাচার করে। কেননা এ দ্বারা তারা নিজেদেরকে দুনিয়া ও আখেরাতে ধ্বংসের মুখে | নিক্ষেপ করে। তারা জনসাধারণের ওপরও'যুলুম করে । কেননা তাদেরকে এক আল্লাহর এবাদাত থেকে বিরত করে বহু সংখ্যক উপাস্যের পূজা করতে বাধ্য বা উদ্বুদ্ধ করে। এর চেয়ে বড় যুলুম ও | অন্যায় কাজ আর হতে পারে না। এ জন্যেই কুফরীকে যুলুম বলা হয়েছে। যেমন আল্লাহ তায়ালা বলেন, “বস্তুত কাফেররাই যালেম।" অনুরূপভাবে যে ব্যক্তি কুফরী বা শেরেকে লিপ্ত হয়, সে ফাসেকও হয়ে যায়। কেননা সে আল্লাহর সহজ সরল ও সোজা পথ থেকে বিচুত হয় এবং এমন পথে চলে যায় যা তাকে আল্লাহর দিকে নয় বরং জাহান্নামের দিকে নিয়ে যায়। কাজেই আল্লাহর আয়াতগুলোর প্রতি ফেরাউন ও তার দলবলের যুলুম করার অর্থ দীড়ালো সেগুলোকে অন্বীকার ও প্রত্যাখ্যান করা । “অতএব লক্ষ্য করো, ওই বিপর্যয় সৃষ্টিকারীদের কী পরিণতি হলো ।' এই পরিণতির বিবরণ অনতিবিলম্বেই আসছে। এখানে “মুফসেদ' শব্দটার মর্ম কী তা প্রথমে জেনে নেয়া দরকার । এ শব্দটি এখানে কাফের ও যালেমের সমার্থক ৷ তারা আল্লাহর আয়াতের প্রতি যুলুম করেছে অর্থাৎ কুফরী তথা অস্বীকার ও প্রত্যাখ্যান করেছে। সুতরাং এই সব “মুফসেদ' তথা বিপর্যয় সৃষ্টিকারীদের কী পরিণাম হয়েছিলো দেখো । তারা বিপর্যয় সৃষ্টিকারী এজন্যেই যে, তারা যালেম অর্থাৎ অস্বীকারকারী ও প্রত্যাখ্যানকারী €(কাফের)। কেননা কুফরীর মতো বিপর্যয় আর নেই। এক আল্লাহর প্রতি ঈমান আনা এবং এক আল্লাহর দাসতু ও আনুগত্য করা ছাড়া জীবন সুষ্ঠু ও সৃশৃংখল হতেই পারে না। অনুরূপভাবে আল্লাহর যমীন ফেতনা ফাসাদ অত্যাচার, অরাজকতা ও বিপর্যয়ে ভরে দাওয়ার একমাত্র কারণই হলো মানুষের জীবন একমাত্র আল্লাহর আনুগত্য ও গোলামী থেকে বিচ্যুত হয়ে যাওয়া । একমাত্র আল্লাহর দাসত্ব করার অর্থ হলো, মানুষের মাত্র একজন প্রভু ও মনিব থাকবে, তারা কেবল তারই এবাদাত ও আনুগত্য করবে এবং একমাত্র আল্লাহর আইন মেনে চলবে । এতে করে তাদের জীবন মানুষের পরিবর্তনশীল খেয়ালখুশীর আনুগত্য করা থেকে রেহাই পাবে। অরাজকতা ও অনাচার মানুষের সামষ্টিক জীবনের মতো তাদের ধ্যান ধারণাকেও প্রভাবিত করে থাকে । এটা তখনই হয়, যখন এক আল্লাহর পরিবর্তে বহু সংখ্যক মনিব মানুষের ওপর প্রভূত্ব করে। আকীদা বিশ্বাস, এবাদাত উপাসনা ও আইন কানুন সৰ কিছুতেই যখন মানুষ এক আল্লাহর আনুগত্য ও দাসত্‌ করে, কেবল তখনি পৃথিবীতে সুখ শান্তি ও শৃংখলা বিরাজ করে এবং মানুষের জীবন সুষ্ঠুভাবে বিশাম্ল সম ১৩ খে ///.109119021-0017

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।